এক্সপ্লোর

Suvendu Adhikari: "যুবসাথী' এবার 'ভরসা কর্মসূচি', প্রতি মাসে দেওয়া হবে ২০০০ টাকা! কারা পাবেন? রইল বিস্তারিত তথ্য

Suvendu Adhikari News: মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, যুবসাথী প্রকল্পের নাম বদলে ভরসা কর্মসূচি।

কলকাতা: ভরসা কর্মসূচিতে এবার গ্র্যাজুয়েট বা সরকারি ITI-ট্রেনিংরতদের মাসে ২ হাজার টাকা দেবে রাজ্য সরকার। সপ্তাহের শুরুর দিনেই বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এখানেই শেষ নয়, এদিন আরও ঘোষণা করা হয় যে, যাঁরা গ্র্যাজুয়েট নন তাঁদের ভরসা কর্মসূচিতে দেওয়া হবে মাসে দেড় হাজার টাকা করে। ২০২৮-২৯ অর্থবর্ষ থেকে ৩ হাজার ও ২ হাজার করে টাকা মিলবে, আজ জানানো হয়েছে নবান্ন সূত্রে। কিন্তু কবে থেকে মিলবে এই টাকা, এই প্রশ্নের উত্তরই মানুষ জানতে চান প্রাথমিকভাবে। বলা হচ্ছে, জানুয়ারি মাস থেকে শুরু হবে, ফেব্রুয়ারি থেকে টাকা মিলবে। কর্মসূচিতে আবেদন করার পরেই মিলবে টাকা।

সরকারি পরীক্ষায় এবার থেকে কোনও পরীক্ষা ফি লাগবে না, ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাশাপাশি, সরকারি পরীক্ষার ফি থেকে শুরু করে, রাজ্যে নিয়োগ নিয়ে এই বড় ঘোষণাটিও করলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আজ সাংবাদিক সম্মেলন থেকে একাধিক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ৪ থেকে ১৪ ডিসেম্বর রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন হবে। আর সেখানেই মানুষের সুবিধার্থে একগুচ্ছ কর্মসূচী নিয়েছে বিজেপি সরকার। সেখানেই ঘোষণা করা হয়েছে যে, এবার থেকে সরকারি পরীক্ষায় এবার থেকে কোনও পরীক্ষা ফি লাগবে না। অর্থাৎ বিনা খরচেই পরীক্ষায় বসতে পারবেন সমস্ত পরীক্ষার্থীরা। পাশাপাশি জানানো হয়েছে, রাজ্য সরকার পরীক্ষার খরচ বহন করবে। 'চাকরির আবেদনের ক্ষেত্রে অর্থ নেওয়াটা অপরাধ, সঙ্কীর্ণতার পরিচয়', বলে এদিন উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

গ্র্যাজুয়েট বা সরকারি ITI-ট্রেনিংরতদের মাসে ২ হাজার টাকা দেবে রাজ্য সরকার

এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, যুবসাথী প্রকল্পের নাম বদলে ভরসা কর্মসূচি। এর আগে ৫৪ লক্ষ যুবক-যুবতীকে ১৫০০ টাকা করে দেওয়া হয়েছিল। এরপরে জানুয়ারি মাস থেকে স্নাতক ও সরকারি ভোকেশনাল ইনস্টিটিউশনে পড়ুয়াদের মাসে ২০০০ টাকা দেওয়া হচ্ছে। যাঁরা স্নাতক নন তাঁদের মাসে ১৫০০ টাকা করে দেওয়া হচ্ছে। পরের আর্থিক বছর থেকে মাসে ৩০০০ টাকা ও ২০০০ টাকা করে দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী আরও বলেন, 'আগামী জানুয়ারি থেকে ত্রৈমাসিক বিদ্যুৎ বিলের পরিবর্তে প্রতি মাসে বিল আসবে।

আরও পড়ুন: Suvendu Adhikari: সরকারি চাকরির পরীক্ষা এবার দেওয়া যাবে নিখরচায়, ঘোষণা শুভেন্দু অধিকারীর

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

BJP MLA Hospitalised: হঠাৎ কোমর ও পিঠে অসহ্য যন্ত্রণা! রেখা পাত্রের পরে হাসপাতালে আরও এক বিজেপি বিধায়ক! SSKM-এ চলছে চিকিৎসা
হঠাৎ কোমর ও পিঠে অসহ্য যন্ত্রণা! রেখা পাত্রের পরে হাসপাতালে আরও এক বিজেপি বিধায়ক! SSKM-এ চলছে চিকিৎসা
West Bengal News Live : ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও কলকাতা পুরসভার ২ আধিকারিক
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও কলকাতা পুরসভার ২ আধিকারিক
Suvendu Adhikari: সরকারি চাকরির পরীক্ষা এবার দেওয়া যাবে নিখরচায়, ঘোষণা শুভেন্দু অধিকারীর
সরকারি চাকরির পরীক্ষা এবার দেওয়া যাবে নিখরচায়, ঘোষণা শুভেন্দু অধিকারীর
KMC Poll : সুপ্রিম কোর্টে পুরভোট সংক্রান্ত জোড়া মামলার শুনানি শেষ, কী বললেন বিচারপতি?
সুপ্রিম কোর্টে পুরভোট সংক্রান্ত জোড়া মামলার শুনানি শেষ, কী বললেন বিচারপতি?
Advertisement

ভিডিও

Bharatiya Vidyabhawan | ভারতীয় বিদ্যাভবনের উদ্যোগে আয়োজিত 'উড়ান' | ABP Ananda LIVE
Peerless Inn Hotel: কলকাতার হোটেলে বিদেশি নাগরিকের দেহ উদ্ধার, ২১ নভেম্বর তিলোত্তমা-ভ্রমণে এসেছিলেন
Aparna Sen: অভিনেত্রী, পরিচালকের পর এবার আলোকচিত্রী অপর্ণা সেন, আয়োজিত এক বিশেষ প্রদর্শনী
Rekha Patra: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও ক্রিটিকাল কেয়ারে? কেমন আছেন?
Miss Universe: মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে নিজের পোশাকে ভারতের সংস্কৃতিকে তুলে ধরলেন কাজিয়া লিজ মেজো
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget