এক্সপ্লোর

Howrah News: দিল্লিতে বসে নজরদারি, হাওড়ায় চুরি করতে গিয়ে পুলিশের পাকড়াও চোর

West Bengal News: মাথায় গামছা বেঁধে, হাতে ধারালো অস্ত্র নিয়ে পাঁচিল টপকে বাড়ির চৌহদ্দিতে ঢুকল চোর। তারপর দরজার তালা ভেঙে চুপিসারে ঘরের ভিতরে সবটাই নিপুণভাবে সেরে ফেলেছিল দুষ্কৃতী।

সুনীত হালদার ও  সন্দীপ সরকার, কলকাতা: ভর সন্ধেয় পাঁচিল টপকে ঢুকছে চোর। তারপর চারদিক দেখে সোজা বাড়ির মধ্যে। ডোমজুড়ে (Domjur) ক্যামেরাবন্দি চুরি। কয়েক হাজার কিলোমিটার দূরে দিল্লিতে (Delhi) বসে সিসিটিভি ক্যামেরার (CCTV Camera) ছবি দেখে থানায় খবর দিলেন বাড়ির মালিক। হাতেনাতে ধরা পড়ল চোর।

ডোমজুড়ে ক্যামেরাবন্দি চুরি: মাথায় গামছা বেঁধে, হাতে ধারালো অস্ত্র নিয়ে পাঁচিল টপকে বাড়ির চৌহদ্দিতে ঢুকল চোর। তারপর দরজার তালা ভেঙে চুপিসারে ঘরের ভিতরে সবটাই নিপুণভাবে সেরে ফেলেছিল দুষ্কৃতী। কিন্তু বাধ সাধল সিসি ক্যামেরার (CCTV Camera) নজরদারি। হাওড়ার বাঁকড়ার বাড়িতে ঘটে চলা এই পুরো ঘটনাই দিল্লিতে বসে মনিটর করছিলেন সিআরপিএফ আধিকারিক অশোককুমার নাগ। তড়িঘড়ি ডোমজুড় থানায় খবর দেন তিনি। ফোন করেন প্রতিবেশীদেরও। হাতেনাতে ধরা পড়ে অভিযুক্ত রাহুল রহমান মল্লিক।

ধৃতের জেল হেফাজতের: সিআরপিএফের সেকেন্ড ইন কমান্ড (Second in Command of CRPF) অশোককুমার নাগের পোস্টিং দিল্লিতে। তাঁর হাওড়ার (Howrah) বাড়িতে কেউ থাকেন না। সেই সুযোগেই হানা দিয়েছিল চোর। কিন্তু শেষ রক্ষা হল না। পুলিশ সূত্রে খবর, আলমারি ভেঙে ফেলা হয়েছে। তবে, বাথরুমের কল, শাওয়ার থেকে শুরু করে বহু মূল্যবান জিনিসপত্র চুরি করলেও তা নিয়ে যেতে পারেনি অভিযুক্ত। ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে হাওড়া আদালত।

বর্ধমানের দুই স্কুলে চুরি: চলতি মাসেই বর্ধমানের স্কুলে চুরির ঘটনা ঘটে। দু'টি স্কুলে চুরির ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায় বর্ধমান (Burdwan) শহরে। একটি স্কুলের দরজা-জানালা ভেঙে, তো অপর স্কুলেটিতে গ্যাস কাটার দিয়ে তালা কেটে স্কুলে ঢোকে দুষ্কৃতীরা। তারা প্রধান শিক্ষকের ঘর ও স্টাফরুমে প্রবেশ করেছিল। ১০ নভেম্বর রাতে বর্ধমান শহরে ৩ নম্বর ইছলাবাদ উচ্চ বিদ্যালয় ও ৪ নম্বর ইছলাবাদ বিবেকানন্দ বালিকা উচ্চ বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে। ৪ নম্বর ইছলাবাদ বিবেকানন্দ বালিকা বিদ্যালয় থেকে প্রায় ৫০ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। এছাড়া দু'টি স্কুলেরই সমস্ত নথি তছনছ করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ ও বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার। তদন্ত শুরু করে বর্ধমান থানার পুলিশ।

আরও পড়ুন: Mamata Banerjee: উৎসবের আমেজেও রাজনীতির আঁচ, ছটের ছুটি নিয়ে মোদি সরকারকে খোঁচা মমতার

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Suvendu Adhikari: 'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari: লেক কালীবাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, করলেন মায়ের আরতি, দিলেন পুজো
CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget