এক্সপ্লোর

Nadia: প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণ করে কুপিয়ে খুন নদিয়ায়

Nadia News: এরপর রাতেই জঙ্গলের মধ্যে থেকে ছাত্রীর দেহ উদ্ধার হয়। তরুণের হাতে অনেক জায়গায় কাটা দাগ দেখে সন্দেহ স্থানীয়দের। পরিবার ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অভিযুক্ত।

নদিয়া: ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ করে খুন করা হল। ঘটনাটি ঘটেছে নদিয়ার বীরনগরে। সেখানে ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ করে কুপিয়ে খুন
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় খুন, দাবি নিহত ছাত্রীর পরিবারের। খুন, অপহরণের অভিযোগে গ্রেফতার অভিযুক্ত প্রতিবেশী যুবক। প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় উত্যক্ত করত যুবক, দাবি পরিবারের।

সূত্রের খবর, গতকাল মামার বাড়িতে যাচ্ছিল বছর ১৬-র কিশোরী। মুখ চাপা দিয়ে টেনে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করা হয় বলে  পুলিশ সূত্রের খবর। এরপর রাতেই জঙ্গলের মধ্যে থেকে ছাত্রীর দেহ উদ্ধার হয়। তরুণের হাতে অনেক জায়গায় কাটা দাগ দেখে সন্দেহ স্থানীয়দের। পরিবার ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অভিযুক্ত।

স্থানীয় সূত্রে খবর নিয়ে জানা গিয়েছে। কিশোরীকে দীর্ঘদিন ধরেই প্রেমের প্রস্তাব দিচ্ছিল সেই যুবক। রাস্তাঘাটে মাঝেমধ্য়েই উত্যক্তও করত। কিন্তু বারবার কিশোরীর বারণ সত্ত্বেও তা শোনেনি অভিযুক্ত যুবক।

কিছুদিন আগে অদ্ভুত এক প্রেম, বিদ্বেষের খবর প্রকাশ্যে এসেছিল। ঘটনাটি ঘটেছিল উত্তরপ্রদেশে। বিবাহিতা প্রেমিকার সঙ্গে জীবন কাটাচ্ছিলেন এক যুবক। কিন্তু সেই প্রেমেই হঠাৎ বিদ্বেষ চলে এসেছিল বিনোলা গ্রামে ২৪ বছর বয়সী এক বিবাহিত মহিলাকে পর পর ছুরির আঘাতে খুন করা হয়েছিল। অভিযোগ করা হয়েছিল যে তার প্রেমিক অন্য পুরুষকে দেখার কারণে তাকে এভাবে কুপিয়ে খুন করেছিল। নীলম তার স্বামীর সঙ্গে বিনোলা গ্রামে একটি ভাড়া বাড়িতে থাকতেন এবং একই জায়গায় কাজ করতেন। পুলিশের মতে, তার স্বামী সাক্ষ্য দিয়েছেন যে বিনোদ এবং সুধীর নামে দুই পুরুষের সঙ্গে তাঁর স্ত্রীর সম্পর্ক ছিল। পুলিশ জানিয়েছে, ঘটনার দিন যখন সে বাড়ি ফিরে আসে, তখন সে দেখতে পায় যে সুধীরের সঙ্গে সম্পর্ক থাকার বিষয়টি নিয়ে বিনোদের সঙ্গে তাঁর স্ত্রীর সঙ্গে ঝগড়া হচ্ছে। 

কিছুদিন আগে পশ্চিমবঙ্গেও এমন একটি ঘটনা ঘটেছিল। সোনারপুর থানার মাহিনগরের ঘটনা। প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করে নিয়ে স্বামীকে খুনের ছক কষেছিল স্ত্রী। তবে সেই ষড়যন্ত্রের জালেই শেষ পর্যন্ত প্রাণ গেল তাঁরই। স্ত্রীকে খুনের পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন স্বামী। সোনারপুরের ভাড়াবাড়ির পাশের ঘরেই থাকতেন সুপ্রকাশ দাস ও তার স্ত্রী। প্রিয়াঙ্কার সঙ্গে সুপ্রকাশের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে জানা যায়। সেখান থেকে শুরু অশান্তির।

সেরা শিরোনাম

West Bengal News Live : অভিষেকের অফিসে ধুন্ধুমার, বিলবোর্ড ভাঙতেই খণ্ডযুদ্ধ ! গ্রেফতার ১৩
অভিষেকের অফিসে ধুন্ধুমার, বিলবোর্ড ভাঙতেই খণ্ডযুদ্ধ ! গ্রেফতার ১৩
TMC News : অভিষেক-সহ কালীঘাট-তৃণমূলের একাধিক হেভিওয়েটের বিরুদ্ধে FIR, ক্যামাক স্ট্রিটের ঘটনায় গ্রেফতার ১৩
অভিষেক-সহ কালীঘাট-তৃণমূলের একাধিক হেভিওয়েটের বিরুদ্ধে FIR, ক্যামাক স্ট্রিটের ঘটনায় গ্রেফতার ১৩
Kolkata Metro: জুড়েছে খিদিরপুর থেকে ভিক্টোরিয়া, মাত্র ১ বছরে এই কাজ শেষ করেছে ভারতে তৈরি টানেল বোরিং মেশিন
জুড়েছে খিদিরপুর থেকে ভিক্টোরিয়া, মাত্র ১ বছরে এই কাজ শেষ করেছে ভারতে তৈরি টানেল বোরিং মেশিন
Sovan Chatterjee : অবস্থান বদলাচ্ছেন শোভন চট্টোপাধ্যায় ? 'লক্ষ্মীর ভাণ্ডার আর অন্নপূর্ণার মধ্যে...'
অবস্থান বদলাচ্ছেন শোভন চট্টোপাধ্যায় ? 'লক্ষ্মীর ভাণ্ডার আর অন্নপূর্ণার মধ্যে...'

ভিডিও

TMC News: TMCP -র প্রতিষ্ঠা দিবস পালনে কার্যত প্রতিযোগিতার পথে 'কালীঘাট-তৃণমূল' ও 'ঋতব্রত-তৃণমূল'
Abhishek Banerjee: অভিষেকের অফিস থেকে TMC-র বিল বোর্ড খোলাকে কেন্দ্র করে ধুন্ধুুমার, রুজু FIR
Nepal Flood News: নেপালে ফের বিপর্যয়ের আশঙ্কা? এবার সতর্ক করল চিন, কী ঘটেছে? | China | ABP Ananda
Jadavpur University: JU-তে নতুন বিতর্ক, একটি Audio Clip সামনে এনে PHD কেলেঙ্কারির অভিযোগ আনল ABVP
Abhishek Banerjee - TMC News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: প্রোমোটারের সঙ্গে ষড়যন্ত্র করে ফ্ল্যাট মালিকের সঙ্গে প্রতারণার অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, দায়ের এফআইআর
প্রোমোটারের সঙ্গে ষড়যন্ত্র করে ফ্ল্যাট মালিকের সঙ্গে প্রতারণার অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, দায়ের এফআইআর
Sukanta Majumdar: 'একজন ষণ্ডামার্কা লোক আছে, সে কি নিজেকে সুনীল শেট্টি ভাবেন ?' কাকে নিশানা সুকান্ত মজুমদারের
'একজন ষণ্ডামার্কা লোক আছে, সে কি নিজেকে সুনীল শেট্টি ভাবেন ?' কাকে নিশানা সুকান্ত মজুমদারের
Abhishek Banerjee: আমার জায়গায় রাইট আমার, আপনি বোর্ড খুলেছেন, আমি ব্যানার লাগিয়েছি, আবার খুললে... : অভিষেক
আমার জায়গায় রাইট আমার, আপনি বোর্ড খুলেছেন, আমি ব্যানার লাগিয়েছি, আবার খুললে... : অভিষেক
Sovan Chatterjee: আমার পদত্যাগের দেড় মিনিট আগে ১৪ তলায় শুভেন্দু আমায় বলল, দাদা আর পারা যাচ্ছে না : শোভন
আমার পদত্যাগের দেড় মিনিট আগে ১৪ তলায় শুভেন্দু আমায় বলল, দাদা আর পারা যাচ্ছে না : শোভন
Uttar Ptadesh Plane Crash: বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত দুই পাইলটই, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত দুই পাইলটই, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
Nepal Flash Flood: খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
POCSO Case: নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
Sugar Crunch: চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
Embed widget