এক্সপ্লোর

Supreme Court: বিশিষ্ট ব্যক্তিদের নাম পাঠানোর নির্দেশ, স্থায়ী উপাচার্য নিয়োগে সার্চ কমিটি তৈরি করবে সুপ্রিম কোর্ট

WB VC Recruitment: সময় বেঁধে সার্চ কমিটি গড়ে দেওয়ার ঘোষণা সর্বোচ্চ আদালতের। সব পক্ষকে ৩ থেকে ৫টি নাম পাঠাতে বলল আদালত।

কলকাতা: উপাচার্য (WB VC Recruitment) নিয়ে রাজ্যপাল বনাম রাজ্য সরকার সংঘাতে হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের। স্থায়ী উপাচার্য নিয়োগে এবার সার্চ কমিটি তৈরি করে দেবে সুপ্রিম কোর্ট। রাজ্য সরকার, আচার্য এবং ইউজিসি-কে, ৩-৫ জন বিশিষ্ট ব্যক্তির নাম পাঠানোর নির্দেশ। ২৫ সেপ্টেম্বরের মধ্যে নাম পাঠানোর নির্দেশ সুপ্রিম কোর্টের। (Supreme Court)

উপাচার্য-নিয়োগ নিয়ে রাজ্য়পাল-রাজ্য় সরকার সংঘাত সপ্তমে পৌঁছেছে। এর জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এবার, তা নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত নিল সর্বোচ্চ আদালত।স্থায়ী উপাচার্য নিয়োগে এবার সার্চ কমিটি তৈরি করে দেবে সুপ্রিম কোর্ট।রাজ্য় সরকার, আচার্য এবং UGC-কে ১০ দিনের মধ্য়ে ৩ থেকে ৫ জন বিশিষ্ট ব্য়ক্তির নাম পাঠানোর নির্দেশ দিয়েছে বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতির দীপঙ্কর দত্তর বেঞ্চ।

এই মুহূর্তে রাজ্য়ের ৩১টি বিশ্ববিদ্য়ালয় স্থায়ী উপাচার্য-হীন। সম্প্রতি রাজ্য় সরকারের আনা অর্ডিন্য়ান্সে বলা হয়, এবার থেকে উপাচার্য নিয়োগের সার্চ কমিটিতে ৫ জন প্রতিনিধি থাকবেন। কমিটিতে থাকবেন আচার্য,  মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার, উচ্চশিক্ষা সংসদ এবং UGC-র চেয়ারম্যানের প্রতিনিধি। এই সার্চ কমিটিই স্থায়ী উপাচার্য নিয়োগ করবে।

এদিন, সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন, রাজ্য়পালের আইনজীবী বলেন, সংবাদমাধ্য়মের সামনে প্রতিনিয়ত আচার্যকে অপমান করছেন শিক্ষামন্ত্রী। তখন বিচারপতি বলেন, আমরা এসবের মধ্য়ে ঢুকতে চাই না। আপনাদের আলাদা মতামত থাকতেই পারে। আমাদের অগ্রাধিকার বিশ্ববিদ্য়ালয় এবং পড়ুয়ারা। শুক্রবার, সুপ্রিম কোর্ট কার্যত স্পষ্ট করে বুঝিয়ে দেয়, এই সংঘাত শেষ হওয়া উচিত। প্রতিষ্ঠানের স্বার্থ এবং শিক্ষার মানকে অগ্রাধিকার দিতে হবে। বিশিষ্ট ব্য়ক্তিকে স্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগ করতে হবে। যাতে প্রতিষ্ঠানের গৌরব বৃদ্ধি পায়। যাতে প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে কাজ করতে পারে।রাজ্য় সরকার ও আচার্যের উচিত একসঙ্গে কাজ করা। তাতে নিয়োগকারীদের মর্যাদাও বাড়বে।

সুপ্রিম কোর্ট এদিন আরও বলে, শেষবারের শুনানিতে, শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে রাজ্য় সরকার ও আচার্যকে একসঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তখন রাজ্য় সরকারের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, বৈঠকে বসার জন্য় রাজ্য় সরকারের তরফে আচার্যকে ৩টে চিঠি দেওয়া হয়। কিন্তু কোনও উত্তর আসেনি। সার্চ কমিটি গঠনের জন্য় প্রতিনিধির নাম চেয়ে, UGC-কেও চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু তাদের থেকেও কোনও সাড়া আসেনি।  তখন সুপ্রিম কোর্ট বলে, আচার্য নিয়োগ কর্তা। উনিই কি নির্বাচক?আপনাদের কি মনে হয় না সার্চ কমিটি থাকা উচিত?আচার্যর আইনজীবী ফের বলেন, যেখানে যেখানে উপাচার্য নিয়োগ করা হয়েছে, সেখানে টাকা দেওয়া বন্ধ করে দিচ্ছে রাজ্য় সরকার। তখন আচার্যের আইনজীবীর উদ্দেশে বিচারপতি বলেন, বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি নিরপেক্ষ প্যানেল তৈরি করা হোক। যেখানে রাজ্য সরকার বা আচার্যর কোনও ভূমিকা থাকবে না। রাজ্য় সরকারের আইনজীবী তখন বলেন, সার্চ কমিটিতে অবশ্য়ই রাজ্য় সরকারের একটা ভূমিকা থাকে। কারণ বিশ্ববিদ্য়ালয়গুলি রাজ্য়েরই।

এরপর, ২ পক্ষের কাছে সুপ্রিম কোর্ট জানতে চায়, কেন আপনারা স্থায়ী উপাচার্য নিয়োগের সমস্য়া নিয়ে কোনও সমাধানের উপায় বলছেন না? কেন আপনারা এমন কোনও কমিটির পরামর্শ দেননি, যেটা আপনাদের উভয়পক্ষের জন্য়ই ন্য়ায়সঙ্গত? তখন রাজ্য় সরকারের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, তাহলে, সুপ্রিম কোর্টই সার্চ কমিটি গঠন করে দিক। এরপরই বিচারপতিরা জানান, সুপ্রিম কোর্টই সার্চ কমিটি তৈরি করে দেবে। ২৫ সেপ্টেম্বরের মধ্যে রাজ্য সরকার, আচার্য এবং ইউজিসি-কে, ৩-৫ জন বিশিষ্ট ব্যক্তির নাম পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। ২৭ শে সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি।

আরও পড়ুন: North 24 Parganas Weather: কখনও রোদ, কখনও বৃষ্টি, দিনভর কেমন থাকবে উত্তর ২৪ পরগনার আবহাওয়া?

সেরা শিরোনাম

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি! বুধবারও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা, কবে ফিরবে শুষ্ক আবহাওয়া?
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি! বুধবারও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা, কবে ফিরবে শুষ্ক আবহাওয়া?
West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
Falta Jahangir Khan: জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন, কী অভিযোগ ?
জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন, কী অভিযোগ ?
Pareshram Das: 'পরেশরাম দাস একটা মাফিয়া, ওখানকার বড় গুন্ডা', মন্তব্য মুখ্যমন্ত্রীর, পাল্টা ধৃত বিধায়ক বলছেন...
'পরেশরাম দাস একটা মাফিয়া, ওখানকার বড় গুন্ডা', মন্তব্য মুখ্যমন্ত্রীর, পাল্টা ধৃত বিধায়ক বলছেন...

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget