এক্সপ্লোর

Sundarban Tiger Fear: সুন্দরবনের পাথরপ্রতিমায় ফের বাঘের আতঙ্ক, এখনও খাঁচাবন্দি করা যায়নি রয়্যাল বেঙ্গল টাইগারকে

Royal Bengal Tiger: বাঘের আতঙ্কে কাঁটা হয়ে রয়েছেন এলাকার লোকজন। বনকর্মীদের তরফে জঙ্গল লাগোয়া এলাকা ফেন্সিং দিয়ে ঘিরে ফেলা হয়েছে। এলাকায় নাগাড়ে চলছে সতর্কতা প্রচার। 

গৌতম মণ্ডল, সুন্দরবন : সুন্দরবনের পাথরপ্রতিমায় ফের বাঘের আতঙ্ক। স্থানীয় সূত্রে খবর, উপেন্দ্রনগর এলাকায় ঠাকুরান নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে। বন দফতরের তরফে ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতা হয়েছে বাঘ ধরার জন্য। তবে ৪ দিন কেটে গেলেও, এখনও খাঁচাবন্দি করা যায়নি রয়্যাল বেঙ্গল টাইগারকে। বাঘের আতঙ্কে কাঁটা হয়ে রয়েছেন এলাকার লোকজন। বনকর্মীদের তরফে জঙ্গল লাগোয়া এলাকা ফেন্সিং দিয়ে ঘিরে ফেলা হয়েছে। এলাকায় নাগাড়ে চলছে সতর্কতা প্রচার। গতকাল সেখানে এসে স্থানীয়দের সঙ্গে কথা বলে আশ্বস্ত করার চেষ্টা করেন তৃণমূল বিধায়ক সমীর জানা। 

সুন্দরবনে বাঘের আতঙ্ক নতুন ঘটনা নয়। তবে এবার চারদিন কেটে গেলেও টোপ দিয়ে পাতা ফাঁদে পা দেয়নি রয়্যাল বেঙ্গল টাইগার। স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। মাইকিং করে সতর্ক বার্তা প্রচার চলছে যে এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে, তার সংলগ্ন এলাকায়। তৎপর রয়েছেন বনদফতরের কর্মীরাও। যেকোনও সময় লোকালয়ে ঢুকে পড়তে পারে বাঘ। এই এলাকার স্থানীয় বাসিন্দাদের জীবিকা নির্বাহ হল মাছ, কাঁকড়া ধরে। এছাড়াও এই এলাকায় রয়েছে প্রচুর ধানের জমি। সেখানে ফসল হয়েছে। ধান কাটার সময় এসেছে। অথচ স্থানীয়রা ধান কাটতে যেতে পারছেন না জমিতে। জঙ্গল লাগোয়া এলাকায় থাকা গ্রামের বাসিন্দারা ভয়ে ভয়ে দিন কাটাচ্ছেন। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, দিনের বেলা আশপাশের লোক বেরোলে তবে তাঁরা বাড়ির বাইরে বেরোতে পারছেন। সূর্যের আলো না থাকলে বাড়ি থেকে বেরনো কার্যত বন্ধ তাঁদের। নানা রকমের অসুবিধা হচ্ছে তার জেরে। কিন্তু বাঘের ভয়ে কেউই বাড়ির বাইরে বেরোতে পারছেন না সন্ধের পর। 

বনদফতরের তরফে জানানো হয়েছে বাঘটি রিজার্চ ফরেস্ট এলাকাতেই রয়েছে। কিন্তু যেহেতু জঙ্গলের একদম লাগোয়া রয়েছে একটি গ্রাম, তাই নিরাপত্তার একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। সেই জন্যই ফেন্সিং দিয়ে ঘিরে ফেলা হয়েছে পুরো এলাকা। জোরকদমের চলচহে নজরদারি। মাইকে চলছে প্রচারও। এখন অপেক্ষা কবে বাঘ ধরা পড়ে। এর আগে দেখা গিয়েছে, ভিনরাজ্য থেকেও এই রাজ্যে চলে এসেছে বাঘ। সেই বাঘকে বাগে আনতে বেশ বেগ পেতে হয়েছিল বনদফতরের কর্মীদের। এবার পরিস্থিতি জটিল না হলেও চিন্তার কারণ রয়েছে, কারণ বেশ কয়েকদিন কেটে গেলেও বাঘটি ধরা পড়নি। বাঘ ধরতে এবং এলাকার পরস্থিতি স্বাভাবিক রাখতে যথেষ্ট চেষ্টা চালাচ্ছে বনদফতর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On TMC Account : 'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?
SC On TMC Account : 'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?
News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Abhishek Banerjee: অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
Census Question List: জনগণনায় এই ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর জেনে তৈরি থাকুন
Census Question List: জনগণনায় এই ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর জেনে তৈরি থাকুন

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget