এক্সপ্লোর

Suvendu Adhikari: শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের করার সম্মতি খারিজ সুপ্রিম কোর্টে

Supreme Court: সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করার সম্মতি খারিজ করল সুপ্রিম কোর্ট।

কলকাতা: সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করার সম্মতি খারিজ করল সুপ্রিম কোর্ট। সম্প্রতি শুভেন্দুর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন এক আইনজীবী। অভিযোগের গ্রহণযোগ্যতা থাকলে এফআইআর করা যাবে বলে নির্দেশ দেয় হাইকোর্ট। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সেই নিয়েই নতুন নির্দেশ শীর্ষ আদালতের। 

প্রেক্ষাপট...
কলকাতা হাইকোর্টে মামলাকারী দাবি করেছিলেন, সদ্যসমাপ্ত পঞ্চায়েত নির্বাচনের আগে ও নির্বাচনের দিন একাধিক উস্কানিমূলক বক্তব্য রেখেছিলেন বিরোধী দলনেতা। উদাহরণ হিসেবে অভিযোগ করা হয়, বড়জোড়া, নন্দীগ্রাম, নয়াগ্রাম-সহ একাধিক জায়গায় তাঁর বক্তব্যের মাধ্যমে এই অশান্তির প্ররোচনা দিয়েছেন শুভেন্দু। কীসের ভিত্তিতে রাজ্যে জরুরি অবস্থা জারির কথা বলেছেন শুভেন্দু, কীসের ভিত্তিতে ৩৫৫ ধারা প্রয়োগের কথা বলছেন, তোলা হয় সেই প্রশ্নও। মামলাকারী আদালতে জানান, ১৩ই জানুয়ারি থেকে শুরু করে ৮ই জুলাই পর্যন্ত উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে অশান্তিতে প্ররোচনা দেন শুভেন্দু। যে যে মর্মে শুভেন্দু অধিকারী হুমকি দিয়েছেন, সেই মোতাবেক অশান্তির ঘটনাও ঘটছে বলে অভিযোগ করা হয়েছিল। অভিযোগ দায়েরের পরেও পুলিশ কোন পদক্ষেপ নিচ্ছে না, সেই প্রশ্নও তোলা হয়েছিল আদালতে। মামলাকারীর আইনজীবী আদালতে বলেছিলেন, 'কলকাতা হাইকোর্ট থেকেই শুভেন্দু অধিকারী রক্ষাকবচ পেয়েছেন। আদালতের নির্দেশ ছাড়া তাঁর বিরুদ্ধে কোনও এফআইআর করা যাবে না এই মর্মে কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি নির্দেশ দিয়েছেন। ফলে আমরা যখনই অভিযোগ করছি তখনই পুলিশ কলকাতা হাইকোর্টের নির্দেশ দেখাচ্ছেন।' পাল্টা শুভেন্দুর আইনজীবী আদালতে বলেন, "এই মামলা জনস্বার্থ মামলা হিসাবে গ্রহণযোগ্য নয়। ২০২১-এর ৬ সেপ্টেম্বর  শুভেন্দু অধিকারীকে এই রক্ষাকবচ দেওয়া হয়। সেই সময় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভুয়ো এফআইআর করেছিল রাজ্য পুলিশ। ৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পর্যন্ত মামলা রুজু করেছে। ২৬ টি এফআই করা হয়েছিল। ডিভিশন বেঞ্চ থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত রাজ্যের চ্যালেঞ্জ খারিজ হয়েছে।' এর পরই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, তাঁর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগের সত্যতা খতিয়ে দেখবে পুলিশ। অভিযোগের গ্রহণযোগ্যতা থাকলে এফআইআরও দায়ের করতে পারবে। তবে একই সঙ্গে জানানো হয়েছিল, আদালতের অনুমতি ছাড়া কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা।

 

আরও পড়ুন:'মোদি পদবি' মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি রাহুলের, ফিরছে সাংসদ পদও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget