এক্সপ্লোর

Suvendu Adhikari: তৃণমূল সরকার বিশ্বকর্মা যোজনার সুবিধা থেকে মানুষকে বঞ্চিত করেছে : শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari News: আর সেই সঙ্গে বাংলায় বিশ্বকর্মা যোজনার সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিন এই যোজনা নিয়ে কথা বলতে গিয়ে আগের সরকারকে ফের বিঁধলেন শুভেন্দু অধিকারী। 

কলকাতা:  প্রধানমন্ত্রীর জন্মদিনে রাজ্যে বিশ্বকর্মা যোজনার সূচনা করলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। এদিন নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে এটিকে 'অন্নপূর্ণা দিবস' হিসেবে ঘোষণা করেন। আর সেই সঙ্গে বাংলায় বিশ্বকর্মা যোজনার সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিন এই যোজনা নিয়ে কথা বলতে গিয়ে আগের সরকারকে ফের বিঁধলেন শুভেন্দু অধিকারী। 

বাংলার মুখ্য়মন্ত্রী বলেন, 'আপনারা জানেন যে আমি বিরোধী দলনেতা ছিলাম। সে সময় আমি বারবার বিধানসভাতেও বলেছি যে পশ্চিবঙ্গের তৎকালিন সরকার কেন বিশ্বকর্মা যোজনায় যুক্ত হচ্ছেন না কেন? প্রত্যেক জেলাশাসককে আগের সরকার বলে দিয়েছিলেন বিশ্বকর্মা যোজনায় কোনও কাজ যাতে না করা হয়। শুধু এই যোজনাই নয়, বিগত দিনে ভারত সরকারের কোনও প্রকল্প এই রাজ্য়ে চালু করতে দেয়নি আগের সরকার।' মুখ্যমন্ত্রী আরও বলেন, ''আয়ুষ্মান থেকে বিশ্বকর্মা যোজনা, এতদিন কেন্দ্রের প্রকল্পের সুফল পায়নি রাজ্য। বিশ্বকর্মা যোজনায় উপকৃত হবেন স্বর্ণশিল্পী থেকে। হস্তশিল্পীরা, কাঠের মিস্ত্রী থেকে মৃৎশিল্পী, সবাই উপকৃত হবেন।' 

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন। গঙ্গার ঘাটে ঘাটে জ্বলল প্রদীপ। আতসবাজি থেকে লেজার শো, উড়ল ফানুস। হাওড়া ব্রিজে আলোর রোশনাই। নরেন্দ্র মোদি জন্মদিনে রাজ্যজুড়ে মেগা ইভেন্ট। এদিন সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে 'অন্নপূর্ণা দিবস'-এর অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এখান থেকে ১ কোটি ৫৬ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার মাসিক কিস্তি ৩ হাজার টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে মাসব্যাপী 'সেবা সংকল্প অভিযান' পালন করবে বিজেপি। এমনটাই জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ডাকাত কালী মন্দির ও সংলগ্ন শিব মন্দিরে প্রদীপ প্রজ্জ্বলন করেন অরূপ কুমার দাস। সেই সঙ্গে মন্দিরে আসা ভক্তদের পুজোর প্রসাদ হাতে তুলে দেন সিঙ্গুরের বিধায়ক। তিনি বলেন, 'আজকের দিনে ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করলাম যাতে প্রধানমন্ত্রী দীর্ঘ জীবন  লাভ করেন এবং দেশ তথা বিশ্বের জন্য যেভাবে কাজ করছেন তা তিনি দীর্ঘদিন ধরে চালিয়ে যেতে পারেন।'

উল্লেখ্য, নরেন্দ্র মোদির জন্মদিন পালনে বিশেষ আয়োজন করা হয়েছিল পাটনায়। বুধবার পটনার কালীঘাটে মোদির জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়েছিল। প্রথমে বৈদিক মন্ত্রোচারণ, ৭৬ জন পুরোহিতকে দিয়ে আরতি, তার পর শঙ্খধ্বনি দিয়ে মোদির মঙ্গলকামনা করা হয়। এর পর মোদির কাটআউট এনে ‘দুগ্ধাভিষেক’ করানো হয়। ৭৬ কেজি দুধ ঢালা হয় ছবিটির উপর।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
Advertisement

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget