এক্সপ্লোর

Sukhendu Sekhar on Abhishek : 'সমস্ত তদন্ত হলে অর্ধেক জীবন ওঁকে জেলেই কাটাতে হবে', সুখেন্দুশেখরের নিশানায় অভিষেক

Abhishek Banerjee : পরপর তিন তদন্তকারী এজেন্সির সামনে মুখোমুখি হতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : রবিবার থেকেই শুরু হচ্ছে। পরপর তিন তদন্তকারী এজেন্সির সামনে মুখোমুখি হতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই আবহে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন সদ্য সাংসদ পদ ও তৃণমূলত্যাগী সুখেন্দুশেখর রায়। TMC News

এবিপি আনন্দর প্রতিনিধির তরফে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, গতকাল রাত থেকে দেখা গেছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে সিআইডি গেছিল। একটা অন্য কেসের তদন্ত তারা করছে। তাঁর বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠছে। সেক্ষেত্রে তদন্তগুলোর অগ্রগতি নিয়ে কী বলবেন এবং কী হতে চলেছে ? এর উত্তরে বর্ষীয়ান রাজনীতিক সুখেন্দুশেখর রায় বলেন, "একটা যে পাপচক্র গত ১৫ বছর ধরে বাংলার বুকে তৈরি হয়েছিল, তাদের নেতৃত্ব ছিল যে...তার যদি ঠিকমতো তদন্ত করা হয়, বালি পাচার থেকে শুরু করে কয়লা পাচার, গরু পাচার এবং তোলাবাজি। যে ধরনের তোলাবাজি...যেমন আজ একটা খবর পাওয়া গেছে যে, ইন্ডাস্ট্রিয়াল সামিটের নামs ৬৩৫ কোটি টাকা নাকি কোনও একটা সংস্থাকে দেওয়া হয়েছিল। তদন্ত হচ্ছে। এরকম যদি সমস্ত কিছু তদন্ত হয়, তাহলে একে সারা জীবনের প্রায় অর্ধেক জীবন জেলেই কাটাতে হবে।"

পরপর তিনদিন জিজ্ঞাসাবাদ। সই জাল তদন্তে রবিবার সিআইডি, নিয়োগ মামলায় সোমবার ইডি হাজিরার নোটিস, একইসঙ্গে ভোট প্রচারে উস্কানি দেওয়ার মামলায় মঙ্গলবার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে তলব করেছে সিআইডি।

ভোটে হারের পর প্রায় প্রতিদিন ভেঙে চুরমার হচ্ছে তৃণমূল। এই আবহেই একদিকে দলের অন্দরে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে বিদ্রোহের গর্জন যখন জোরালো হচ্ছে, অন্যদিকে, বিধানসভায় সই জালিয়াতি, ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্য, প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মতো- তিন মামলায় চাপ ক্রমেই বাড়ছে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের উপর। CID-র পাশাপাশি ED-র স্ক্য়ানারে তিনি । এ প্রসঙ্গে বিজেপি বিধায়ক ও শিল্পমন্ত্রী তাপস রায় বলেছেন, "ডেকে তো পাঠাবেই। একটা তদন্ত চলছে। অভিষেক কি সবকিছুর ঊর্ধ্বে ? আইনের ঊর্ধ্বে ? তদন্তের ঊর্ধ্বে?"

ভোট প্রচারে উস্কানিমূলক ভাষণের অভিযোগ সংক্রান্ত মামলায় শুক্রবার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিস দেয় CID। তার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার সই জালিয়াতির মামলায় ৩ বার হাজিরা এড়ানোর পর, হাইকোর্টের নির্দেশে ভবানী ভবনে যান অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন CID অফিসাররা। Sukhendu Sekhar Roy on TMC MP Abhishek Banerjee

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More

সেরা শিরোনাম

News Live: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্য়ু
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্য়ু
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
Kunal On Sudip Nayna: মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
Supreme Court: জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget