এক্সপ্লোর

BJP News: 'এই সরকারকে উপড়ে ফেলে দিতে হবে, নইলে পশ্চিমবঙ্গ থাকবে না', একযোগে ডাক শুভেন্দু-সুকান্তর

West Bengal Assembly Election 2026: বিধানসভা ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তবে বাগযুদ্ধের পারদ এখন থেকেই সপ্তমে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • বিজেপি নেতাদের তৃণমূলকে উৎখাতের ডাক, সঙ্গে জোট বাঁধার আহ্বান।
  • মন্ত্রী ফিরহাদ হাকিম কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ, বাংলার পাওনা আদায়ের দাবি।
  • কুণাল ঘোষের মতে, বিজেপির ধারাবাহিক ব্যর্থতা ও লোক দেখানো রাজনীতি।
  • পুলিশের বাধা উপেক্ষা করে বিজেপির সভার আয়োজন, সরকারের উৎখাতের ঘোষণা।

সৌমিত্র রায়, ময়ূখঠাকুর চক্রবর্তী ও অনির্বাণ বিশ্বাস : বিধানসভা ভোটের আগে চ্যালেঞ্জ-পাল্টা চ্যালেঞ্জে সরগরম রাজ্য রাজনীতি। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের সভা থেকে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিলেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার। পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল। 

বিধানসভা ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তবে বাগযুদ্ধের পারদ এখন থেকেই সপ্তমে। শনিবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের সভা থেকে তৃণমূল সরকারকে উপড়ে ফেলার ডাক দিলেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার। সেই সঙ্গে তাঁদের মুখে শোনা গেল জোট বাঁধার কথা। বিরোধী দলনেতা বলেন, "বাবা মা-রা পয়সা খরচ করে ছেলে-মেয়েদের আর পড়াতে চান না। তৃণমূল থাকলে চাকরি হবে না। ফাঁকা খাতা না দিলে চাকরি হবে না। গোটা গ্রামে গ্রামে আপনাদের জোট বাঁধতে হবে। ওরা বলছে পাড়ায় সমাধান। আপনারা কী বলবেন ? আমার পাড়া... তৃণমূলকে তাড়াতে হবে।" তাঁর সংযোজন, "এই সরকারকে আমাদের উপড়ে ফেলে দিতে হবে, নইলে পশ্চিমবঙ্গ থাকবে না।"

জবাবে তৃণমূল বিধায়ক ও পুর-নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার। প্রায় ২ লক্ষ কোটি টাকা। যেটা ন্যায্য পাওনা বাংলার মানুষের। সেটা দিচ্ছে না। সেটা আগে করতে বলো। ন্যায়বিচার একতরফা হয় না। বাংলার মানুষকে বঞ্চনা করেছে প্রায় ২ লক্ষ কোটি টাকা। সেই টাকা আনাক। তাঁদের যাঁরা পিতামহরা বসে আছেন দিল্লিতে, তাঁদের কাছে আর্জি করুক। এরাই তো এখান থেকে উস্কানি দিয়ে....সামনা-সামনি লড়তে পারেন না, বাংলার মানুষ সাফার করছেন।"

তৃণমূল কংগ্রেসের রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য, "ওঁদের ব্যর্থতা, জনগণ দ্বারা প্রত্যাখ্যাত। ধারাবাহিকভাবে বিজেপির ব্যর্থতা চলছে। কিন্তু, ওই কিছু কর্মী-সমর্থকের নাকের ডগায় গাজর ঝুলিয়ে রাখার মতো একটা ক্যালেন্ডার পলিটিক্স করে।" 

বিজেপির দাবি, গঙ্গারামপুরের এই সভা করতে চেয়ে আবেদন করলেও পুলিশ তার অনুমতি দেয়নি। অনুমতি ছাড়াই এদিন গঙ্গারামপুর স্টেডিয়ামের মাঠে সভা করে বিজেপি। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, "আজ সভা হবে। শুভেন্দু অধিকারী এবং আমি একসঙ্গে থাকব। পুলিশের দম থাকলে আটকে দিক। দেখি, আমাদের সভা কীভাবে আটকায়। পুলিশ আমাদের কিছু করতে পারবে না, কাঁচকলাও করতে পারবে না। পুলিশের ভয় পাবেন না।" তাঁর সংযোজন, "এইবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চোর সরকারকে আমরা উৎখাত করে তবেই ফেলব।" পাল্টা কুণাল ঘোষ বলেন, "ওঁরা পুলিশকে মানেন না আমরা জানি। শোভাযাত্রা যাচ্ছিল বিসর্জনের...রাস্তায় আইন ভেঙে, যানজট, তীব্র শব্দ, পুলিশের অফিসার বলেছেন এভাবে করবেন না আর সাউন্ডটা কমান। তাঁকে মঞ্চ থেকে এনে ফেলে মারা হল।" 

ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বাগযুদ্ধের আঁচে তপ্ত রাজ্য রাজনীতি। কিন্তু ভোটের বাক্সে কার শিকে ছিঁড়বে? শেষ কথা বলবেন ভোটাররাই।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget