এক্সপ্লোর

Farmer Suicides: কৃষক আত্মহত্যার পরিসংখ্যানে ২ তথ্যে বিস্তর ফারাক, তুঙ্গে তরজা

RTI on Farmer's Death: এই নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূলকে আক্রমণ করেছেন রাজ্যের বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য। সুর চড়িয়ে পাল্টা তোপ দেগেছে তৃণমূল।

দীপক ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেন, কলকাতা: আরটিআই (RTI)-তে সামনে এসেছে কৃষক আত্মহত্যার পরিসংখ্যান। তা নিয়ে শুরু হয়েছে তুমুল তরজা। যা নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূলকে আক্রমণ করেছেন রাজ্যের বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য। সুর চড়িয়ে পাল্টা তোপ দেগেছে তৃণমূল।

রাজ্যে কৃষক-আত্মহত্যার পরিসংখ্যান:
পশ্চিমবঙ্গে কৃষক-আত্মহত্যার সংখ্যা আসলে ঠিক কত? রাজ্য সরকারের দেওয়া পরিসংখ্যান বলছে, শূন্য। উল্টোদিকে, আরটিআই-এর তথ্য বলছে, কেবলমাত্র একটা জেলাতেই এই সংখ্যাটা ১২২। দুই পরিসংখ্যানে, আকাশ-পাতাল ফারাক সামনে এসেছে। তার উপর শুরু হয়েছে বিতর্ক। তা নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। রাজ্যের পাঠানো তথ্যের ভিত্তিতেই পরিসংখ্যান তৈরি করে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা এনসিআরবি (NCRB)। 

২৯ অগস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ, এনসিআরবি (NCRB) অপরাধ তথ্য সামনে এসেছে। সেখানে অন্য অপরাধের পাশাপাশি প্রকাশ করেছে কৃষক আত্মহত্যার পরিসংখ্যানও। সেখানে পশ্চিমবঙ্গের নামের পাশে কৃষি ও কৃষি সম্পর্কিত ক্ষেত্রে আত্মহত্যা দেখানো হয়েছে শূন্য। অন্যদিকে তথ্য জানার অধিকার আইনের আওতায়, এক সমাজকর্মীর প্রশ্ন করেছিলেন। সেটির উত্তরে সম্প্রতি জানানো হয়েছে, ২০২১ সালে পশ্চিম মেদিনীপুর জেলাতেই কৃষিকাজের সঙ্গে যুক্ত ১২২ জন আত্মহত্যা করেছেন। এই তথ্যকে হাতিয়ার করেছে বিজেপি। টুইটে রাজ্য সরকারকে নিশানা করেছেন এরাজ্যে বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য।

অমিতের টুইট?
অমিত দাবি করেছেন, 'এনসিআরবি'র সাম্প্রতিক রিপোর্টে, রাজ্য সরকারের দেওয়া তথ্য বলছে, একজন কৃষকও আত্মহত্যা করেননি। কিন্তু, আরটিআই-তে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরে কৃষক আত্মহত্যার সংখ্যা ১২২। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাখ্যা দেওয়া উচিত। তাঁর সরকার শুধু চোরেদের নয়, দুষ্কৃতীদের।'

একই বিষয় নিয়ে আক্রমণ শানিয়েছে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, 'এই ঘটনা অত্যন্ত লজ্জার। এরা কৃষি আইন নিয়ে কথা বলেছেন। কৃষকদের সর্বনাশ করেছেন।' বিজেপির কৃষক মোর্ছে আগামীদিনে আন্দোলনে নামবে বলেও জানিয়েছেন তিনি।  

মন্ত্রীর দাবি:
রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, 'আমাদের রাজ্যে কোনও কৃষক আত্মহত্যা করেননি। যিনি এই খবর পাঠিয়েছিলেন, হয় তিনি প্রভাবিত হয়ে এই খবর পাঠিয়েছেন অথবা তিনি বোঝেননি বিষয়টি।'

কৃষক আত্মহত্যা নিয়ে অতীতেও বারবার বাগযুদ্ধে জড়িয়েছে শাসক-বিরোধী। এবার তাতে নতুন মাত্রা যোগ করল আরটিআই-এর পরিসংখ্যান। 

আরও পড়ুন: ‘দাদা, মানিক ভট্টাচার্য যা তা ভাবে টাকা তুলছে’ অভিযোগ ছিল পার্থর কাছে ! কী করেছিলেন তখন?

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget