এক্সপ্লোর

Subiresh Bhattacharya: জামিনের আর্জি খারিজ, ১৯ অক্টোবর পর্যন্ত জেল হেফাজত সুবীরেশ ভট্টাচার্যের

SSC Recruitment Scam:নিয়োগ-দুর্নীতি মামলায় জামিনের আর্জি খারিজ সুবীরেশ ভট্টাচার্যের। আপাতত তাঁকে ১৯ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আলিপুর আদালতের বিচারকের। 

প্রকাশ সিংহ, কলকাতা: নিয়োগ-দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) জামিনের (Bail) আর্জি (Plea) খারিজ (reject) সুবীরেশ ভট্টাচার্যের (subiresh bhattacharya)। আপাতত তাঁকে ১৯ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের (Jail Custody) নির্দেশ আলিপুর আদালতের বিচারকের। 

কী ঘটল?
এদিন সিবিআইয়ের আইনজীবীর তরফে সওয়াল করা হয়, সুবীরেশ ভট্টাচার্যের নির্দেশেই চাকরিপ্রার্থীদের মার্কশিটে নম্বর বদল হয়েছে। গোটা বিষয়টি সম্পর্কে জানতেন এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান, আরও দাবি সিবিআইয়ের আইনজীবীর। তাঁর দাবি, পুরো দুর্নীতিতে তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কার্যত সুবীরেশের নজরদারিতেই গোটা প্রক্রিয়াটি চলেছিল, দাবি সিবিআইয়ের আইনজীবীর। সঙ্গে বলা হয়, তদন্ত গুরুত্বপূর্ণ স্তরে, এ সময়ে সুবীরেশ জামিন পেলে তদন্ত প্রভাবিত হবে। অন্য দিকে, অভিযুক্তের আইনজীবী শারীরিক অসুস্থতার কারণে মক্কেলের জন্য জামিনের আবেদন করেন। দুপক্ষের সওয়াল শোনার পর আর্জি খারিজ করে তাঁকে জেল হেফাজতে পাঠানোর সিদ্ধান্ত নেন আলিপুর আদালতের বিচারক। আজ আলিপুর কোর্ট থেকে সোজা প্রেসিডেন্সি জেলে পাঠানোর কথা সুবীরেশকে। 

প্রেক্ষাপট...
গত বার শুনানিতে সুবীরেশকে একদিন জেরা করার জন্য সিবিআইয়ের তদন্তকারী অফিসারকে ভর্ৎসনা করেন আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক। এরপরই সিবিআই হেফাজতের পরিবর্তে SSC-র প্রাক্তন চেয়ারম্যানের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। সিবিআই-র তদন্তকারী অফিসার এর আগে আদালতে জানান, ১ হাজার উত্তরপত্রে নম্বর কারচুপি হয়েছে। দাবি ছিল, এই উত্তরপত্রগুলিতে নম্বর হেরফের করা হয়েছে। সার্ভার পরীক্ষা করে নম্বর কারচুপির প্রমাণ মিলেছে, দাবি আইও-র। গোটা বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ অবগত ছিলেন সুবীরেশ ভট্টাচার্য, চাঞ্চল্যকর অভিযোগ তদন্তকারী অফিসারের। তবে তাঁকে জিজ্ঞাসাবাদ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকেও। সিবিআই-র আইনজীবীকে একের পর এক প্রশ্ন করেন আলিপুর কোর্টের বিচারক। জানতে চান, সুবীরেশ ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না, অত্যাচার করা হচ্ছে। নির্দেশ থাকা সত্ত্বেও কেন দেখা করতে দেওয়া হচ্ছে না? এতেই শেষ নয়। বিচারকের প্রশ্ন ছিল, কেন সুবীরেশ ভট্টাচার্যকে একদিনের জন্যও ডাকা হয়নি? জিজ্ঞাসাবাদ করা হয়নি? জবাবে তদন্তকারী সংস্থার আইনজীবী জানানস ২১ তারিখ জিজ্ঞাসাবাদ করেছিলাম। বিচারকের পাল্টা প্রশ্ন ছিল, 'তার মানে ২২ থেকে সকাল পর্যন্ত জিজ্ঞাসাবাদ হয়নি?' এর পরই সুবীরেশকে সিবিআই হেফাজতে নেওয়ার আবেদন প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া দেন বিচারক। বলেন, ‘হেফাজতে কেন দেব? মেয়াদ ফুরোলে আবার তো একই কথা বলবেন!’ জিজ্ঞাসাবাদে উনি সহযোগিতা করছেন না, পাল্টা দাবি করে তদন্তকারী সংস্থা। যদিও সে যুক্তি কার্যত মানতে চাননি বিচারক। বলেন, 'আপনারা প্রশ্ন করলে তবে তো উনি সহযোগিতা করবেন'। সবশেষে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যানকে। 

আরও পড়ুন:গরু পাচারে বাধা দিতে গেলে জওয়ানদের উপর ধারাল অস্ত্র নিয়ে চড়াও, পাল্টা গুলিতে মৃত্যু পাচারকারীর

সেরা শিরোনাম

West Bengal Floods: বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি ! জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপদে কোন কোন জেলা ? কী পরিস্থিতি এই মুহূর্তে ?
বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি ! জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপদে কোন কোন জেলা ? কী পরিস্থিতি এই মুহূর্তে ?
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
Naihati News : 'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget