এক্সপ্লোর

Suvendu Adhikari: 'অপেক্ষা করুন, অপেক্ষা করুন ছবি আসছে', ফের শুভেন্দুর মুখে সারদার ছবি-বিতর্ক

Sarada Scam Case:সোমবার কলকাতায় বিজেপির সভায় সারদা প্রসঙ্গ নিয়ে ফের তৃণমূলকে নিশানা করলেন শুভেন্দু।

কলকাতা: ফের রাজনীতির ময়দানে ফিরে এল সারদা প্রসঙ্গ। সোমবার কলকাতায় বিজেপির সভায় সারদা প্রসঙ্গ নিয়ে ফের তৃণমূলকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

কী বললেন শুভেন্দু:
এদিন সারদাকর্তার ছবি কেনার প্রসঙ্গ তুলে হুঙ্কার দিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, 'সুদীপ্ত সেন, গৌতম কুণ্ডুরা কার ছবি কিনেছিলেন? ভেবেছিলেন সারদা পুরনো হয়ে গিয়েছে? অপেক্ষা করুন, অপেক্ষা করুন ছবি আসছে। শুধু ভাইপো নয়, পিসিকেও যেতে হবে।' ধর্মতলার সভা থেকে নাম না করে হুঙ্কার শুভেন্দুর।

সারদা প্রতারণা কাণ্ড নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। সারদা-কাণ্ডে নাম জড়িয়েছিল তৃণমূলের একাধিক উপরমহলের নেতার। যখন ওই দুর্নীতির অভিযোগ ওঠে, তখন তৃণমূলেই ছিলেন শুভেন্দু অধিকারী।  

তীব্র সমালোচনা তৃণমূলের:
তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'সারা বাংলা জানেন। সারদা নিয়ে আমি যখন সরব হয়েছিলাম, শুভেন্দু তখন কোথায় ছিলেন? কী করছিলেন? আমি বলেছিলাম সুদীপ্ত সেনের থেকে যাঁরা টাকা নেন তাঁদের মধ্যে একজন শুভেন্দু। ওঁরা আমার ঘাড়ে বন্দুক রেখে, জেলে পাঠিয়ে ওঁরা বাইরে ঘুরে বেড়াচ্ছিলেন। ওকে যদি সিবিআই নাও অ্য়ারেস্ট করে, আমি ৩১৩ ধারা প্রয়োগ করে বিচারপতির অনুমতি নিয়ে ওঁকে কলার ধরে কাঠগড়ায় টেনে আনব, তবে আমার নাম কুণাল ঘোষ। তদন্ত থেকে বাঁচতে ও বিজেপিতে গিয়েছে।'

বিধানসভাতেও ধুন্ধুমার:
সোমবার রাষ্ট্রপতি অবমাননা ইস্যুতে বিধানসভায় বিজেপির মুলতুবি প্রস্তাব খারিজ করা হয়। আজ মুলতুবি প্রস্তাব জমা দেয় বিজেপি। রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগ নিয়ে বিধানসভায় আলোচনা করার দাবি জানায় বিরোধী দল। বিজেপির পরিষদীয় কমিটির বৈঠকে মন্ত্রী অখিল গিরিকে মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবি জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। মুলতুবি প্রস্তাব খারিজ হতেই বিক্ষোভ দেখায় বিজেপি। প্রতিবাদে বিধানসভার ভিতরেই স্লোগান দেন বিজেপি বিধায়করা। চন্দ্রিমা ভট্টাচার্যর নেতৃত্বে তৃণমূলের মহিলা বিধায়করা পাল্টা প্রতিবাদ করেন। এরপর বিধানসভার অধিবেশন শেষ হতেই বেরিয়ে এসে বিক্ষোভ দেখান শুভেন্দু অধিকারীরা।

পথে নেমে প্রতিবাদ:
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে অখিল গিরির কু-মন্তব্যের প্রতিবাদে এদিন পথে নামে বিজেপি। কলেজ স্কোয়ারে বিজেপি মহিলা মোর্চার মিছিল। মিছিলে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল ছিলেন। অখিল গিরির অপসারণ ও গ্রেফতারির দাবিতে মিছিল দাবি না পূরণ হলে, আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি বিজেপির।

আরও পড়ুন: 'কামড়ানো বাহিনী তৈরি করেছে পুলিশ', কামড়-প্রসঙ্গ তুলে কটাক্ষ শুভেন্দুর

সেরা শিরোনাম

Mamata Banerjee: প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
Jahangir Khan: ঝুঁকতে হল 'পুষ্পা'কে ! যা বলেছিলেন তাই করলেন মুখ্যমন্ত্রী, ঠিক কোন হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ?
ঝুঁকতে হল 'পুষ্পা'কে ! যা বলেছিলেন তাই করলেন মুখ্যমন্ত্রী, ঠিক কোন হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ?
Bhai Phota 2026: ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget