এক্সপ্লোর

Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...

প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হল সুদীপের ? সাংসদ জানালেন, 'NCPI-এর স্বীকৃতি সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে ।


কলকাতা : শেষ পর্যন্ত কি NCPI বিজেপির সঙ্গে মিশে যেতে পারে? অর্থাৎ তৃণমূলের বিদ্রোহী সাংসদরা সরাসরি বিজেপিতে যোগ দিতে পারেন? এই জল্পনার আবহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এদিনই আবার  দিল্লির বঙ্গভবনে NCPI সাংসদদের সঙ্গে বৈঠকে বসার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মনে করা হচ্ছে, আজকের বৈঠকের পরই ভবিষ্যৎ রূপরেখা অনেকটাই স্পষ্ট হতে পারে। কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হল সুদীপের ? সাংসদ জানালেন, 'NCPI-এর স্বীকৃতি সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে । মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়েও প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে'

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক

সব জল্পনার মধ্যেই মঙ্গলবার দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসছেন তৃণমূলত্যাগী বিদ্রোহী ও অধুনা এনসিপিআই সাংসদরা। এই বৈঠকে আগামী রাজনৈতিক কৌশল, দলের ভবিষ্যৎ, সাংগঠনিক অবস্থান এবং কেন্দ্র-রাজ্য সম্পর্কসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে রাজনৈতিক মহলের অনুমান। এই বৈঠকের ফলাফলের দিকেই এখন নজর রয়েছে রাজ্য রাজনীতির।

কুণাল ঘোষের ইঙ্গিতপূর্ণ মন্তব্য   

অন্যদিকে আবার রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন ফেলেছে কুণাল ঘোষের মন্তব্য। তাঁর দাবি, NCPI-তে যাওয়া ৬ জনেরও বেশি বিদ্রোহী তৃণমূল সাংসদ ইতিমধ্যেই 'কালীঘাট-তৃণমূল'-এর সঙ্গে যোগাযোগ রাখছেন। শুধু তাই নয়, ঋতব্রত শিবিরের ৩০-এর বেশি বিধায়কও কালীঘাটের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন বলে তাঁর দাবি। কুণাল আরও বলেন, তাঁদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি কথাও বলেছেন। তাঁর অভিযোগ, পুলিশের চাপের কারণে অনেকেই দল ছাড়লেও পরবর্তীতে ভোটারদের প্রতিক্রিয়া দেখে এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে। সেই কারণেই রাজ্যের রাজনীতিতে 'উল্টোস্রোত' দেখা যাচ্ছে বলে দাবি করেন তিনি।

মঙ্গলবার NDA-র বৈঠকে NCPI-র উপস্থিতি, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ও মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা — সব মিলিয়ে  NCPI-র ভবিষ্যৎ কী হবে, তারা NDA-র শরিক হিসেবেই এগোবে নাকি বিজেপির সঙ্গে আরও ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক গড়ে তুলবে, সেই উত্তর মিলতে পারে খুব শিগগিরই।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
Kunal Ghosh : '৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
'৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Advertisement

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget