এক্সপ্লোর

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও অ্যাকাউন্টে ঢোকেনি ? কী জানিয়েছেন মুখ্যমন্ত্রী

Social Scheme : অন্নপূর্ণা যোজনায় এখনও পর্যন্ত আবেদনকারী ১ কোটি ৬০ লক্ষ।

কলকাতা : "আজ রাত ১২টা পর্যন্ত বাকিরাও পোর্টাল আপলোড হতে হতে তাঁদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করবে।" অন্নপূর্ণা যোজনা প্রসঙ্গে বুধবার নেতাজি ইন্ডোরের অনুষ্ঠানমঞ্চ থেকে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, "১ কোটি ৬০ লক্ষ যে আবেদনকারী তারমধ্যে ২৬ লক্ষ ফর্ম বাতিল হয়েছে। তাঁরা ক্রাইটিরিয়া ফিলআপ করেননি। বাকি যে ১ কোটি ৩০ লক্ষর বেশি ঝাড়াই-বাছাইতে যোগ্য বিবেচিত হয়েছেন। আমরা বেলা ১টার সময় আজ টাকা ট্রান্সফার করলাম। ১ কোটি ৯ লক্ষ ৯২ হাজার ৩৭৮ জনকে। আজ রাত ১২টা পর্যন্ত বাকিরাও পোর্টাল আপলোড হতে হতে তাঁদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করবে।"

মুখ্যমন্ত্রী আরও বলেন, "কারা যেন বলছিলেন না যে আগের সরকারের যে বরাদ্দ ছিল, এই সরকার বরাদ্দ মাত্র ১ হাজার কোটি টাকা বাড়িয়ে অর্ধেক বেনিফিসিয়ারি করে দিয়েছে। আমরা একটা বেনিফিসিয়ারিকেও বাদ দেব না। আমরা বেনিফিসিয়ারি বলি না, আমরা বলি এটা আপনার অধিকার। আজকেই আমরা ইতিমধ্যে ১ কোটি ১০ লক্ষের অ্যাকাউন্টে ঢুকিয়েছি। লক্ষ্মীর ভাণ্ডারে যে ২ কোটির কাছাকাছি লাস্ট অ্যাকাউন্টে গিয়েছিল, আমরা যখন সার্ভে করলাম, আমরা দেখলাম ২৭ লক্ষ এমন মহিলার নাম আছে যারা ভারতীয় নন বা ভোটার লিস্টে নাম নেই। এখানে কীভাবে মৃত ব্যক্তির নাম আছে ? এখানে থাকে না এমন লোকের নাম আছে ? তিন জায়গায় ভোটার লিস্টে নাম ছিল, তিন জায়গায় টাকা অ্যাকাউন্টে ঢুকছিল এমন লোকের নাম আছে। আমরা এই লোকেদের নাম কেটেছি। কারণ, সরকারের টাকা ভারতীয় ছাড়া অন্য কেউ পেতে পারে না। কোনও অভারতীয় পেতে পারে না।"

দ্বিতীয় দফায় শুরু হল ‘অন্নপূর্ণা যোজনা’র প্রাপ্তি যোগ। তৃণমূল আমলে লক্ষ্মীর ভাণ্ডারে সাধারণ মহিলাদের জন্য বরাদ্দ ছিল মাসে দেড় হাজার টাকা। বিজেপি আমলে এই প্রকল্পের নাম বদলে হয়েছে 'অন্নপূর্ণা যোজনা'। দ্বিগুণ হয়েছে টাকার অঙ্ক। বুধবার নেতাজি ইন্ডোরের অনুষ্ঠান থেকে দুই ২৪ পরগনর কলকতা, হাওড়া ও হুগলি-র ৫ মহিলার হাতে প্রকল্পের শংসাপত্র তুলে দেন মখ্যমন্ত্রী। ছিলেন সহ অন্যান্য মন্ত্রী ও মুখ্যসচিব। অনুষ্ঠানমঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, "যারা বাংলাদেশ থেকে শরণার্থী হিসাবে এসেছেন, সিএএ-তে আবেদন করেছেন, তাঁদের ক্ষেত্রে আমরা যতক্ষণ না সিএএ নিষ্পত্তি হচ্ছে, তাঁদের এই সামাজিক ভাতা চালু থাকবে, আটকানো হবে না। শুধু তা-ই নয়, প্রশ্ন তুলতে পারেন। এরা তো মূলত হিন্দু , আমরা সেক্ষেত্রে আমাদের লোকধর্ম পালন করেছি। যারা অ্যাডজুডিকেড হয়ে ট্রাইবুনালে আবেদন করেছিলেন, তাঁদেরও আমরা যতক্ষণ না ট্রাইবুনালে তাঁদের বাতিল বলে ঘোষণা করছে, তাঁদের এই ভাতা চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এতে কি কোথাও ভুল হয়েছে ?"

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Weather Update: মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
Aparna Sen: এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget