এক্সপ্লোর

Sukanya Mondal: অনুব্রত-কন্যাকে তিন দফায় জিজ্ঞাসাবাদের পরও সঠিক তথ্য মিলছে না, খবর ইডি সূত্রে

ED Interrogation:: তিন দফায় অনুব্রত-কন্যাকে জিজ্ঞাসাবাদের পরেও সঠিক তথ্য মিলছে না, খবর ইডি সূত্রে। নামধাম সংক্রান্ত ব্যক্তিগত তথ্য দিলেও ব্যবসা ও কোম্পানি সংক্রান্ত তথ্য দেননি সুকন্যা মণ্ডল।

প্রকাশ সিনহা, কলকাতা: তিন দফায় (anubrata mondal) অনুব্রত-কন্যাকে (Sukanya Mondal) জিজ্ঞাসাবাদের (interrogation) পরেও সঠিক তথ্য মিলছে না, খবর ইডি (ED) সূত্রে। নামধাম সংক্রান্ত ব্যক্তিগত তথ্য দিলেও ব্যবসা ও কোম্পানি সংক্রান্ত তথ্য দেননি সুকন্যা মণ্ডল, খবর তদন্তকারী সংস্থা সূত্রে। সঙ্গে সংযোজন বেশিরভাগ প্রশ্নের উত্তরে বলছেন তিনি জানেন না। তাঁর বাবা বলতে পারবেন। কোনও কোনও ক্ষেত্রে সুকন্যার দাবি, হিসাবরক্ষক মণীশ কোঠারি বলতে পারবেন। সব তথ্যই যেহেতু অনুব্রতর কাছে রয়েছে বলে উঠে আসছে তাই কেষ্টকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। দু-একদিনের মধ্যে সেই প্রক্রিয়াও শুরু করবে তারা। 

কী জানা গেল?
পর পর তিন দিন বীরভূমের জেলা তৃণমূল সভাপতির মেয়েকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করে ইডি। তবে সূত্রের খবর, তদন্তকারীরা এর পরও সন্তুষ্ট নন। যা জানা যাচ্ছে, সুকন্যাকে যখন নানা ব্যক্তিগত প্রশ্ন করা হচ্ছে, তখন তার সবকটিরই উত্তর দিচ্ছেন তিনি। কিন্তু যখনই ব্যবসা বা সম্পত্তি নিয়ে প্রশ্ন করা হচ্ছে, তখনই সুকন্যা দাবি করছেন তিনি কিছু জানেন না। কখনও বলছেন, 'বাবা বলতে পারবেন।' কখনও আবার জানছেন, সব তথ্য রয়েছে হিসাবরক্ষকের কাছে। এদিকে মণীশ কোঠারির বক্তব্য, তাঁর কাছে যখন যা নথি পাঠানো হত তিনি তাঁর ভিত্তিতেই অডিট করে দিতেন। সবের পর এবার অনুব্রতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। 

প্রেক্ষাপট...
দিল্লিতে ইডির সদর দফতরে শুক্রবার ফের অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এই নিয়ে তিনদিন ইডির দফতরে হাজিরা দেন সুকন্যা। প্রথম দিন তাঁকে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। দ্বিতীয়দিন করা হয় ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। ইডি সূত্রে খবর, মূলত সম্পত্তির টাকার উত্‍স নিয়েই জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রত কন্যাকে। শুক্রবার অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের সঙ্গে মুখোমুখি বসিয়েও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শুক্রবারই আবার ইডি দফতরে ডাকা হয়েছিল অনুব্রতর চার্টার্ড অ্যাকাউন্ট মনীশ কোঠারি ও অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা রাজীব ভট্টাচার্যকে। গত ২ এবং ৩ নভেম্বর গরু পাচার মামলায় দু’দিনে প্রায় ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, সুকন্যাকে। আবারও তলব করা হয়েছিল, অনুব্রত মণ্ডলের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারি এবং অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তৃণমূলের অঞ্চল সভাপতি ও চালকল ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকেও।

আরও পড়ুন:'টাকা যাচ্ছে কোথায়? নেতাদের পেটে?' ডিএ মামলায় রাজ্য সরকারের হলফনামা প্রসঙ্গে খোঁচা দিলীপের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra Son: ৯ ঘণ্টা পর ইডি হাজিরা দিয়ে বেরলেন মদন মিত্রর ছেলে, ডাকা হয়েছে মদনের স্ত্রী অর্চনা মিত্রকেও
৯ ঘণ্টা পর ইডি হাজিরা দিয়ে বেরলেন মদন মিত্রর ছেলে, ডাকা হয়েছে মদনের স্ত্রী অর্চনা মিত্রকেও
Bengali Live News Update: ফের রণক্ষেত্র যন্তর মন্তর, পুলিশের লাঠি কেড়ে মারধরের অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে
ফের রণক্ষেত্র যন্তর মন্তর, পুলিশের লাঠি কেড়ে মারধরের অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে
Electric Bill: এবার থেকে প্রতি মাসে ইলেকট্রিকের বিল, বাধ্যতামূলক নয় স্মার্ট মিটারও; ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
এবার থেকে প্রতি মাসে ইলেকট্রিকের বিল, বাধ্যতামূলক নয় স্মার্ট মিটারও; ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
Kakoli vs Kalyan Controversy:
"উনি নারী বিদ্বেষী", কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ কাকলি ঘোষ দস্তিদারের, "বেইমান...ফালতু কথা", পাল্টা TMC সাংসদ

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র
Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন
Shikkha Samman 2026: শিক্ষাব্রতীদের সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget