এক্সপ্লোর

Sujit Basu : 'আর পাঁচটা চোর যেমন ট্রিটমেন্ট পায় এখানে সেই ট্রিটমেন্টই হবে', বিক্ষোভের মুখে রাজ্যের প্রাক্তন মন্ত্রী

Enforcement Directorate : এদিন কোর্ট লকআপ থেকে বেরোনোর সময় সুজিতকে উদ্দেশ্য করে 'চোর চোর' স্লোগান ওঠে।

কলকাতা : খারিজ জামিনের আর্জি। ২১ মে পর্যন্ত ED হেফাজতের নির্দেশ হল রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুর। এদিন কোর্ট লকআপ থেকে বেরোনোর সময় সুজিতকে উদ্দেশ্য করে 'চোর চোর' স্লোগান ওঠে। এক বিক্ষোভকারী বলেন, "ওঁকে স্পেশাল ট্রিটমেন্ট কেন দেওয়া হচ্ছে ? পাখার তলায় আরামে বসিয়ে...এটা কেন হবে ? যে লোকটা পশ্চিমবঙ্গে পাবলিকের টাকা মেরেছে...।" অপর এক বিক্ষোভকারীকে বলতে শোনা যায়, "আর পাঁচটা চোর যেমন ট্রিটমেন্ট পায় এখানে সেই ট্রিটমেন্টই হবে।" 

বিস্তারিত...

সুজিত বসুর বিরুদ্ধে অভিযোগ, তিনি যখন দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন, সেই সময়কালে প্রায় ১৫০ জন ক্যান্ডিডেটকে চাকরি পাইয়ে দিয়েছিলেন। তাঁর সুপারিশে চাকরি হয়েছিল। শুধু সুপারিশ নয়, টাকার বিনিময়ে চাকরি হয়েছিল। কোনও কোনও ক্ষেত্রেও এমনটাও দেখা গেছে যে, জমি নিয়ে নেওয়া হয়েছিল চাকরি দেওয়ার বিনিময়ে। এই সমস্ত তথ্য যেমন ইডির তরফে আইনজীবী আদালতে রাখেন, তার পাশাপাশি আরও একাধিক বিষয় তুলে ধরেছেন ইডির আইনজীবী। সুজিত বসুর নামে শেল কোম্পানির কথা তুলে ধরেছেন।

শুধু তা-ই নয়, কোভিডের সময় যখন সমস্ত রেস্তোরাঁ, সমস্ত খাবারের দোকান বন্ধ, সেই সময় সুজিত বসু ও তাঁর পরিবারের লোকেদের যে সমস্ত লেনদেন রয়েছে, সেগুলো খতিয়ে দেখতে পেরেছে। মোটা অঙ্কের টাকা সেই রেস্তোরাঁ, ধাবার অ্যাকাউন্টে ঢুকেছিল। সেগুলো কী কারণে ? সেইসব প্রশ্ন উঠেছে। তাছাড়া সুজিত বসুর অন্যতম ঘনিষ্ট নিতাই দত্তকেও জিজ্ঞাসাবাদ করে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে বেশকিছু নথি পেয়েছিলেন ইডির আধিকারিকরা। আজ সেগুলো আদালতের সামনে তারা রাখে। আদালতের সামনে রেখে তারা কী কারণে সুজিত বসুকে নিজেদের হেফাজতে চাইছে, তারজন্য ৯টি কারণ দেখিয়েছে ইডি।

ভোটের আগে এই মামলায় সুজিত বসুকে ৪ বার নোটিস পাঠিয়েছিল ED। প্রতিবারই হাজিরা এড়ান তিনি। হাজিরার নোটিস চ্য়ালেঞ্জ করে হাইকোর্টেরও দ্বারস্থ হন। আদালতে আবেদন করেন, ভোটের পর, ১৫ মে ED দফতরে হাজির হবেন। কিন্তু, হাইকোর্ট নির্দেশ দেয়, পয়লা মে ED দফতরে হাজির হতে হবে সুজিত বসুকে। সেই মতো, পয়লা মে আইনজীবী-সহ CGO কমপ্লেক্সে হাজির হন সুজিত বসু।  ভোটের ফল ঘোষণার পর ৬ মে ফের সুজিত বসুকে ED দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়। সেই তলবে হাজিরা এড়ান সুজিত বসু। সোমবার তিনি ED দফতরে হাজিরা দেন। গতকালই তাঁকে গ্রেফতার করা হয়।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Koel Mallick Joins BJP : বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
Mamata Banerjee : '১৫ দিনের মধ্যে ফিরে আসতে হবে'', কাদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ?
'১৫ দিনের মধ্যে ফিরে আসতে হবে'', কাদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ?
West Bengal News Live : সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল
সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget