এক্সপ্লোর

Howrah: হাওড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রীর মৃত্যু

Howrah News: ল্যাম্পপোস্ট খোলা তার থেকেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় সেই ছাত্রীর। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত বিদ্যুৎ বণ্টন সংস্থার কোনও প্রতিক্রিয়া মেলেনি।

সুনীত হালদার, হাওড়া: ফের বিদ্যুৎস্পৃষ্ট (Electrocution) হয়ে ছাত্রীর মৃত্যু। এবার ঘটনাস্থল হাওড়ায় (Howrah)। মৃতা সপ্তম শ্রেণির ছাত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর অনুযায়ী জানা গিয়েছে যে, ল্যাম্পপোস্ট খোলা তার থেকেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় সেই ছাত্রীর। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত বিদ্যুৎ বণ্টন সংস্থার কোনও প্রতিক্রিয়া মেলেনি।

১২ জুলাইয়ের পর ৯ অগাস্ট। আবার সেই হাওড়া, সেই বিদ্যুতের মরণ ফাঁদ! সেই দুর্ঘটনা! আবার কোল খালি হয়ে গেল এক মায়ের। ফের বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হল হাওড়ায়! ল্যাম্পপোস্টের খোলা তার কেড়ে নিল সপ্তম শ্রেণির ছাত্রীর প্রাণ!

এই নিয়ে চলতি বছরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হল ৪ জনের। মৃতের নাম তৃষা ধক। বয়স ১৩ বছর। জগত্‍বল্লভপুরের নরেন্দ্রপুর পশ্চিমপাড়ায় শোকের ছায়া। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার সন্ধে ৭টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল তৃষা। কাদার মধ্যে পা পিছলে পড়ে যাওয়ার সময় ল্যাম্পপোস্টের ছেঁড়া তারে হাল লেগে বিদ্যুত্স্পৃষ্ট হয় সে। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। 

ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। এলাকায় ছুটে আসে পুলিশ। বিদ্যুত্‍ সরবরাহ বন্ধ করে ঢেকে দেওয়া ল্যাম্পপোস্টের খোলা তারের মুখ। গত ১৪ জুন রাতে হাওড়া পুরসভার গেটের কাছে ত্রিফলা বাতিস্তম্ভে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক তরুণীর।  গত মাসের ২ তারিখ উলুবেড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক যুবকের। 

ওই ঘটনার ১০ দিন পর... গত ১২ জুলাই উলুবেড়িয়াতেই বিদ্যুতের ছেঁড়া তার পায়ে জড়িয়ে মৃত্যু হয় এক মহিলার। মঙ্গলবার সন্ধ্যায় ফের দুর্ঘটনা ঘটল হাওড়ায়। 
আমতা থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। এখনও বিদ্যুৎ বণ্টন সংস্থার কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

রাজ্যের অন্যপ্রান্তে জিম করতে গিয়ে মৃত্যু

বাঁশদ্রোণীতে জিম করতে গিয়ে তরুণীর রহস্য মৃত্যু।  বছর ১৯-র ওই তরুনীর নাম ঋত্বিকা দাস। তিনি মূলত বাঁশদ্রোণীর সোনালি পার্কের বাসিন্দা। জানা গিয়েছে,  জিম করতে গিয়ে আচমকাই 'বুকে ব্যথা' অনুভব করেন ওই তরুণী।  সঙ্গে সঙ্গে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে  হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

কিন্তু কী করে মাত্র ১৯ বছরে এভাবে মৃত্যু হল বাঁশদ্রোণীর ঋত্বিকা দাসের ? ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জিম কর্তৃপক্ষ এবং বন্ধুরা জানিয়েছে, এদিন জিম করছিল ঋত্বিকা। জিম করতে করতেই হঠাৎ করে 'বুকে ব্যথা' অনুভব করেন। জানা গিয়েছে, বাড়ির কাছে জিম করতে গিয়ে আচমকাই বুকে ব্যাথা অনুভব করেন ঋত্বিকা । নজরে আসে তার জিমের বন্ধুদেরও বিষয়টি। সঙ্গে সঙ্গে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে হাসপাতালে।  চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget