এক্সপ্লোর

Surendra Nath College: সুরেন্দ্রনাথ ল'কলেজে ভাইস প্রিন্সিপাল ইস্তফা দিতেই কলেজে শুদ্ধিকরণ, কী প্রতিক্রিয়া কৌস্তভের ? "সম্পূর্ণটা ওঁর স্বেচ্ছাচারীতার উপরে চলত"

Kaustav On Surendra Nath Law College VC Resign :টানা পড়ুয়াদের বিক্ষোভের জেরে অবশেষে সুরেন্দ্রনাথ ল'কলেজে পদত্যাগ করলেন ভাইস প্রিন্সিপাল, কী বললেন কৌস্তভ ?

সন্দীপ সরকার, কলকাতা: টানা পড়ুয়াদের বিক্ষোভের জেরে অবশেষে সুরেন্দ্রনাথ ল'কলেজে পদত্যাগ করলেন ভাইস প্রিন্সিপাল। ২৩ ঘণ্টা ঘেরাও হয়ে থাকার পরে ইস্তফা দেন তিনি। ভাইস প্রিন্সিপালের ইস্তফা দিতেই কলেজে শুদ্ধিকরণ করা হয়। 

 

আরও পড়ুন, বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে বিক্ষোভ কাণ্ডে গ্রেফতার কংগ্রেস নেতা, সাংবাদিকদের মুখোমুখি প্রদেশ কংগ্রেস সভাপতি, "কতজনকে জেলে পোরে দেখব.."

বৃহস্পতিবার দুপুর দুটো থেকে শুক্রবার দুপুর। প্রায় ২৩ ঘণ্টা ঘেরাও থাকার পর, অবশেষে পদত্যাগ করলেন সুরেন্দ্রনাথ ল'কলেজের ভাইস প্রিন্সিপাল মহম্মদি তারান্নুম। আর এই ঘটনা ঘিরে এদিন দফায় দফায় উত্তেজনা তৈরি হল। সুরেন্দ্রনাথ ল'কলেজ ভাইস প্রিন্সিপাল  মহম্মদি তারান্নুম বলেন, আমি DPI, জয়েন্ট DPI, মন্ত্রী সবাইকে জানিয়েছি, কেউ আমাকে উদ্ধার করতে আসেননি। আমি আর চাপ নিতে পারছি না, আমি ইস্তফা দিলাম। আমি উচ্চ শিক্ষামন্ত্রীকে জানিয়েছি। আমি প্রেসিডেন্ট কৌস্তভ বাগচীকে জানিয়েছি। কেউ আমাকে উদ্ধার করতে আসেনি, তাই আমি ইস্তফা দিয়ে বেরোচ্ছি এখান থেকে। ছাত্রদের পরীক্ষায় বসার ব্যবস্থা হোক আমি এটাই চেয়েছি। আমি সব সময়ে চাই সিস্টেম ভাল হোক। আমাকে (জোর) করে পদত্যাগ করানো হয়েছে।' 

সুরেন্দ্রনাথ ল'কলেজের পরিচালন সমিতি বিজেপি বিধায়ক ও সভাপতি কৌস্তভ বাগচী বলেন, অ্যাটেনডেন্সের কোনও রেজিস্টার নেই, সাড়ে ৬টার ক্লাস কোনওদিন হত না। সাড়ে ৬টায় এসে (পড়ুয়ারা) কলেজের বাইরে তালা দেখতে পেত। ক্লাসের পর ক্লাস হত না, দিনের পর দিন শিক্ষক-শিক্ষিকারা অনুপস্থিত, কোনও রেজিস্টার নেই, ছাত্র বা ছাত্রীরা অ্যাটেনডেন্স কীসের মধ্যে দেবে? সম্পূর্ণটা ওঁর (ভাইস প্রিন্সিপাল) স্বেচ্ছাচারীতার উপরে চলত। উনি যাকে পছন্দ করবেন তার অ্যাটেনডেন্স দেবেন, যাকে পছন্দ করবেন না, তার অ্যাটেনডেন্স দেবেন না।'
 
সুরেন্দ্রনাথ ল'কলেজ পড়ুয়া বলেন, আমাদের কাছে ভিডিও কনফেশন আছে, উনি (ভাইস প্রিন্সিপাল) নিজে বলেছেন আমার আর ভাল লাগছে না, আমি ইস্তফা দেব। (ভাইস প্রিন্সিপাল কে) জিজ্ঞেস করুন আমাদের কলেজে কোনও অ্যাটেনডেন্সের রেজিস্টার আছে কিনা? উনি আমাদের হুমকি দিয়েছেন। উনি (ভাইস প্রিন্সিপাল) বলেছেন নির্বাচন কর, আমার বিরুদ্ধে যাবে না জিবির বিরুদ্ধে যাবে, কলেজটা কিন্তু আমি চালাই, আমি তোমাদের দেখে নেব।
 
বার কাউন্সিলের নিয়ম অনুযায়ী, পরীক্ষায় বসতে গেলে পড়ুয়াদের ৭০ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক। ৮ তারিখ পরিচালন সমিতির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় ৪০ শতাংশ উপস্থিতির হার থাকলে পরীক্ষায় বসতে দেওয়া হোক এবং হাজার টাকা জরিমানা করা হয়। এই সিদ্ধান্তের বিরোধিতা করেন ভাইস প্রিন্সিপাল, সেই অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন পড়ুয়ারা। ভাইস প্রিন্সিপালের বিরুদ্ধেই অনিয়মের একাধিক অভিযোগ এনেছেন তাঁরা। সুরেন্দ্রনাথ ল'কলেজ পড়ুয়া বলেন, উনি নিজের ইচ্ছেয় ইস্তফা দিয়েছেন, কেউ ওঁকে জোর করে নি। কোনও চাপ দিইনি।আমরা আমাদের ভবিষ্যত নিয়ে খুবই চিন্তিত। আমরা এমন ভিপি চাই না। এই কলেজের পরিচালন সমিতির সভাপতি কৌস্তভ বাগচী। তাঁর বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন ভাইস প্রিন্সিপাল। পাল্টা জবাব দিয়েছেন কৌস্তভ বাগচী।

সুরেন্দ্রনাথ ল'কলেজের ভাইস প্রিন্সিপাল  মহম্মদি তারান্নুম বলেন, কৌস্তভ বাগচী শিক্ষক দিবসের অনুষ্ঠানে আসেন, সেখানে পড়ুয়াদের উপস্থিতির হার জমা দেওয়া হয়। বেশিরভাগ পড়ুয়ার উপস্থিতির হার ৬০ শতাংশের নীচে ছিল। উনি বলেন যাঁদের ৪০ শতাংশ উপস্থিতির হার রয়েছে তাঁরাই পরীক্ষায় বসতে পারবে। উনি নির্দেশ দেন, আপনি অভিভাবকদের ডেকে জানিয়ে দেবেন।' উপস্থিতির হার কম থাকায় পড়ুয়াদের একাংশকে পরীক্ষায় বসতে দেওয়া যাবে না বলে জানায় কলেজ কর্তৃপক্ষ। তারপর বৃহস্পতিবার দুপুর থেকেই শুরু হয় পড়ুয়াদের বিক্ষোভ।  ভাইস প্রিন্সিপালের ঘরের ভিতরে ও বাইরে অবস্থানে বসে কয়েকশো পড়ুয়া। অবশেষে সেই দাবি পূর্ণ হওয়ার পরে উৎসবে মাতে পড়ুয়ারা। কলেজে শুদ্ধিকরণ করা হয়। এবিভিপির পতাকা ওড়ানো হয়। গঙ্গাজল দিয়ে কলেজ ধোয়া হয়। ধূপধুনো জ্বালিয়ে চলে উল্লাস। 

Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Advertisement

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget