এক্সপ্লোর

KMC Poll Case : আজ সুপ্রিম কোর্টে পুর-শুনানি, আগেই ক্যাভিয়েট দাখিল মমতা তৃণমূল কংগ্রেসের, কী বক্তব্য তাদের?

সুপ্রিম কোর্টে ইতিমধ্য়েই রাজ্য সরকার ও কলকাতা পুরসভা পৃথকভাবে মামলা করেছে। আজ জোড়া মামলারই শুনানি হবে ।


বিজেন্দ্র সিংহ, কলকাতা  : কলকাতা পুরসভায় ভোটের নির্ঘণ্ট এখনই প্রকাশ করা যাবে না। অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শেষ অবধি পুরসভার ভোট কবে হবে? তা নিয়ে জোর জল্পনা চলছে। এরই মধ্যে সোমবার সর্বোচ্চ আদালতে কলকাতা পুরভোট সংক্রান্ত জোড়া মামলার শুনানি হবে । হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ হয়ে এখন জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। । সুপ্রিম কোর্টে ইতিমধ্য়েই রাজ্য সরকার ও কলকাতা পুরসভা পৃথকভাবে মামলা করেছে। আজ জোড়া মামলারই শুনানি হবে ।

তবে সোমবার এই মামলাগুলির শুনানি শুরুর আগেই ক্যাভিয়েট দাখিল করেছে মমতা তৃণমূল কংগ্রেস। অর্থাৎ তাদের বক্তব্য়, তাদের কথা না শোনার আগে যেন কোনও সিদ্ধান্ত না নেওয়া হয়।

পুরভোট নিয়ে মামলা হল কেন ? 

গত ১১ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, পুনর্বিন্যাসের ফলে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বেড়ে হচ্ছে ২০৯। এখানেই আপত্তি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সিপিএমের প্রাক্তন কাউন্সিলর দীপু দাস। তাঁর অভিযোগ ছিল, সম্পূর্ণ বেআইনিভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস করা হয়েছে। যেখানে জনসংখ্যার ভিত্তিতে ওয়ার্ড পুনর্বিন্যাস হওয়ার কথা, সেখানে ভোটারের সংখ্যার নিরিখে তা করা হয়েছে। আরও অভিযোগ ছিল, ভোটে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই এটা করা হয়েছে। সেই মামলার প্রেক্ষিতে, কলকাতা হাইকোর্টের বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর বেঞ্চ, কলকাতা পুরসভা, রাজ্য সরকার, রাজ্য নির্বাচন কমিশনকে ৩ সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয়। তারপর আরও এক সপ্তাহ সময় দেওয়া হয় মামলাকারীকে। কিন্তু ওই সময়ের মধ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয়ে যেতে পারে, এই ভাবনা থেকে সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন মামলাকারী। পরে এই মামলায় যুক্ত হন মমতা তৃণমূল কংগ্রেসের নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়ও।

এই মামলার শুনানিতেই, আপাতত পুরভোটের নির্ঘণ্ট ঘোষণা করা যাবে না বলে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। পাল্টা এই নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। 

এরই মধ্যে সব ওয়ার্ডে কোঅর্ডিনেটর নিয়োগ করে পরিষেবা চালু রাখার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ভোটের দিন নিয়ে অনিশ্চয়তায় দুষেছেন বিরোধীদের। বিজেপির বাহুবলীদের কোঅর্ডিনেটর নিয়োগ করতে চান মুখ্যমন্ত্রী বলে কটাক্ষ করেছে মমতা-তৃণমূল। সিপিএমের দাবি, বিজেপির এজেন্টকে ওয়ার্ড কোঅর্ডিনেটর করা বেআইনি কাজ। 

 

 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Jhargram Bomb Panic: কাজের দিনে শহরের ব্যস্ততম রাস্তায় বোমাতঙ্ক, পরিত্যক্ত লাল ব্যাগকে ঘিরে আতঙ্ক
কাজের দিনে শহরের ব্যস্ততম রাস্তায় বোমাতঙ্ক, পরিত্যক্ত লাল ব্যাগকে ঘিরে আতঙ্ক
New Cyclone : আবার নতুন সাইক্লোন? আকভানের রেশ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত
আবার নতুন সাইক্লোন? আকভানের রেশ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত
West Bengal News LIVE Updates: দিল্লিতে একজোট ইন্ডিয়া ব্লক, রাজ্যেও কাছাকাছি সিপিএম ও মমতা তৃণমূল ?
দিল্লিতে একজোট ইন্ডিয়া ব্লক, রাজ্যেও কাছাকাছি সিপিএম ও মমতা তৃণমূল ?
CAA Application: বাংলাদেশের নথি দেখালেও শুনানিতে হয়রানি, CAA তে শংসাপত্র পেতে কালঘাম ছুটছে আবেদনকারীদের
বাংলাদেশের নথি দেখালেও শুনানিতে হয়রানি, CAA তে শংসাপত্র পেতে কালঘাম ছুটছে আবেদনকারীদের
Advertisement

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget