এক্সপ্লোর

'SIR-এর জন্য প্রয়োজনে বেশি সংখ্যক কর্মচারী নির্বাচন কমিশনকে দিক রাজ্য', শুনানিতে মন্তব্য সুপ্রিম কোর্টের

BLO-দের উপর চাপ নিয়ে শুনানিতে মন্তব্য সুপ্রিম কোর্টের। 'যাঁদের ব্যক্তিগত কারণে SIR-এর কাজ করতে সমস্যা হচ্ছে, তাঁদের আবেদনে সিদ্ধান্ত নিন আধিকারিকরা।'

নয়া দিল্লি: BLO-দের উপর চাপ নিয়ে রাজ্যকে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এদিনের শুনানিতে সুপ্রিম কোর্টের তরফে বলা হয়, 'SIR-এর জন্য প্রয়োজনে বেশি সংখ্যক কর্মচারী নির্বাচন কমিশনকে দিক রাজ্য। বেশি সংখ্যক কর্মচারী কমিশনের কাজে এলে, কাজের চাপ কমবে'।   

BLO-দের উপর চাপ নিয়ে শুনানিতে মন্তব্য সুপ্রিম কোর্টের। 'যাঁদের ব্যক্তিগত কারণে SIR-এর কাজ করতে সমস্যা হচ্ছে, তাঁদের আবেদনে সিদ্ধান্ত নিন আধিকারিকরা। কেউ বিশেষ কোনও ছাড় চাইলে, তিনি বা তাঁরা আদালতে যেতে পারেন', তামিলনাড়ুর রাজনৈতিক দলের আবেদন নিয়ে শুনানিতে মন্তব্য সুপ্রিম কোর্টের। 

অন্যদিকে, SIR-এর সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে, এনুমারেশন ফর্ম সংগ্রহ করা যাবে ১১ ডিসেম্বর পর্যন্ত। ৯ ডিসেম্বরের বদলে খসড়া তালিকা প্রকাশ হবে ১৬ ডিসেম্বর। কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে BLO ও ভোটকর্মী ঐক্য মঞ্চ। প্রাথমিক জয়, আন্দোলন জারি রেখেই দাবি করলেন BLO অধিকার রক্ষা কমিটির সদস্যরা।

গত, ২৭ অক্টোবর পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, গুজরাত, রাজস্থান, কেরল-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একযোগে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা SIR ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন।  তাতে BLO-দের বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলি ও সংগ্রহের সময়সীমা ছিল ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত। নতুন বিজ্ঞপ্তিতে তা বাড়িয়ে করা হয়েছে ১৬ ডিসেম্বর থেকে আগামী বছর ১৫ জানুয়ারি পর্যন্ত। হিয়ারিং এবং ভেরিফিকেশন পর্ব চলার কথা ছিল ৯ ডিসেম্বর থেকে ২০২৬-এর ৩১ জানুয়ারি অবধি। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী তা করতে হবে ১৬ ডিসেম্বর থেকে ২০২৬-এর ৭ ফেব্রুয়ারির মধ্যে। 

বদল হয়েছে চূড়ান্ত ভোটার তালিতা প্রকাশের তারিখও! ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারির বদলে তা প্রকাশ করা হবে ১৪ ফেব্রুয়ারি। যদিও নির্বাচন কমিশনের এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তেরও পরও ধর্না চালিয়ে যাচ্ছে তৃণমূলপন্থী BLO অধিকার রক্ষা কমিটি। তাদের দাবি, বর্ধিত এই সময়ও পর্যাপ্ত নয়। 

এদিকে, মৃত ভোটার, নকল ভোটার, নিখোঁজ ভোটারের হিসেব চায় কমিশন। অন্য জায়গায় চলে গেছেন কারা? পুঙ্খানুপুঙ্খ হিসেবে চাইছে কমিশন। 'এই সব ভোটারদের হিসেবে পেতে BLO-রা নিজেদের মধ্যে বৈঠক করবেন। হিসেব নেওয়ার পর, তাতে সই করবেন BLO ও BLA-রা। ২টি কপিতে সই করে তার এক কপি জমা দিতে হবে ERO-দের', অন্য কপি BLO-রা রাখবেন নিজেদের কাছে: নির্বাচন কমিশন সূত্র। ভূতুড়ে ভোটার তাড়াতে এটা গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ, মনে করছে কমিশন ।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live:বিজেপি কর্মীদের উপর অত্যাচার, কাউকেই ছাড় নয়, ব্রিগেড থেকে কড়া বার্তা প্রধানমন্ত্রীর
বিজেপি কর্মীদের উপর অত্যাচার, কাউকেই ছাড় নয়, ব্রিগেড থেকে কড়া বার্তা প্রধানমন্ত্রীর
Malda News: মালদায় বিচারাধীন বন্দির মৃত্যুতে উত্তেজনা, মৃতের দেহ রেখে বিক্ষোভ পরিবারের, ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী
মালদায় বিচারাধীন বন্দির মৃত্যুতে উত্তেজনা, মৃতের দেহ রেখে বিক্ষোভ পরিবারের, ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী
LPG Crisis: দেশজুড়ে গ্যাসের আকালের মধ্যে কিছুটা স্বস্তির খবর ! চাঞ্চল্যকর দাবি ইরানি সংবাদমাধ্যমের
দেশজুড়ে গ্যাসের আকালের মধ্যে কিছুটা স্বস্তির খবর ! চাঞ্চল্যকর দাবি ইরানি সংবাদমাধ্যমের
Weather Update: ৪০-৫০ কিমি বেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, আজ রাজ্যের ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস !
৪০-৫০ কিমি বেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, আজ রাজ্যের ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস !

ভিডিও

Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Ananda Creator Confluence | ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে আয়োজিত হল এবিপি আনন্দ ক্রিয়েটর কনফ্লুয়েন্স
Samir Aich | মা বোনেরা যে আলপনা দেন সেটাই ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন শিল্পী সমীর আইচ

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
Embed widget