এক্সপ্লোর

Sukanta Majumdar: ''মুখ্যমন্ত্রী বলছেন বাড়ি ঘেরাও করতে, এ কেমন গণতন্ত্র?'', মমতার মন্তব্যের কড়া সমালোচনা সুকান্তর

Sukanta On Mamata: ব্লকে ব্লকে বিজেপি নেতাদের বাড়ি থেকে ১০০ মিটার দূরে প্রতীকী ঘেরাও করা হবে। ঘোষণা মমতার । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বলা কর্মসূচিতে বদল আনলেন মুখ্যমন্ত্রী।

কলকাতা: একুশোর মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee) বার্তা দিয়েছেন আগামী ৫ আগস্ট ব্লকে ব্লকে বিজেপি নেতাদের বাড়ি থেকে ১০০ মিটার দূরে প্রতীকী ঘেরাও করতে। এবার সেই ইস্যুতে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। মমতার মন্তব্যের তীব্র সমালোচনা করে সুকান্ত বলেন, ''এটা কেমন রাজনীতি। এটা কেমন গণতন্ত্র। মমতা বন্দ্যােপাধ্যায় ও তাঁর দল বাংলার গণতন্ত্র পুরো শেষ করে দিয়েছে। চুরিতে একের পর এক রেকর্ড। আজ সেই দল বলছে কি না যে বিজেপির ব্লক পর্যায়ের কর্মকর্তাদের বাড়ি ঘেরাও করতে হবে। আর তাঁদের ৮ ঘণ্টা বাড়ি থেকে বেরোতে দেওয়া যাবে না, বাড়িতে কাউকে ঢুকতে দেওয়া যাবে না। পুরো ভারতে আমাদের বিপক্ষ দলের সামনে আমরা প্রশ্ন ছুড়ে দিতে চাই এটা কেমন রাজনীতি।''

মণিপুরের ইস্যু নিয়েও মুখ খোলেন সুকান্ত। তিনি বলেন, ''মণিপুরের ঘটনা সত্যিই ভীষণ দুঃখের। কিন্তু বাংলার হালও ভাল নয়। এখানে শুধু নারী নির্যাতনের ভিডিও নেই। মমতা বন্দ্যোপধ্যায়ের দল ও তাঁর পুলিশ এখানকার নারী নির্যাতনের ভিডিও করতে দেয় না। বাংলাতেও বিজেপি মহিলা কর্মীকে নগ্ন করে হেনস্থা করা হয়েছে।''

 কংগ্রেসকেও খোঁচা দিয়ে বিজেপি রাজ্য সভাপতি বলেন, ''এই হিংসার জন্য কংগ্রেসও দায়ী। মমতা বন্দ্যোপাধ্যাকে এই হিংসায় সাপোর্ট করার জন্য দায়ী।''

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ৫ অগাস্ট, শনিবার বিজেপির ( BJP ) ব্লক, বুথ, রাজ্যে সব নেতাদের বাড়ি ঘেরাও করা হবে। সেদিন শান্তিপূর্ণভাবে সব জায়গায় বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করার ডাক দিয়েছিলেন তিনি। কিন্তু সেই কর্মসূচিতে বদল আনলেন মমতা বন্দ্যোপাধ্যায় । বললেন, ' ৫ অগাস্ট বুথ ওয়াইজ না করে ব্লক ওয়াইজ করো। ১০০ মিটার দূরে যেমন ক্য়াম্প হয়, যাতে কেউ বলতে পারবে না, আমাদের অবরুদ্ধ করা হয়েছে' । অর্থাৎ ব্লকে ব্লকে বিজেপি নেতাদের বাড়ি থেকে ১০০ মিটার দূরে প্রতীকী ঘেরাও করা হবে।  

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,  বিজেপির ব্লক, বুথ, রাজ্য,, যেকটা নেতা সবার তালিকা তৈরি করতে।  ৫ অগাস্ট শান্তিপূর্ণভাবে এ সকাল ১০- সন্ধে ৬টা পর্যন্ত, ৮ ঘণ্টা ঘেরাও করার ডাক দেন তিনি। সেই সঙ্গে বলেন,  বয়স্কদের রাস্তা ছেড়ে দেবেন। বিজেপি নেতারা বাড়িতে ঢুকবেও না বেরোবেও না।  কোথাও কারও গায়ে হাত নয়। প্ররোচনায় পা নয়।  ৩৪১ টা ব্লক। ১২৭টা মিউনিসিপালিটির ওয়ার্ড, টাউন গণঘেরাও কর্মসূচির ডাক দেন অভিষেক । এরা যার পা ধরে রাজনীতি করে, দিল্লিতে তার দফতরও ঘেরাও হবে।

সেরা শিরোনাম

West Bengal News Live : আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget