এক্সপ্লোর

Suvendu Adhikari: 'মুখটা সামলে চলুন, নয়তো মা আছেন, অনেক অসুর নিধন করেছেন', মমতাকে কেন এই আক্রমণ শুভেন্দুর?

এদিন কাঁকুড়গাছির একটি দুর্গাপুজোর উদ্বোধনী মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন, 'মা দুর্গা অশুভ শক্তির বিনাশকারিণী। মা আমাদের নিশ্চয়ই সেই শক্তি দেবেন।'

কলকাতা: শুক্রবার কলকাতায় একাধিক পুজো উদ্বোধন করলেন অমিত শাহ। এই নিয়ে তৃণমূল-বিজেপির নানা মন্তব্য নিয়েই বিতর্ক হয়েছে দিনভর জুড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূলের অন্যান্য নেতানেত্রীরাও নানা মন্তব্য করেছিলেন। শুক্রবার সেই প্রেক্ষিতেই পাল্টা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। 

এদিন কাঁকুড়গাছির একটি দুর্গাপুজোর উদ্বোধনী মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন, 'মা দুর্গা অশুভ শক্তির বিনাশকারিণী। মা আমাদের নিশ্চয়ই সেই শক্তি দেবেন। অনেকে দুর্গাপুজোকে সাংস্কৃতিক উৎসবে পরিণত করছে। দুর্গা পুজো হবে সনাতন ধর্ম মতে। পঞ্জিকা মেনে। সেখানে সমঝোতা হবে না। মায়ের শক্তি মা দেখিয়েছেন। পিতৃপক্ষে কাঁচি নিয়ে বেরিয়ে জোর করে ১ লক্ষ ১০ হাজার টাকা দিয়ে ফিতে কাটার ফল মা দেখিয়েছেন কলকাতার দুর্যোগ করে। আজ যেভাবে কানের পাশে কাপড় সরিয়ে এসেছেন। বার্তা একদম পরিষ্কার। নিজের ইচ্ছেমতো পঞ্জিকা তৈরি করবেন না। হিন্দু ধর্মকে 'গন্ধা ধর্ম' (খারাপ ধর্ম) বলবেন না। মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলবেন না। একটু মুখটা সামলে চলুন। নইলে মা আছেন। উনি অনেক অসুর বধ করেছেন। এখন একটা অসুরকে খোঁচা দিচ্ছেন। আমরা চাই মা যেন সেটাকে ধ্বংস করেন। 

এর আগেও কলকাতায় বৃষ্টি বিপর্যয়ের পর মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনকে কটাক্ষ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, 'পরিষ্কারভাবে আপনাদের বলছি, শনিবারদিন পিতৃপক্ষে যে তিনটে পুজো উনি উদ্বোধন করেছিলেন, তারমধ্য়ে হাতিবাগানে হিজাব পরে। শ্রীভূমি স্পোর্টিং, হাতিবাগান সর্বজনীন, টালা প্রত্য়য় এই মুহূর্তে ক্য়ামেরা পাঠান,  থইথই করছে জলে। সর্বশক্তিমান মা দুর্গা এই পাপ মেনে নেননি।+এই লোকটাকে ( ফিরহাদ হাকিম) তাড়াচ্ছে না কেন? একে তো আগে গ্রেফতার করতে হবে। এ আর মনোজ ভার্মা আর CESC-র সঞ্জীব গোয়েঙ্কা তিনজনকে জেলে দেখতে চায় বাংলা।' 

যদিও তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'রেকর্ড বৃষ্টি হয়েছে কিন্তু শুভেন্দু আক্রমণ করছে, দিল্লি-মুম্বই সুরাত ভাসার সময় কী করছিলেন আপনারা?' 

এদিকে, লন্ডনে জল জমলেও ১০ দিন থাকে। বিরোধীদের আক্রমণের মুখে জবাব দিতে গিয়ে এবার পাল্টা লন্ডনের প্রসঙ্গ টেনে আনলেন মুখ্যমন্ত্রী! বললেন, যদি আপনাদের আশীর্বাদে ফিরে আসতে পারি, জানি কীভাবে চালাতে হবে। এদিকে, দুর্যোগের জেরে দুর্ভোগ পরিস্থিতির জন্য তৃণমূল সরকারকেই দায়ী করছে বিরোধীরা।                                              

সেরা শিরোনাম

Kali Pujo Weather Updates: কালীপুজোয় বৃষ্টি হবে? এক লাফে একাধিক জেলায় কমছে তাপমাত্রা? আবহাওয়ার আপডেট
কালীপুজোয় বৃষ্টি হবে? এক লাফে একাধিক জেলায় কমছে তাপমাত্রা? আবহাওয়ার আপডেট
West Bengal News Live : পুলিশের চোখের সামনেই বিজেপির গুন্ডাদের হামলা, সঙ্গে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক অভিষেক
পুলিশের চোখের সামনেই বিজেপির গুন্ডাদের হামলা, সঙ্গে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক অভিষেক
Abhishek Banerjee : 'আমাকে প্রাণেই মেরে দিত, পুলিশের গালে চড় মেরেছে', বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিষেক
'আমাকে প্রাণেই মেরে দিত, পুলিশের গালে চড় মেরেছে', বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিষেক
Abhishek Banerjee : জন্মদিনেই অভিষেকের বাড়ির সামনে রাতভর সংঘর্ষ, আহত ৭ , প্রাণে মারার চেষ্টার অভিযোগ তুললেন সাংসদ
জন্মদিনেই অভিষেকের বাড়ির সামনে রাতভর সংঘর্ষ, আহত ৭ , প্রাণে মারার চেষ্টার অভিযোগ তুললেন সাংসদ

ভিডিও

Hangla Bhog Compitition 2026 | বেছে নেওয়া হল হ্য়াংলা পুজোর সেরা ভোগ ২০২৬-এর বিজয়ীদের |
Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget