এক্সপ্লোর

Suvendu Adhikari : সেপ্টেম্বরে কত তারিখে আসবে অন্নপূর্ণা যোজনার টাকা, যা বলেছেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী জানান, যাঁরা যোগ্য, অথচ আবেদন করেও টাকা পাননি, তাঁদের জন্য একটি পোর্টাল খুলছে সরকার।

অন্নপূর্ণা যোজনা নিয়ে একে একে খুশির খবর পাচ্ছেন মহিলারা। ঘরে ঘরে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকছে অন্নপূর্ণা যোজনার টাকা। যেমন কোচবিহারের মাথাভাঙ্গার কুশিয়ার বাজার এলাকায় অন্নপূর্ণা যোজনা টাকা পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিলও বের করেন মহিলারা। স্থানীয় হনুমান মন্দিরে পুজোও দেন। এমন খুশির খবর বিভিন্ন বাড়িতেই পৌঁছেছে। এর মধ্যেই শুরু হয়েছে আগামী মাসের প্রতীক্ষা। গত ১৮ অগাস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতার মহাজাতি সদন থেকে জানান, সরকার যোগ্য মহিলাদের বাড়িতে অন্নপূর্ণা যোজনার টাকা দিতেবদ্ধ পরিকর। হয়ত নতুন সরকার, হাতে কম সময় বলে কিছু ভুলচুক হচ্ছে। তবে সরকার সেই সব ভুলও শুধরে নিতে এগিয়ে যাবে। তিনি বলেন, মাত্র ৩ মাসের সরকার আমাদের চলতে চলতে এই বিপুল কর্মযজ্ঞে ভুলত্রুটি কিছু থেকে থাকতে পারে, এবং সেটাও সংশোধন হতে হতে আমরা এগোব।

এছাড়া মুখ্যমন্ত্রী জানিয়েছেন,  যাঁরা যাচাই প্রক্রিয়ায় যোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন, তাঁদের অ্যাকাউন্টে প্রতি মাসের ১০ থেকে ১৫ তারিখেই পেয়ে যাবেন টাকা।  তিনি আরও জানান, যাঁরা যোগ্য, অথচ আবেদন করেও টাকা পাননি, তাঁদের জন্য একটি পোর্টাল খুলছে সরকার। সেখানে অভিযোগ জানানো যাবে।   সেদিনই  মুখ্যমন্ত্রী উত্তর কলকাতায় 'অন্নপূর্ণা যোজনা বাহিনী' তৈরির আহ্বান জানান। মুখ্যমন্ত্রী বলেন,   উত্তর কলকাতায় যাঁরা যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন, তাঁদের কাছে আমার আবেদন, উত্তর কলকাতার অন্নপূর্ণা যোজনা বাহিনী গড়ে তুলুম। মুখ্যমন্ত্রী বলেন, 'আপনারা নিজেদের মধ্যে একটা গ্রুপ তৈরি করে নেবেন। সংগঠনের মতো। যাতে আগামী দিনে মহিলার অধিকার, মা-বোনেদের পাশে দাঁড়াতে পারেন এবং টুকরে টুকরে গ্যাং, যারা দেশের মধ্য়ে থেকে দেশকে দুর্বল করতে চায়, আমাদের স্বদেশ প্রেম, জাতীয়তাবাদে আঘাত করতে চায়, তাদের বিরুদ্ধে আপনারা, মা মাতঙ্গিনী হাজরার মতো আপনারা আগামী দিনে বীরাঙ্গনার ভূমিকা নেবেন। '  

মহাজাতি সদনে মুখ্যমন্ত্রী বলেন, লক্ষ্মীর ভাণ্ডারে তৃণমূলের কারচুপির কারণেই অন্নপূর্ণা যোজনার জন্য নতুন করে ফর্ম তৈরি করতে হয়েছে বিজেপি সরকারকে। মাত্র ৩ মাসের সরকারের বিপুল কর্মযজ্ঞে ভুল থাকলে সংশোধন করব, বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনার টাকা পেতে সম্প্রতি গ্রামীণ এলাকার ক্ষেত্রে বেশ কিছু ছাড় দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এরপর কি আরও কিছু ছাড় দেওয়া হতে পারে? সেটাই দেখার।   

 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Suvendu Adhikari : সেপ্টেম্বরে কত তারিখে আসবে অন্নপূর্ণা যোজনার টাকা, যা বলেছেন মুখ্যমন্ত্রী
সেপ্টেম্বরে কত তারিখে আসবে অন্নপূর্ণা যোজনার টাকা, যা বলেছেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Census 2026: জনগণনায় নিযুক্ত শিক্ষকদের 'অন ডিউটি' হিসেবে ধরতে হবে, কাজ প্রত্যাখ্যান করা যাবে না, জানাল হাইকোর্ট
জনগণনায় নিযুক্ত শিক্ষকদের 'অন ডিউটি' হিসেবে ধরতে হবে, কাজ প্রত্যাখ্যান করা যাবে না, জানাল হাইকোর্ট
Advertisement

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget