এক্সপ্লোর

Suvendu Adhikari: 'অলিম্পিক্সে সোনা পায়নি ভারত', সরকারি অনুষ্ঠানমঞ্চে বললেন মুখ্যমন্ত্রী; 'লজ্জা', তীব্র সমালোচনায় শুভেন্দু

Mamata Banerjee: সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যের অংশ থেকে ১৮ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেন শুভেন্দু অধিকারী

কলকাতা : "অলিম্পিক্সে ভারত কখনো সোনা জেতেনি।" সরকারি অনুষ্ঠানমঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা। সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যের অংশ থেকে ১৮ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে শুভেন্দু অধিকারী লিখলেন, 'কী লজ্জা !' এর পাশাপাশি অলিম্পিক্সে ভারতের সোনা জয়ের ইতিহাস তুলে ধরে বিঁধলেন মুখ্যমন্ত্রীকে। Suvendu Adhikari on Mamata Banerjee's Comment

বীরসা মুণ্ডার ১৫০ তম জন্মদিবস উদযাপন উপলক্ষে এদিন রাজ্য সরকারের আদিবাসী উন্নয়ন দফতরের তত্ত্বাবধানে আয়োজিত এক অনুষ্ঠানমঞ্চে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। সেখানে বক্তব্য রাখার সময় তিনি বলেন, "আমি চাই, আগামীদিনে এরাই অলিম্পিক্স জয় করবে। ভারত আজ পর্যন্ত অলিম্পিক্সে সোনা পায়নি। তোমরা পাবে। এ বিশ্বাস আমার আছে।"

মুখ্যমন্ত্রীর সেই বক্তব্য নিয়ে এক্স হ্যান্ডেলে সরব হলেন শুভেন্দু। তিনি লেখেন, "কী লজ্জা ! একজন মুখ্যমন্ত্রীর পক্ষে কী অসম্মানজনক মন্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে, ভারত কখনো অলিম্পিক্সে সোনা জেতেনি। হয় তিনি অভিনব বিন্দ্রা, নীরজ চোপড়াদের নাম শোনেননি, অথবা তিনি ভারতীয় হকি দল যে খ্যাতি অর্জন করেছে তা সম্পর্কে ওয়াকিবহাল নন। যদিও তিনি এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলেছেন কি না তা নিয়ে আমি সন্দীহান। কারণ, ওঁর উদ্দেশ্য, সবসময় ভারতের সাফল্যকে ছোট করে দেখানো।"

 


ভারতীয় পুরুষ হকি দল প্রথম দেশের হয়ে অলিম্পিক্সে সোনা জিতেছিল। এ পর্যন্ত প্রায় ৮ বার দলগতভাবে দেশের হয়ে অলিম্পিক্সে সোনা জিতেছে ভারতীয় হকি দল। এর পাশাপাশি ব্যক্তিগত ইভেন্টেও ভারতের এই নজির আছে। ভারতের হয়ে ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে শ্যুটিংয়ে প্রথমবার ব্যক্তিগতভাবে সোনা জিতেছিলেন অভিনব বিন্দ্রা। পরবর্তীকালে নীরজ চোপড়া সোনা জেতেন। পুরুষ জ্যাভলিন থ্রো বিভাগে ২০২০-র টোকিও অলিম্পিক্সে সোনা জিতে নেন তিনি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
Birbhum News: পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
Suvendu Adhikari: 'যতই ফ্লাইওভার বানান, যতই ভাল ভাল রাস্তা বানান, শিক্ষা ছাড়া কখনও...', বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 
'যতই ফ্লাইওভার বানান, যতই ভাল ভাল রাস্তা বানান, শিক্ষা ছাড়া কখনও...', বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget