এক্সপ্লোর

Partha Chatterjee Update : 'জেল হাসপাতালে সঠিক চিকিৎসা হচ্ছে না' অভিযোগ পার্থর, প্রেসিডেন্সি জেলে SSKM-র টিম

Partha Chatterjee Health Update : জেল সুপারকে দেওয়া রিপোর্টে জেলের চিকিৎসক দাবি করেন, পার্থর যে সমস্যা রয়েছে, তাঁর চিকিৎসা জেলের চিকিত্সককে দিয়ে সম্ভব নয়।

কলকাতা : পার্থ চট্টোপাধ্যায়কে দেখতে শুক্রবার প্রেসিডেন্সি জেলে পৌঁছল এসএসকেএম হাসপাতালের মেডিক্যাল টিম। দলে ছিলেন কার্ডিওলজি, মেডিসিন-সহ বিভিন্ন বিভাগের ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক।

পার্থকে দেখতে প্রেসিডেন্সি জেলে ৮ জনের চিকিত্সক দল

জেল সূত্রে খবর, এর আগে পার্থ চট্টোপাধ্যায় ( Partha Chatterjee )  দাবি করেন, জেল হাসপাতালে তাঁর সঠিক চিকিৎসা হচ্ছে না। বিষয়টি আইনজীবীকেও জানান পার্থ। জেল সুপারকে দেওয়া রিপোর্টে জেলের চিকিৎসক দাবি করেন, পার্থর যে সমস্যা রয়েছে, তাঁর চিকিৎসা জেলের চিকিত্সককে দিয়ে সম্ভব নয়।  সেই রিপোর্ট কারা দফতর ঘুরে যায় নবান্নে। সেখান থেকে রিপোর্ট পাঠানো হয় দক্ষিণ ২৪ পরগনার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে। তাঁর নির্দেশেই এদিন পার্থকে দেখতে প্রেসিডেন্সি জেলে যায় ৮ জনের চিকিত্সক দল।

প্রেক্ষাপট 

গত ২৩ জুলাই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর SSKM হাসপাতালে ভর্তি হন পার্থ চট্টোপাধ্যায়। কার্ডিওলজি বিভাগের ভর্তি করা হয় তাঁকে। তারপর ইডি আদালতে দাবি করে  হেফাজত এড়াতে অসুস্থতার নাটক করছেন পার্থ চট্টোপাধ্যায়। কেন এসএসকেএমকেই বেছে নিলেন অভিযুক্ত? কারণ, তিনি বুঝেছেন, এই হাসপাতালকে ম্যানেজ করতে পারবেন। হাসপাতালে ইডি অফিসারদের সঙ্গে ডনের মতো আচরণ করছেন উনি। 

এরপরই হাইকোর্ট নির্দেশ দেয় পার্থ চট্টোপাধ্যায়কে এয়ার অ্যাম্বুল্যান্সে ভুবনেশ্বর AIIMS’এ নিয়ে যাওয়ার জন্য। এরপর ভুবনেশ্বর এইমস ও জানিয়ে দেয় তাঁর অসুস্থতা এমন কিছু নয়, যার জন্য হাসপাতালে ভর্তি করা দরকার। এরপর ফের তাঁকে নিয়ে কলকাতায় ফেরে ইডি। এখন তিনি প্রেসিডেন্সি জেলে আছেন। তার আগে ইডি হেফাজতে থাকাকালীন জোকা ইএসআই হাসপাতালে প্রতি ৪৮ ঘণ্টায় একবার করে তাঁর ও অর্পিতা মুখোপাধ্যায়ের স্বাস্থ্য পরীক্ষা করানো হত। তখনও তাঁর স্বাস্থ্য সংক্রান্ত বড় কোনও সংস্যা হয়নি বলেই খবর। 
                                                                              

                                                         

সেরা শিরোনাম

Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
Naihati News : 'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget