এক্সপ্লোর

Sujan Chakraborty : 'এতদিন মুখ্যমন্ত্রীর প্রশ্রয়ে ছিলেন, সিবিআই ঘাড় ধরে তুলে নিয়ে গিয়েছে', আক্রমণ সুজন চক্রবর্তীর

Anubrata Mandal Arrested : সুজন চক্রবর্তীর আক্রমণ, 'যখন উনি চড়াম চড়াম ঢাক বাজানোর কথা বলতে মুখ্যমন্ত্রী প্রশ্রয় দিয়েছেন, পুলিশকে বোমা মারার কথা বললে মুখ্যমন্ত্রী সার্টিফিকেট দিয়েছেন।'

কলকাতা : গরুপাচারকাণ্ডে সিবিআইয়ের হাতে অনুব্রত মণ্ডলের গ্রেফতারি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে  (Mamata Banerjee) নিশানা করলেন বামফ্রন্ট নেতা সুজন চক্রবর্তী। পাশাপাশি 'মুখ্যমন্ত্রীর স্নেহধন্য' গ্রেফতার হয়েছেন বলে অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতিও দাবি করেছেন তিনি। অনেক দেরিতে হলেও সিবিআই বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে গ্রেফতার করে ঠিক কাজ করেছে বলেও মত সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty)।

অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) গ্রেফতারি প্রসঙ্গে বাম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, 'অনেক দেরিতে হলেও যুক্তিযুক্ত কাজ। সবাই জানেন মাফিয়া রাজনীতি করে দাপট দেখিয়ে খুশিমতো চলেছেন অনুব্রত মণ্ডল। হাজার হাজর কোটি টাকার সম্পত্তি বানিয়েছে। অপরাধের শেষ সীমানায় যারা বাংলাকে নিয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে শাস্তির কোনও বিকল্প নেই। দশবার ডাকার পরও যখন জাননি তখন বাড়ি গিয়ে কার্যত ঘাড় ধরে তুলে নিয়ে গিয়েছে সিবিআই, এটা না বোঝার কোনও কারণ নেই।'

যার সঙ্গেই মুখ্যমন্ত্রীর উদ্দেশে সুজন চক্রবর্তীর আক্রমণ, 'যখন উনি চড়াম চড়াম ঢাক বাজানোর কথা বলতে মুখ্যমন্ত্রী প্রশ্রয় দিয়েছেন, পুলিশকে বোমা মারার কথা বললে মুখ্যমন্ত্রী সার্টিফিকেট দিয়েছেন। অনুব্রত মণ্ডল এমনই দাপুটে নেতা যে সব জেলার তৃণমূল জেলা সভাপতি বদল হয়েছে, শুধুমাত্র বীরভূম ছাড়া। উনি আসলে মুখ্যমন্ত্রীর স্নেহধন্য। তাই এই গ্রেফতারিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দিন, সেই দাবি রাখছি।'

বামফ্রন্টের পাশাপাশি বিরোঝী বিজেপি-র একাধিক নেতাও নিশানা করেছেন অনুব্রত মণ্ডলকে। রাসরি অনুব্রত মণ্ডলকে আক্রমণ শানিয়ে দিলীপ ঘোষ লেখেন, 'ঘনিয়ে এল ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গ মোর। অনুব্রত মণ্ডলের খেলা শেষ! ঠগ বাছতে গাঁ উজাড়। কাল ও আজ মিলিয়ে তিন গ্রেফতার। লাইনে অনেকেই অপেক্ষায়...'। যে পোস্টে জনৈক এক বিজেপি সমর্থকের মন্তব্য 'গ্রামে ঢাক বাজিয়ে নকুলদানা বিলি করতে আপনার অনুমতি চাইছি...' যে প্রশ্নের উত্তরে 'একদম' লিখেও সায় দেন দিলীপ ঘোষশুভেন্দু অধিকারী বলেছেন, 'অনুব্রত মণ্ডল মাফিয়া। যাদেরকে উনি মুড়ির টিনে ভরে গরু পাচারের টাকা পাঠিয়েছেন, আশা করি তাদের নামও সিবিআইকে জানাবেন।'

পার্থ চট্টোপাধ্যায়ের পর তৃণমূলের আরও এক হেভিওয়েট নেতা কেন্দ্রীয় এজেন্সির জালে। গরুপাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল। গতকাল হাজিরা এড়ানোর পর আজ সকালে আদালতের নির্দেশনামা ও মেডিক্যাল রিপোর্ট নিয়ে বোলপুরের নীচুপট্টিতে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বাড়িতে পৌঁছে যান সিবিআই অফিসাররা। অনুব্রতর বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেন সিবিআই আধিকারিকরা। বাড়ির সকলের মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়। 

সিবিআই সূত্রে খবর, এর আগে গতকাল বোলপুর মহকুমা হাসপাতালের চিকিত্সক চন্দ্রনাথ অধিকারীর সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। আজ ওই চিকিত্সকের বয়ান রেকর্ড করা হতে পারে। সিবিআই সূত্রে খবর, অনুব্রত প্রভাব খাটিয়ে চিকিত্সককে দিয়ে প্রেসক্রিপশন লেখানোর চেষ্টা করেছিলেন কিনা, তা জানতে চাওয়া হয়। কার নির্দেশে ওই সরকারি চিকিত্সক বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বাড়িতে গিয়েছিলেন, তাও জানতে চায় সিবিআই। খবর সূত্রের। 

গরুপাচার মামলায় ১০ বার অনুব্রতকে তলব করে সিবিআই। ৯ বার হাজিরা এড়াল তৃণমূল জেলা সভাপতি। অসুস্থতার কথা বলে গতকালও হাজিরা এড়ান অনুব্রত। গরুপাচার মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন।

আরও পড়ুন- গ্রেফতার করে নিয়ে যাচ্ছে সিবিআই, বাড়ি থেকে বেরিয়ে কী বললেন অনুব্রত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ED on Tulu Mondal: টুলু মণ্ডলের মামলার তথ্য ও নথি চেয়ে পাঠাল ইডি, ইতিমধ্যে গ্রেফতার টুলু আরও এক ম্যানেজার
ED on Tulu Mondal: টুলু মণ্ডলের মামলার তথ্য ও নথি চেয়ে পাঠাল ইডি, ইতিমধ্যে গ্রেফতার টুলু আরও এক ম্যানেজার
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget