Chorbagan Sorbojonin Stampede : বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
Kolkata Puja : আপাতত বন্ধ করে দেওয়া হল চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে।

ঝিলম করঞ্জাই, কলকাতা : ভয়ঙ্কর। পুজোর আনন্দের মাঝেই বড়সড় বিপত্তি। চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে প্রবল ভিড়ের চাপে ধাক্কাধাক্কি। বৃষ্টির মধ্যে পুজো মণ্ডপে প্রবল ভিড়, ধাক্কাধাক্কি-হুড়োহুড়িতে চাপা পড়ে ১৭ জন দর্শনার্থীর মৃত্যু হল। এখনও পর্যন্ত এমনই খবর পাওয়া যাচ্ছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রের। আরও বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে খবর।
কী করে ঘটল দুর্ঘটনা ?
এক প্রত্যক্ষদর্শী বলেন, "আমার সঙ্গে আমার তিন বান্ধবী ছিল। বেরোচ্ছিলাম। পুরো প্যান্ডেল লোকে ভর্তি ছিল। বাইরে খুব বৃষ্টি হচ্ছিল বলে মুখে কিছু লোক দাঁড়িয়েছিলেন। সেইসময় পিছন দিয়ে খুব ধাক্কা আসে। ফলে, সামনে যারা ছিলেন তাঁরা পড়ে যান। একের পর এক একজনের পিঠে আর একজন পড়তে থাকেন। সামনে যারা ছিলেন, তাঁরা কিছুতেই উঠতে পারছিলেন না। চাপা পড়ার ফলে তাঁদের আর টেনে বের করা যাচ্ছিল না। আমার তিন বান্ধবীই তলায় চাপা পড়ে যায়। নিঃশ্বাস নেওয়ার মতো পরিস্থিতি ছিল না। কত লোক অজ্ঞান হয়ে পড়েন। আমি টেনে বের করতে পারছিলাম না। আমার হাত ধরে টানছিল সবাই। তারপর অন্য দিকে প্যাণ্ডেল ভেঙে স্থানীয় লোকরা বের করলেন।" আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রের খবর, হাসপাতালে যতজনকে নিয়ে আসা হয়েছিল, তাঁদের মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে। সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন চিকিৎসকরা। কারণ, আরও যারা চিকিৎসাধীন রয়েছেন, তাঁদের মধ্যে অনেকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আরও অন্তত ১৫ জনের অবস্থা অত্যন্ত গুরুতর। প্রত্যেকের একাধিক আঘাত রয়েছে। হাসপাতালে একে একে অনেককে নিয়ে যাওয়া হচ্ছে। সংখ্যাটা কার্যত বাড়ছে। ৩০ পার হয়ে গেছে বলে জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে। প্রতি মুহূর্তে নতুন করে আহতদের নিয়ে আসা হচ্ছে। হাসপাতাল সূত্রের আরও খবর, যাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক তাঁদের মেডিক্যাল সাপোর্ট দেওয়ার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। হাসপাতালে এমার্জেন্সি পরিষেবা চালু ছিল। কিন্তু, ছুটির আবহ থাকায় অনেক সিনিয়র চিকিৎসক ছিলেন না। কিন্তু, যেটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, সমস্ত বিভাগীয় প্রধানকে তৎপরতার সঙ্গে হাসপাতালে আসতে বলা হয়েছে। তাঁদের মধ্যে অধিকাংশ চলেও এসেছেন এবং বাকিরা রাস্তায় আছেন। খবর পেয়ে হাসপাতালে পৌঁছান স্বাস্থ্যমন্ত্রীও।
তবে যারা ভর্তি রয়েছেন তাঁদের অধিকাংশের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক বলে খবর হাসপাতাল সূত্রের।
দুর্ঘটনার পর হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে লালবাজার কন্ট্রোল রুমে
1) 18003455678
2) 03322141310
Before You Go
Earthquake: ফের নেপালে ভূমিকম্প, দার্জিলিং, শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের একাধিক জায়গায় কম্পন অনুভূত






















