এক্সপ্লোর

Kolkata Car Fire: চলন্ত গাড়িতে হঠাৎ আগুন, কাঁকুড়গাছি এলাকায় আতঙ্ক

Car Fire: ঘটনাস্থলে দমকলের একটা ইঞ্জিন এসে ঘণ্টাখানেকের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে গাড়িটি আটক করেছে মানিকতলা থানার পুলিশ।

কলকাতা: চলন্ত গাড়িতে আগুন (Car Fire) ঘিরে আতঙ্ক কাঁকুড়গাছি (Kankurgachhi) এলাকায়। আজ বিকেল ৫টা নাগাদ মানিকতলা (Maniktala) থেকে বাইপাসের (Bypass) দিকে যাচ্ছিল গাড়িটি। সেই সময় কাঁকুড়গাছি এলাকার কাছে গাড়িতে আগুন লেগে যায়। ঘটনাস্থলে দমকলের একটা ইঞ্জিন (Fire Engine) এসে ঘণ্টাখানেকের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। 

চলন্ত গাড়িতে আগুন

শহরে একইদিনে জোড়া অগ্নিকাণ্ড। কাঁকুড়গাছি এলাকায় রাস্তার মাঝে চলন্ত গাড়িতে আগুন। বীভৎসভাবে দাউ দাউ আগুনে জ্বলতে থাকে গাড়িটি। স্বস্তির ব্যাপার যে সেই আগুন নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু কীভাবে আগুন লাগল তা নিয়ে উঠছে প্রশ্ন। কাঁকুড়গাছি এলাকায় আতঙ্ক ছড়ায় স্বাভাবিকভাবেই। ঘটনাস্থল থেকে গাড়িটিকে আটক করেছে মানিকতলা থানার পুলিশ। গাড়ির চালক পলাতক।

অন্যদিকে আজই তপসিয়ায় তিলজলা থানা এলাকার সাপগাছিতে জুতোর কারখানায় ভয়াবহ আগুন লাগে বিকেল চারটে নাগাদ। স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেলে খবর দেন দমকলে। তিনতলায় জুতোর কারখানায় আগুন লাগে। 

স্থানীয়দ বাসিন্দাদের দাবি, বিকেল চারটে নাগাদ তাঁরা আগুন দেখতে পান। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। দমকলকর্মীরা এসে আগুন নেভানোর কাজে হাত লাগান। প্রয়োজন অনুযায়ী এরপর একাধিক ইঞ্জিন আসতে শুরু করে। এই মুহূর্তে ঘটনাস্থলে কাজ করছে দমকলের ১০ ইঞ্জিন। প্রয়োজন অনুযায়ী দমকলের ইঞ্জিন সংখ্যা বাড়ানো হচ্ছে। তবে তিন ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। কিন্তু নিয়ন্ত্রণ করা গেছে আগুনের লেলিহান শিখা। যার ফলে আশেপাশের বহুতলে সেই আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই।

পুলিশ সূত্রে খবর, অগ্নিকাণ্ডে কারখানার ভিতর আটকে পরেছিলেন তিন জন। স্বস্তির বিষয় তাঁদের তিনজনকেই অক্ষত অবস্থায় ভিতর থেকে উদ্ধার করে বের করে আনা সম্ভব হয়েছে। এই মুহূর্তে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে আগুন তড়িঘড়ি নেভানোর কাজ চলছে। কারখানার ভিতরে ঢুকে কাজ করছেন দমকল কর্মীরা। তবে আগুন নেভাতে এখনও ঘণ্টাখানেক সময় লাগবে বলেই মনে করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু।

আরও পড়ুন: Coal Scam: কয়লা পাচারকাণ্ডে আত্মসমর্পণ অন্যতম অভিযুক্ত রত্নেশ বর্মার

এছাড়া দিন কয়েক আগে মহেশতলায় বাইকের গ্যারাজে বিধ্বংসী আগুন লেগে বালকের মৃত্যু হয়। সন্ধ্যা সোয়া ৭টা নাগাদ বিধ্বংসী আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় একাধিক বাইক। আগুনে পুড়ে গ্যারাজের ভিতরে থাকা বালকের মর্মান্তিক মৃত্যু হয়। 

এরও কিছুদিন আগে রাতের কলকাতায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কালিকাপুর বাজারে মাঝরাতে আগুন লেগে যায়। ভস্মীভূত হয় প্রায় ৫০টি দোকান। দমকলের ৩টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

সেরা শিরোনাম

CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget