এক্সপ্লোর

Kolkata Airport Fire: 'হঠাৎ দেখি দাউদাউ আগুন, ভয় পেয়ে যাই', কলকাতা বিমানবন্দরে আতঙ্কিত কর্মী-যাত্রীরা

Kolkata News: রাত ৯.২০ নাগাদ আগুন লাগে বিমানবন্দরে। আগুনের লেলিহান শিখায় ধোঁয়ায় ভরে যায় চারিদিক। আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে।

শিবাশিস মৌলিক ও ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: আর পাঁচটা দিনের মতোই স্বাভাবিকভাবেই চলছিল বিমানবন্দরের (Kolkata Airport) কাজ। হঠাৎই তার মধ্যে অঘটন। কলকাতা বিমানবন্দরের সিকিওরিটি চেকিংয়ে (Security Checking) দাউদাই করে জ্বলতে থাকে আগুন। কী বলছেন যাত্রীরা?

বিমানবন্দরে আগুন, কী বলছেন যাত্রীরা?

রাত ৯.২০ নাগাদ আগুন লাগে বিমানবন্দরে। আগুনের লেলিহান শিখায় ধোঁয়ায় ভরে যায় চারিদিক। আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। একে একে আসে দমকলের ৮টি ইঞ্জিন। যাত্রীদের চোখেমুখে আতঙ্ক। বিমানবন্দরের কর্মীদের কথায় 'আমরা সবে ডিউটি করছিলাম। হঠাৎ দেখি দাউদাউ আগুন। ওই দেখে চমকে যাই। ভয় পেয়ে যাই।'

আগুন লাগার সঙ্গে সঙ্গে যাত্রী ও কর্মীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। ডিপার্চার সেকশন ধোঁয়ায় ভরে যায়। আতঙ্ক ছড়ায়। দমকলকর্মীরা সেখানে আসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আশ্বাস দিলেও যাত্রীদের নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না বিমানবন্দর কর্তৃপক্ষ। তাই ঘটনাস্থল পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

এক বিমানকর্মীর কথায়, 'সাফোকেশন হচ্ছে। তবে সকলকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সকলেই সুস্থ আছেন।' আতঙ্কিত এক যাত্রীর কথায়, 'আমি স্পাইসজেটের কাউন্টারে ছিলাম। তার ওপরেই আগুন লাগে। আমার থেকে প্রায় ১৫ ফুট দূরে। সঙ্গে সঙ্গে প্যাসেঞ্জারদের বের করে দেওয়া হয়।'

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুন। তবে সঠিক কারণ জানার চেষ্টা করছে কর্তৃপক্ষ। একইসঙ্গে বিমানবন্দরের অন্য একটি অংশের মাধ্যমে বিমান পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টাও চালানো হচ্ছে। 

বিমানবন্দর কর্তৃপক্ষ জানান, অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গেই যাত্রী এবং কর্মীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। খবর দেওয় হয় দমকলে।  এসে পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। রাত সাড়ে ১০টা নাগাদ জানা যায়, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কিন্তু ৯টা বেজে ২০ মিনিটে যেখানে প্রথম ধোঁয়া চোখে পড়ে, আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে, সেই সময়ই কেন স্বয়ংক্রিয় নির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা গেল না, উঠছে প্রশ্ন।

আরও পড়ুন: Benefits of Peanuts: ক্য়ান্সার প্রতিরোধ করতে বিশেষভাবে উপকারী বাদাম, কখন খাবেন?

যদিও বিমানবন্দরের কর্মীদের একাংশের দাবি, আগে কখনও এমন ঘটনা ঘটেনি। আজও ডিউটি নিয়ে উপরে যাচ্ছিলেন তাঁরা। সেই সময়ই আগুন লাগে। আপাতত চেকিং বন্ধ রাখা হয়েছে। আগুন লাগে যেখানে, সেই জায়গা পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে। অন্য কাউন্টার দিয়ে চেক ইন শুরু হয়েছে। 

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget