এক্সপ্লোর

Bratya Basu: পঞ্চায়েতের আগেই রাজ্যে ছাত্র ভোট? শিক্ষামন্ত্রীর মন্তব্যে জল্পনা

Student Union Election: কখন ছাত্র ভোট, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক চাইলেন ব্রাত্য বসু (Bratya Basu) । উড়িয়ে দিলেন না পঞ্চায়েতের আগে ছাত্র ভোটের সম্ভাবনা। 

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: পঞ্চায়েতের (Panchayat Poll) আগেই রাজ্যে ছাত্র ভোট? জল্পনা উস্কে দিলেন স্বয়ং শিক্ষামন্ত্রী (Education Minister) । কখন ছাত্র ভোট, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক চাইলেন ব্রাত্য বসু (Bratya Basu) । উড়িয়ে দিলেন না পঞ্চায়েতের আগে ছাত্র ভোটের সম্ভাবনা। 

জল্পনা উস্কে দিলেন স্বয়ং শিক্ষামন্ত্রী: সরকারের মধ্যে আলোচনা শুরু হয়েছে যে ছাত্র সংসদ নির্বাচন করাতে হবে। যাদবপুর সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ভোটের দাবিতে আন্দোলন চলছে। তাঁদের দাবি, অবিলম্বে ছাত্র ভোট করাতে হবে। যাদবপুর, প্রেসিডেন্সির মতো বিশ্ববিদ্যালয়ে ৩ বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। জেলার কলেজগুলির ক্ষেত্রে ৫-৬ বছর ছাত্র ভোট হয়নি। তাই এবার ভোট করাতে উদ্যোগী সরকার। পঞ্চায়েতের আগে হতে পারে ছাত্র ভোট। এব্যাপারে রাজ্যের শিক্ষা দফতর এবং স্বাস্থ্য দফতর যৌথভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। ব্রাত্য বসু জানিয়েছেন, ছাত্র ভোটের দিনক্ষণ ঠিক করতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক চেয়েছেন তিনি। ইঙ্গিত দিয়েছেন পঞ্চায়েত ভোটের আগে ভোট করানো যায় কিনা, তা দেখা হচ্ছে। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত। 

কী বললেন ব্রাত্য বসু?

এদিন শিক্ষামন্ত্রী বলেন, "আমি ছাত্র ভোট নিয়ে আশাবাদী। ছাত্র ভোট হবেই। অনেক সমস্যা, প্রোটোকল, অতিমারীর প্রভাব, আমরা পুরোটা কাটিয়ে উঠতে পারিনি। তারপরেও আশাবাদী যে নির্বাচন করতে পারব। এগুলো বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভর করে না। এটা শিক্ষা দফতর এবং স্বাস্থ্য দফতর যৌথভাবে সিদ্ধান্ত নেবে। রাজ্যে কবে অনুকূল পরিবেশ বা পরিস্থিতি আছে, কোন সময় আমরা নির্বাচন করব তা সিদ্ধান্ত নেবে ওই দুই দফতর। সেটা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক চেয়েছি।'' 

গতবছর ডিসেম্বরে কলকাতা মেডিক্যাল কলেজে প্রতীকী ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করা হয়। কর্তৃপক্ষ সাড়া না দেওয়ায়, নিজেরাই ভোট পরিচালনা করেন পড়ুুয়ারা।  বিনায়ক সেন, সুজাত ভদ্র, অম্বিকেশ মহাপাত্র ও বোলান গঙ্গোপাধ্যায়, এই চারজন প্রতীকী ভোটের পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। মেডিক্যাল কলেজের সব পড়ুয়াই ভোট দিতে পারবেন বলে জানানো হয়।। চারটি বর্ষের ৫টি করে মোট ২০টি পদে ভোট হয়। প্রার্থী হয়েছিলেন মোট ৩১ জন। প্রায় একহাজার ভোটার ছিলেন। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অনশন করা পড়ুয়া সাবিত হোসেন ও প্রত্যুষকিরণ সরকার প্রার্থী হয়েছিলেন। ছাত্র সংসদের এই ভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তুললেও, অডিটোরিয়াম ব্যবহারের অনুমতি ও পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। 

আরও পড়ুন: Dakshineshwar Shootout: দক্ষিণেশ্বরে শ্যুটআউট, গুলিবিদ্ধ সিভিক ভলান্টিয়ার

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Mahua Moitra: মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Kolkata Medical Chaos: কলকাতা মেডিক্যালে তাণ্ডব,
কলকাতা মেডিক্যালে তাণ্ডব, "দোষী প্রমাণিত হলে..", তদন্ত কমিটি গঠনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, যা বললেন…
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?

ভিডিও

Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget