এক্সপ্লোর

CJP Protest : সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে, প্রতিবাদ আন্দোলনে সাংবাদিকদের নিগ্রহ সংক্রান্ত একটি মামলায় এই পর্যবেক্ষণ রাখল দেশের শীর্ষ আদালত। 

নয়াদিল্লি: যে কেউ নিজেকে সাংবাদিক বলে দাবি করলেই তাঁকে স্বীকৃত (accredited) সাংবাদিকদের  মতো সুরক্ষা দেওয়া কঠিন। দেশে সব নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা আছে। কিন্তু সকলেই সাংবাদিক হয়ে উঠলে মুশকিল। সাংবাদিকদের পরিচয় ও তাঁদের কাজের ধরন নিয়ে স্পষ্ট নিয়ম থাকা প্রয়োজন। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে, প্রতিবাদ আন্দোলনে সাংবাদিকদের নিগ্রহ সংক্রান্ত একটি মামলায় এই পর্যবেক্ষণ রাখল দেশের শীর্ষ আদালত। 

প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে মামলাটির শুনানি হয়। গত ১০ অক্টোবর দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের  পদত্যাগের দাবিতে ও  ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া নিয়ে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে একাধিক সাংবাদিককে পুলিশের হাতে হেনস্থার শিকার হয় বলে অভিযোগ ওঠে। তাঁদের মধ্যে মহিলা সাংবাদিকরাও ছিলেন। এই মামলার শুনানি ছিল শুক্রবার। আদালত জানায়, এখন অনেকেই মতপ্রকাশের স্বাধীনতার অধিকার আছে বলে নিজেদের সাংবাদিক বলে পরিচয় দেন। কিন্তু স্বীকৃত সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিক এবং সোশ্যাল মিডিয়ায় খবর বা ভিডিও তৈরি করা ব্যক্তিদের মধ্যে পার্থক্য করা সব সময় সহজ হয় না। আদালতের অভিমত, এখন যা পরিস্থিতি, তাতে পেশাদার সাংবাদিকদের  সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি জটিল হয়ে উঠছে। তাই সাংবাদিক, ডিজিটাল কনটেন্ট নির্মাতা এবং ইনফ্লুয়েন্সারদের ভূমিকা ও পরিচয়ের মধ্যে স্পষ্ট পার্থক্য নির্ধারণ করা দরকার, এই নিয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে। 

আবেদনকারীদের পক্ষে সওয়াল করেন প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিং। তিনি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় স্তরে একটি নির্দিষ্ট প্রোটোকল তৈরির কথা বলেন। এই মামলার শুনানিতে আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।  এক মহিলা সাংবাদিকের বিরুদ্ধে দিল্লি পুলিশের এক আধিকারিক একটি মামলা করেন। তাঁর অভিযোগ ছিল, ওই সাংবাদিক ও তাঁর সহকর্মীরা এক পুলিশ আধিকারিককে জাতপাত তুলে  কটূক্তি করেন। পাল্টা ওই মহিলা সাংবাদিকের অভিযোগ, বিক্ষোভের খবর সংগ্রহ করার সময় তিনি পুলিশের  যৌন হেনস্থার শিকার। এই ঘটনা নিয়ে সারা দেশে চর্চা তুঙ্গে। আদালত এদিন স্পষ্ট জানায়, এই ক্ষেত্রে ওই মহিলা সাংবাদিকের বিরুদ্ধে এখনই কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে দায়ের হওয়া মামলার ভিত্তিতে কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশের বক্তব্য জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট।  

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
CPIM Bookstall: রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ
রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ
Train News : পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
Advertisement

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget