এক্সপ্লোর

East Midnapore News: কাঁথি আদালতে আত্মসমর্পণ করলেন ছাত্রনেতা শুভদীপ গিরি

Contai News: দীর্ঘদিন ধরে পুলিশ শুভদীপকে খুঁজে পাচ্ছিল না বলে জানিয়েছিল। আজ সকাল ১০টা নাগাদ নিজেই আদালতে এসে আত্মসমর্পণ করেন শুভদীপ গিরি। 

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: নাবালিকা ধর্ষণ মামলায় কাঁথি আদালতে (Contai Court) আত্মসমর্পণ করলেন তৃণমূলের ছাত্রনেতা শুভদীপ গিরি। হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে কাঁথি আদালতে আত্মসমর্পণ করেন TMCP নেতা। পুলিশ দীর্ঘদিন ধরে শুভদীপকে খুঁজে পাচ্ছিল না বলে জানিয়েছিল। আজ সকাল ১০টা নাগাদ আদালতে এসে আত্মসমর্পণ করেন তৃণমূল ছাত্র পরিষদ নেতা শুভদীপ গিরি। এর আগে নাবালিকার পরিবার হাইকোর্টের দ্বারস্থ হয়। বিচারপতি রাজাশেখর মান্থা অভিযুক্ত তৃণমূল ছাত্রনেতাকে গ্রেফতারের নির্দেশ দেন। সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন শুভদীপ গিরি। সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রাখে ডিভিশন বেঞ্চ। 

আত্মসমর্পণ ছাত্রনেতা শুভদীপ গিরির: কাঁথির নাবালিকা ধর্ষণের মামলায় পুলিশের ভূমিকা নিয়ে কড়া মন্তব্য় করেছিল কলকাতা হাইকোর্ট। অভিযুক্তের প্রতি তদন্তকারী অফিসার দুর্বলতা দেখাচ্ছেন বলে ভর্ৎসনা করেছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা।  গত বছর এক ছাত্রীকে  ধর্ষণ ও ব্ল্যাকমেলিংয়ের অভিযোগে নাম জড়ায় কাঁথির তৃণমূল ছাত্র পরিষদ নেতা শুভদীপ গিরির। ১০ জানুয়ারি কাঁথির মহিলা থানায় টিএমসিপি নেতা শুভদীপ গিরি এবং তাঁর মা-বাবার নামে FIR করে নাবালিকার পরিবার। এদিন অভিযুক্ত ছাত্রনেতা কাঁথি আদালতে আত্ম সমর্পণ করেন।                         

পকসো আইন-সহ বিভিন্ন ধারায় মামলা রুজু হয়। কিন্তু, সেই এফআইআরের প্রেক্ষিতে পুলিশ কাউকে গ্রেফতার করেনি।উল্টে পুলিশের মদতে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় নাবালিকার পরিবার। সেই মামলায় গত ২৪ জানুয়ারি বিচারপতি রাজাশেখর মান্থা, পুলিশের তদন্তকারী অফিসারকে ভর্ৎসনা করে বলেছিলেন,”অভিযুক্ত কোথায় আছেন, আপনি তা জানেন। ইচ্ছে করে ধরছেন না। আপনার গা ছাড়া মনোভাব আদালতের নজর এড়াচ্ছে না।’’

কলকাতা হাইকোর্টের নির্দেশে নির্যাতিতার বাড়ির বাইরে পুলিশ পাহারা বসানো হয়। কিন্তু তারপরেও মামলা তুলে নেওয়ার চাপ, হুমকির ছবিটা বদলায়নি বলে অভিযোগ করছিলেন নির্যাতিতার পরিবারের আইনজীবী।  নির্যাতিতার পরিবারের আইনজীবী আবু সোহেল বলেছিলেন, “নির্যাতিতার পরিবারের ওপর অত্যাচার হয়েই চলেছে। কিছুদিন আগে ইটবৃষ্টির ঘটনা বাড়িতে। গতকাল রাতে মোবাইলে হুমকি, থ্রেট, পরিবার রীতিমতো আতঙ্কে ভুগছে। পুলিশ পিকেটিং বাইরে থাকা সত্ত্বেও, যেহেতু অভিযুক্ত এখনও অ্যারেস্ট হল না, আদালতের নির্দেশ সত্ত্বেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারল না।’’

আরও পড়ুন: Murshidabad: জারি তল্লাশি, টানা ২৭ ঘণ্টা ধরে সুতির পতাকা বিড়ির সদর দফতরে অভিযান

সেরা শিরোনাম

Raiganj News: রাজ্য়ে ফের এনকাউন্টার অভিযুক্তকে, বাড়ি থেকে বেরিয়েছিল নাবালিকা, গভীর জঙ্গল থেকে পচাগলা বিবস্ত্র দেহ উদ্ধার হতেই..
Raiganj News: রাজ্য়ে ফের এনকাউন্টার অভিযুক্তকে, বাড়ি থেকে বেরিয়েছিল নাবালিকা, গভীর জঙ্গল থেকে পচাগলা বিবস্ত্র দেহ উদ্ধার হতেই..
Kali Pujo 2026: কালীপুজোয় দাপট দেখাল শব্দবাজি, প্রাণ ওষ্ঠাগত হাসপাতালে থাকা রোগীদের একাংশের, শব্দদূষণের মাত্রা ঠিক কতটা?
কালীপুজোয় দাপট দেখাল শব্দবাজি, প্রাণ ওষ্ঠাগত হাসপাতালে থাকা রোগীদের একাংশের, শব্দদূষণের মাত্রা ঠিক কতটা?
West Bengal News Live: কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
Howrah Station: হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget