এক্সপ্লোর

West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…

Suvendu Adhikari: মাসে মাসে ৩০০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কলকাতা: নিজ নিজ এলাকায় বিধায়কদের 'সেবাকেন্দ্র' চালাতে অর্থ বরাদ্দের ঘোষণা। মাসে মাসে ৩০০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানালেন, প্রত্যেক বিধায়ক নিজ নিজ বিধানসভা কেন্দ্রে 'সেবাকেন্দ্র' গড়ে তুললে, তার খরচ বাবদ ওই টাকা দেওয়া হবে। তবে টাকা দেওয়ার ক্ষেত্রে দু'টি শর্ত বেঁধে দিয়েছেন তিনি। জানিয়েছেন, শর্ত মেনে চললে টাকা মিলবে। শর্ত না মানলে মিলবে না টাকা। (Suvendu Adhikari)

বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে এই ঘোষণা করলেন শুভেন্দু। এদিন বিধানসভায় তিনটি ঘোষণা করেন তিনি। বন্যা কবলিত অসমকে ১০ কোটি টাকা অর্থসাহায্য়ের ঘোষণা করেন। পাশাপাশি, প্রাক্তন বিধায়কদের স্বাস্থ্য়ভাতা বাড়িয়ে ৬০০০ থেকে ১০০০০ টাকা করার ঘোষণা করেন তিনি। এর পর, 'সেবাকেন্দ্রে'র জন্য অর্থ বরাদ্দের ঘোষণা করেন। কেন্দ্রীয় নেতৃত্ব এবং বিজয়ী বিধায়কদের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। (West Bengal Assembly)

আরও পড়ুন: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

এদিন বিধানসভায় শুভেন্দু জানান, বিধায়করা সরকারি অফিস থেকেই কাজকর্ম পরিচালনা করতেন আগে। কিন্তু বিধানসভা কেন্দ্রের মানুষের চাহিদা এবং প্রয়োজন বুঝে নিজস্ব অফিস করতে হয় তাঁদের। অনেকে দলের অফিসকে বিধায়ক অফিসে পরিণত করেন, কেউ কেউ আবার দলের অফিসের থেকে আলাদা বিধায়ক অফিস তৈরি করেন। বিধায়ক কেন্দ্র হিসেবে ব্যবহার করেন সেই অফিস। সবদিক বিবেচনা করে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন যে, প্রত্যেক বিধায়ককে নিজ নিজ বিধানসভা কেন্দ্রে 'সেবাকেন্দ্র' চালু করতে হবে। শুভেন্দুর কথায়, "বিধানসভা এলাকার মানুষের সঙ্গে বিধায়কের সম্পর্ক থাকবে। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে, যাঁরা ভোট দিয়েছেন, যাঁরা দেননি, সকলেই পরিষেবা পাবেন সেখান থেকে।"

ইতিমধ্যেই শতাধিক বিধায়ক 'সেবাকেন্দ্র' চালু করেছেন বলে জানিয়েছেন শুভেন্দু। বিধানসভায় বিরোধীপক্ষরা কে কী করছেন, তা তাঁর জানা নেই। তবে 'সেবাকেন্দ্র' চালাতে গেলে অর্থের প্রয়োজন। ন্যূনতম কিছু ব্যবস্থার প্রয়োজন পড়ে। তাই সরকার 'সেবাকেন্দ্র' চালানোর খরচ বাবদ মাসে মাসে ৩০০০০ টাকা করে দেবে বলে জানান। তবে টাকা দেওয়ার ক্ষেত্রে বিধায়কদের দু'টি শর্ত বেঁধে দেন শুভেন্দু, ১) 'সেবাকেন্দ্র'গুলির নাম রাখতে হবে 'নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র'। ২) পশ্চিমবঙ্গ সরকারের তরফে নেতাদির ধুতি-পাঞ্জাবি পরিহিত ছবি দেওয়া হবে, যা বাধ্যতামূলক ভাবে রাখতে হবে ওই অফিসে।

আরও পড়ুন:  প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে

ওই শর্ত বেঁধে দিয়ে শুভেন্দু বলেন, "ওই দু'টো কাজ করতে পারলে মাসে ৩০০০০০ টাকা করে পাবেন সেবাকেন্দ্র চালানোর খরচ হিসেবে। অগাস্ট থেকে পাবেন। পরের বিধানসভায় অর্থমন্ত্রীর নেতৃত্বে সংশোধন করে নেব। একসঙ্গে অগাস্ট থেকে টাকাটা পেয়ে যাবেন। ওই দু'টি শর্ত পালন করতে হবে। যাঁরা পালন করবেন না, টাকাও মিলবে না। পরিষ্কার কথা।" স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই ঘোষণা ছিল বলে জানান তিনি।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Train News : পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
Advertisement

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget