এক্সপ্লোর

Sundarban: সুন্দরবনে লোকালয়ে রয়্যাল বেঙ্গল টাইগার, আতঙ্কে গ্রামবাসীরা

Sundarban: নদীর ধার ধরে ছুটে বেড়াচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। দেখতে পাওয়া যাচ্ছে যে কোনওক্রমে সেই বাঘকে জঙ্গলে ফেরত পাঠান বনরক্ষীরা। সুন্দরবন কোস্টাল থানার ১০ নম্বর ঘেড়ি এলাকায় এমনই ঘটনা ঘটেছে।

সমীরণ পাল: সুন্দরবন এলাকায় লোকালয়ের কাছে দেখা মিল রয়্যাল বেঙ্গল টাইগারের। গ্রামবাসীদের দেওয়া ভিডিওয় এমনই ছবিই ধরা পড়েছে। যদিও বন দফতরের দাবি, বাঘ যাতে লোকালয়ে ঢুকে না পড়ে, তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া আছে। বনমন্ত্রী জানিয়েছেন, বিস্তীর্ণ এলাকায় অত্যাধুনিক ফেন্সিংয়ের ব্যবস্থা করা হবে। নদীর ধার ধরে ছুটে বেড়াচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। দেখতে পাওয়া যাচ্ছে যে কোনওক্রমে সেই বাঘকে জঙ্গলে ফেরত পাঠান বনরক্ষীরা। সুন্দরবন কোস্টাল থানার ১০ নম্বর ঘেড়ি এলাকায় এমনই ঘটনা ঘটেছে। এর আগেও দু’সপ্তাহ আগে সজনেখালির বিট অফিসের অদূরে চলে আসে আরও একটি বাঘ। আর পরপর এই ধরণের ঘটনাতেই চরম আতঙ্কে গ্রামবাসীরা। কখন বিপদ আসবে, তা ভেবেই ঘুম উড়েছে সকলের। স্থানীয় বাসিন্দারা দাবি করছেন, জঙ্গল থেকে প্রায়ই লোকালয়ের খুব কাছে চলে আসছে বাঘ। যদিও এই বিষয়ে সুন্দরবন টাইগার রিজার্ভের ফিল্ড ডিরেক্টর জানিয়েছেন, এটা বিচ্ছিন্ন ঘটনা। কোনও কারণে হয়তো বাঘ জঙ্গল থেকে বাইরে চলে আসে। তবে সুন্দরবন অঞ্চলে বাঘের লোকালয়ে আসা ঠেকাতে ১০৫ কিলোমিটার এলাকয় বেড়া দেওয়া আছে। নজরদারিতে রয়েছে ১৭টি ক্যাম্প। এছাড়া জলপথেও নজরদারিতে রয়েছে ৭টি ভ্রাম্যমাণ ক্যাম্প। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আরও জানিয়েছেন যে, আগামী দিনে অত্যাধুনিক ফেন্সিং দেওয়া হবে। বন দফতর বারবার আশ্বস্ত করছে, তবে ভয় কাটছে না গ্রামবাসীদের। 

এর আগে বাঘ সংরক্ষণে দৃষ্টান্তমূলক পদক্ষেপ করার জন্য গ্লোবাল কনজার্ভেশন অ্য়াসিওর্ড  টাইগার স্ট্যান্ডার্ডস এর শিরোপা পেয়েছিল সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। এছাড়াও ভারতে আরও ১৩ টি টাইগার রিজার্ভ গ্লোবাল কনজার্ভেশন অ্য়াসিওর্ড টাইগার স্ট্যান্ডার্ডস এর স্বীকৃতি পেয়েছে। গোটা পৃথিবীর মধ্যে ভারতই এখন সবচেয়ে বেশি সংখ্যক বাঘের বাস। উল্লেখ্য, টাইগার স্ট্যান্ডার্ডস (সিএ | টিএস)  আনুষ্ঠানিকভাবে ২০১৩ সালে চালু হয়েছে। এর লক্ষ্য বাঘ  সংরক্ষণের   জন্য ন্যূনতম মান নির্ধারণ করা। একইসঙ্গে বাঘ  সংরক্ষণের ক্ষেত্রে এই মানগুলির মূল্যায়নকে উৎসাহ দেওয়া।

 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget