এক্সপ্লোর

Suvendu Adhikari : নিহত দুই বিজেপি কর্মীর পরিবারের সদস্যদের ব্যক্তিগত কোটায় চাকরির ব্যবস্থা শুভেন্দুর

Jobs : নিয়ম অনুযায়ী, বিধানসভার অধ্যক্ষ, রাজ্যের প্রত্যেক মন্ত্রী এবং বিরোধী দলনেতা নিজেদের কোটায় বছরে দু'জনকে গ্রুপ ডি অ্যাটেনডেন্ট পদে চাকরি দিতে পারেন।

উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, আশিস বাগচী, কলকাতা : কালিয়াগঞ্জ ও ময়নায় নিহত দুই বিজেপি (BJP) কর্মীর পরিবারের সদস্যদের নিজের কোটায় গ্রুপ ডি অ্যাটেনড্যান্ট পদে চাকরির ব্যবস্থা করে দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্য সরকার নিজের দায়িত্ব পালন করেনি, অভিযোগ বিরোধী দলনেতার। পাল্টা খোঁচা দিতে ছাড়েনি তৃণমূলও (TMC)।  

সম্প্রতি রাজ্যের দুই প্রান্তে দুই বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছিল। বনধ থেকে প্রতিবাদ মিছিল বাদ যায়নি কিছুই। কালিয়াগঞ্জ (Kaliagung) ও ময়নায় (Moyna) নিহত দুই পরিবারের দু'জন সদস্যের চাকরির ব্যবস্থা করলেন শুভেন্দু অধিকারী। 

এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগ ঘিরে গত মাসে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) কালিয়াগঞ্জ । সেই আবহে গত ২৬ এপ্রিল পুলিশের বিরুদ্ধে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য বিষ্ণু বর্মনের খুড়তুতো ভাই মৃত্যুঞ্জয় বর্মনকে গুলি করে খুনের অভিযোগ ওঠে। নিহত বছর ৩৩-এর মৃত্যুঞ্জয়ের স্ত্রী গৌরী বর্মনের চাকরির ব্যবস্থা করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। 

অন্যদিকে পয়লা মে পূর্ব মেদিনীপুরের (Purba Medinipore) ময়নায় খুন হন বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়া। নিহতের ছেলে প্রশান্ত ভুইয়াও বিরোধী দলনেতার কোটায় গ্রুপ ডি অ্যাটেনডেন্ট পদে চাকরি পেলেন সোমবার।

যা নিয়েও অবশ্য একে অপরকে খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল ও বিজেপি। শুভেন্দু অধিকারীর দাবি, 'এটা করা উচিত ছিল রাজ্য সরকারের। কিন্তু রাজ্য সরকার সেই দায়িত্ব পালন করল না। তাই আমাদের এই দায়িত্ব পালন করতে হল। তবে আমার খুব ভাল লাগছে'। পাল্টা তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, 'শুভেন্দুর রাজনৈতিক জীবন শুরু মমতার কাছে প্রশিক্ষণ নিয়ে। মমতা তো অসহায় মানুষের পাশে দাঁড়ান, সেটা থেকে শিক্ষা নিয়ে এসব করছে'।

নিয়ম অনুযায়ী, বিধানসভার অধ্যক্ষ, রাজ্যের প্রত্যেক মন্ত্রী এবং বিরোধী দলনেতা নিজেদের কোটায় বছরে দু'জনকে গ্রুপ ডি অ্যাটেনডেন্ট পদে চাকরি দিতে পারেন।

আরও পড়ুন- বঙ্গে বৈধ-বাজি কী ? কোন কোন নিয়ম মেনে চলার কথা গাইডলাইনে ?

নিহত পরিবারের দুই সদস্যকে সেই পদেই নিয়োগ করা হয়েছে।                                 

আরও পড়ুন, আপনিও স্বাক্ষরের সময় এমন ভুল করেন, সাবধান, জেনে নিন সঠিক উপায়?

 

সেরা শিরোনাম

BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget