এক্সপ্লোর

Sundarban Mocha : ফণী, আমফান, ইয়াসের স্মৃতি যেন না ফেরে ... মোকার আগে সতর্ক সুন্দরবন

ফণী থেকে আমফান, এক একটা ঘূর্ণিঝড় আসে, লণ্ডভণ্ড করে দেয় সুন্দরবনকে। ২ বছর আগে ইয়াসে প্রকৃতির রুদ্ররূপে  তছনছ হয়েছিল জল-জঙ্গল-ম্যানগ্রোভের দেশ।

দক্ষিণ ২৪ পরগনা : সুন্দরবন...জল.. জঙ্গল... ম্যানগ্রোভের রাজত্ব... বাঙালির অন্যতম প্রিয় উইকেন্ড ডেস্টিনেশন। সেই সুন্দরবনকে বারবার পর্যুদস্ত করেছে ঘূর্ণিঝড়। আয়লা, আম্ফান থেকে ইয়াস। বারবার ধাক্কা খেয়েছে ম্যানগ্রোভের এলাকা। বহু কষ্টে বারবার ধাক্কা সামলে উঠেছেন সেখানকার বাসিন্দারা। এবার যদিও মোকা নিয়ে বড়সড় বিপদের আশঙ্কা নেই, তাও সতর্ক প্রশাসন। 

শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগণা:  ঘূর্ণিঝড় ( Cyclone Mocha ) মোকার হাত থেকে সুন্দরবনের ( Sundarban ) উপকূলবর্তী এলাকার মানুষজনকে বাঁচাতে সতর্ক করা হচ্ছে। মাইকে প্রচার চালানো হচ্ছে।  সুন্দরবন কোস্টাল থানার পুলিশ কয়েকদিন আগে থেকেই তৎপর হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের আমতলী গ্রাম পঞ্চায়েত এলাকায় সুন্দরবন কোস্টাল থানার উদ্দোগে নদীর উপকূলবর্তী  এলাকার মানুষজনকে সতর্ক করা হয়েছে।

পাশাপাশি ঝড়খালি কোস্টাল থানার উদ্যোগে সুন্দরবনের নদী তীরবর্তী এলাকায় প্রচার চালানো হয়েছে। গোসাবায় নদী তীরবর্তী এলাকার মানুষজনকে ঘূর্ণিঝড় মোকার প্রভাব নিয়ে সচেতন করছে NDRF ।দক্ষিণ ২৪ পরগনার গোসাবা থানার অন্তর্গত গোসাবা ও রাঙাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের নদী তীরবর্তী এলাকার মানুষজনকে ঘূর্ণিঝড় মোকার প্রভাবে কী কী সমস্যায় পড়তে হতে পারে এবং প্রয়োজনে কী কী  ব্যবস্থা নেওয়ার প্রয়োজন, সেই সমস্ত বিষয়ে জানাচ্ছেন  জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের সদস্যরা। 

ফণী থেকে আমফান, এক একটা ঘূর্ণিঝড় আসে, লণ্ডভণ্ড করে দেয় সুন্দরবনকে। ২ বছর আগে ইয়াসে প্রকৃতির রুদ্ররূপে  তছনছ হয়েছিল জল-জঙ্গল-ম্যানগ্রোভের দেশ। এবার সেই আশঙ্কা কম হলেও, অনেক সাবধানী এবার প্রশাসন।                         

অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের আমতলি গ্রাম পঞ্চায়েত এলাকায় মাইকে প্রচার করছে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। ঝড়খালি কোস্টাল থানার পুলিশ বোটে চড়ে প্রচার চালাচ্ছে। পাশাপাশি, গোসাবা ও রাঙাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের নদী তীরবর্তী এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সতর্ক করছেন NDRF-এর সদস্যরা। প্রয়োজনে কী ধরনের ব্যবস্থা নিতে হবে, তা শেখানো হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।                    

কর্নাটক বিধানসভার ফলাফল জানতে চোখ রাখুন - 

ABP News LIVE
https://www.youtube.com/live/nyd-xznCpJc?feature=share                           

ABP Ganga LIVE
https://www.youtube.com/live/zUlYQa2v6-k?feature=share                    

 

 

সেরা শিরোনাম

'আগে তুলে নেওয়া দরকার', কাজল শেখকে গ্রেফতারির দাবি মন্ত্রীর
'আগে তুলে নেওয়া দরকার', কাজল শেখকে গ্রেফতারির দাবি মন্ত্রীর
West Bengal News Live: 'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
Kolkata Metro: রবিবার প্রায় সারাদিন শহরের একটা বড় অংশে বন্ধ মেট্রো চলাচল! ট্রেন চলবে আংশিকভাবে
রবিবার প্রায় সারাদিন শহরের একটা বড় অংশে বন্ধ মেট্রো চলাচল! ট্রেন চলবে আংশিকভাবে
Higher Secondary: সেমেস্টার নয়, পালাবদলের পর এবার পুরোনো নিয়মেই ফিরছে উচ্চ মাধ্যমিক?
সেমেস্টার নয়, পালাবদলের পর এবার পুরোনো নিয়মেই ফিরছে উচ্চ মাধ্যমিক?

ভিডিও

Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য
Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget