এক্সপ্লোর

ভোটার তালিকা থেকে নাম বাদ মানেই কি চলে যাবে নাগরিকত্ব? কোনও সরকারি সুবিধেও পাবে না? কী নির্দেশ সুপ্রিম কোর্টের?

পশ্চিমবঙ্গে SIR-পরবর্তী ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। আদালত জানিয়েছে, ভোটার তালিকা থেকে নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়। নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের কাছে জবাবও তলব করা হয়েছে।


কলকাতা :
পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়াকে ঘিরে দায়ের হওয়া একটি মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, ভোটার তালিকা থেকে কারও নাম বাদ যাওয়া মানেই তিনি ভারতীয় নাগরিকত্ব হারিয়েছেন, এমন নয়। শুধুমাত্র ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ভিত্তিতে কারও নাগরিকত্ব কেড়ে নেওয়া যায় না।

আদালতে মামলাকারীর পক্ষ থেকে দাবি করা হয়, SIR-পরবর্তীতে ট্রাইব্যুনালের তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁরা সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে সমস্যার মুখে পড়ছেন। এমনকি জাতিগত শংসাপত্র (Caste Certificate) পেতেও বাধার অভিযোগ তোলা হয় আদালতে। এই অভিযোগের প্রেক্ষিতে প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, বিহারের SIR মামলার রায়েই স্পষ্ট করা হয়েছে যে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নাগরিকত্ব নির্ধারণের সমান নয়। আদালত আরও জানায়, কারও নাগরিকত্ব নির্ধারণের চূড়ান্ত ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে নেই।

শুনানির সময় বিচারপতি জয়মাল্য বাগচীও বলেন, শুধুমাত্র ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার কারণে কোনও ব্যক্তির নাগরিকত্ব কেড়ে নেওয়া যেতে পারে না। এদিন পশ্চিমবঙ্গে SIR-সংক্রান্ত ট্রাইব্যুনালের শুনানি প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল করার আবেদনও আদালতের সামনে ওঠে। মামলার প্রেক্ষিতে নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট।

আদালত স্পষ্ট করে দিয়েছে, ভোটার তালিকা থেকে নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়। নাগরিকত্ব নির্ধারণের চূড়ান্ত ক্ষমতা নির্বাচন কমিশনের নয়। সরকারি প্রকল্প ও জাতিগত শংসাপত্র পেতে সমস্যার অভিযোগ ওঠে। পশ্চিমবঙ্গের SIR-সংক্রান্ত মামলায় নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের কাছে জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট।   

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
Advertisement

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget