এক্সপ্লোর

Nadia: ভোর না হতেই গঙ্গার পাড়ে মহকুমা শাসক, মাটি পাচার রুখতে প্রশাসনিক অভিযান

Nadia News: প্রশাসন সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই কল্যাণীর চর যদুবাটি, চর যাত্রাসিদ্ধি-সহ বিভিন্ন এলাকা থেকে অভিযোগ আসছিল, যে গঙ্গার পাড় থেকে প্রতিদিন বেআইনি ভাবে কাটা হচ্ছে মাটি।

সুজিত মণ্ডল, কল্যাণী (নদিয়া): ভোর না হতেই গঙ্গার পাড়ে হাজির মহকুমা শাসক (Sub Divisional Officer)। সঙ্গে পুলিশ (Police)। তা দেখে মাটি পাচারকারীদের (Land smugglers) কেউ দিলেন দৌড়। কেউ দিলেন গঙ্গায় ঝাঁপ। মাটি পাচার বিরোধী প্রশাসনিক অভিযানে আজ এমন ছবি ধরা পড়ল নদিয়ার কল্যাণীতে।

মাটি পাচার বিরোধী অভিযান

মহকুমা শাসকের হাঁকডাক শুনে কেউ ভয়ে ছুট দিলেন। কেউ আবার নৌকা থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে, নদীতেই ভেসে রইলেন পুলিশ যাতে নাগাল না পায়। প্রশাসনিক কর্তা ও পুলিশের হাত থেকে বাঁচতে এভাবেই চলল লুকোচুরি খেলা। 

মাটি পাচারের বিরুদ্ধে প্রশাসনিক অভিযান ঘিরে, বৃহস্পতিবার সকালে এমনই ছবি দেখা গেল নদিয়ার কল্যাণীতে। প্রশাসন সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই কল্যাণীর চর যদুবাটি, চর যাত্রাসিদ্ধি-সহ বিভিন্ন এলাকা থেকে অভিযোগ আসছিল, যে গঙ্গার পাড় থেকে প্রতিদিন বেআইনি ভাবে কাটা হচ্ছে মাটি। নৌকা বোঝাই করে সেই মাটি পাচার করা হচ্ছে বিভিন্ন জায়গায়। মূলত ইটভাটা লাগোয়া এলাকা থেকে চলছে মাটি পাচার। 

বৃহস্পতিবার ভোরে পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে হানা দেন কল্যাণীর মহকুমা শাসক হীরক মণ্ডল। তাঁকে সেখানে গিয়ে সকলকে ডাকতে শোনা যায়। 

আরও পড়ুন: Kolkata Fire : ভোরের শহরে আতঙ্ক, নিউ মার্কেটের কাছে কাপড়ের দোকানে আগুন

কল্যাণীর মহকুমা শাসক হীরক মণ্ডলের কথায়, 'আমার কাছে অভিযোগ আসে। চর যদুবাটি এলাকায় গঙ্গার চর থেকে মাটি নিয়ে আসে এবং হুগলি থেকেও খবর পেয়েছিলাম এখান থেকে মাটি হুগলিতে যায়। ভোর তিনটে থেকে সকাল ১১টা পর্যন্ত চলে এই কারবার। কয়েকটা নৌকা পাওয়া গিয়েছে।'

কাঁচরাপাড়া গ্রামপঞ্চায়েতের প্রধান পঙ্কজকুমার সিংহ বলেন, 'আইন আইনের পথেই চলবে। এরকম যেখানেই হবে প্রশাসন স্টেপ নেবে। আমিও পঞ্চায়েতের তরফে জানিয়েছিলাম। ইললিগাল কাজ বরদাস্ত করা হবে না।'

প্রশাসন সূত্রে খবর, এদিনের অভিযানে মাটি বোঝাই একাধিক নৌকা আটক করা হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: উইকেন্ডে স্বস্তি মিললেও বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কেমন থাকবে উত্তরের আবহাওয়া ?
উইকেন্ডে স্বস্তি মিললেও বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কেমন থাকবে উত্তরের আবহাওয়া ?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
West Bengal News Today Live Updates: বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget