এক্সপ্লোর

Anubrata Mondal: 'প্রয়োজন নেই’ 'অনুব্রতকে ভর্তি নিল না এসএসকেএম

আজ চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে যান অনুব্রত। তাঁর চিকিৎসার জন্য তৈরি হয় ৭ সদস্যের মেডিক্যাল বোর্ড।

কলকাতা: ‘অনুব্রতকে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই’। জানিয়ে দিলেন এসএসকেএমের চিকিৎসকরা। আজ চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে যান অনুব্রত। তাঁর চিকিৎসার জন্য তৈরি হয় ৭ সদস্যের মেডিক্যাল বোর্ড।

এ দিন অনুব্রত মণ্ডলের আসার আগেই তাঁর চিকিত্সা নিয়ে এসএসকেএমে বিতর্ক। বীরভূমের তৃণমূল জেলা সভাপতির জন্য আগেভাগে প্রস্তুত রাখা হয় উডবার্ন ওয়ার্ডের ২১৬ নম্বর কেবিন। হাসপাতাল সূত্রে খবর, অনুব্রতর চিকিত্সা নিয়ে দ্বিধাবিভক্ত মেডিক্যাল বোর্ড। একদল চাইছিলেন, তাঁকে ভর্তি রেখে চিকিত্সা করতে। আরেকদল অনুব্রতকে পরীক্ষা না করে ভর্তি করতে নারাজ ছিল। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসে মেডিক্যাল বোর্ড। 

SSKM’এ শারীরিক পরীক্ষার কথা বলে, যেদিন CBI’এর হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। সেদিনই, ভর্তি না নিয়ে অনুব্রত মণ্ডলকে ফেরাল SSKM হাসপাতাল। পার্থ চট্টোপাধ্যায়ের ঘটনা থেকে শিক্ষা নিয়ে সাবধানী SSKM কর্তৃপক্ষ। এখনই অনুব্রত মণ্ডলকে ভর্তি করার কোনও প্রয়োজন নেই বলে জানিয়ে দিন ৭ সদস্যের মেডিক্যাল বোর্ডের সংখ্যাগরিষ্ঠ সদস্য।

গরু পাচারকাণ্ডে এখনও পর্যন্ত অনুব্রত মণ্ডলকে ন’বার তলব করেছে CBI। এ’নিয়ে ৮ বার তিনি হাজিরা এড়ালেন। ১৯ মে, প্রথম ও শেষবার এই মামলায় সিবিআইয়ের মুখোমুখি হন তিনি। সোমবার সকাল ১১টা৪০ নাগাদ চিনারপার্কের ফ্ল্যাট থেকে বের হন অনুব্রত মণ্ডল!

সাড়ে বারোটা নাগাদ সোমবার সকাল ১১টা৪০ নাগাদ SSKM হাসপাতালে পৌঁছন! অনুব্রত মণ্ডল পৌছঁনোর আগেই, তাঁর জন্য উডবার্ন ব্লকের তিন তলায় ২১৬ নম্বর ঘর প্রস্তুত রাখা হয়েছিল। মেডিক্যাল বোর্ডের সদস্যদের নিয়ে বৈঠকে বসেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। সূত্রের খবর, মেডিক্যাল বোর্ডের সদস্যদের মধ্যে মতানৈত্য দেখা দেয়। একদল চেয়েছিলেন অনুব্রত মণ্ডলকে ভর্তি রেখে চিকিৎসা করতে। কিন্তু, অন্য চিকিৎসকরা তাঁকে পরীক্ষা না করে এই সিদ্ধান্ত নিতে চাননি।


অনুব্রত মণ্ডল পৌঁছনোর পর, একে একে মেডিক্যাল বোর্ডের ৭ সদস্য তাঁকে পরীক্ষা করে। প্রায় ১ ঘণ্টা স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর জানিয়ে দেওয়া হয়, এখন অনুব্রত মণ্ডলকে ভর্তি করার প্রয়োজন নেই। পুরনো যা সমস্যা রয়েছে, তার জন্য আগের ওষুধই চলবে। নতুন সমস্যা দেখা দিলে আউটডোরে এসে দেখাতে বলা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকেও এই বিষয়টা জানিয়ে দেন মেডিক্যাল টিমের সদস্যারা।

সেরা শিরোনাম

জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
NIA Search Operation: জঙ্গি মডিউলের খোঁজে রাজ্য জুড়ে তল্লাশিতে NIA, যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার বজবজের যুবক
জঙ্গি মডিউলের খোঁজে রাজ্য জুড়ে তল্লাশিতে NIA, যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার বজবজের যুবক

ভিডিও

Bad Road Condition : কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশা | ABP Ananda
Teachers Agitation : চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠল বিকাশ ভবন চত্বর | ABP
University Convocation: ৬ বছর পর অবশেষে সমাবর্তন হল পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্য়ালয়ে | ABP Ananda
Durga Puja 2026: রাজ্য রাজনীতি এখন পদ্ম-ময়, ভবানীপুরের চক্রবেড়িয়া সর্বজনীন পুজোর থিমেও সেই পদ্ম!
Durga Puja 2026: সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম 'সনাতন চেতনায় বন্দেমাতরম' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget