এক্সপ্লোর

Suvendu Adhikari: ‘বেছে বেছে নাম পাঠান মমতা, তাতেই বঞ্চিত বাংলার কৃষকরা’, অভিযোগ শুভেন্দুর

Kolkata News: কলকাতার কলেজ স্ক্যোয়্যারের সভা থেকেই এ দিন মমতাকে আক্রমণ করেন শুভেন্দু।

কলকাতা: ফের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি (PM-Kisan Samman Nidhi) নিয়ে মমতা পক্ষপাতমূলক আচরণ করেন বলে অভিযোগ শুভেন্দুর। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কেন্দ্রের কাছে তালিকা পাঠান না। তাতেই বঞ্চিত হচ্ছেন এ রাজ্যের কৃষকরা। শুধু তাই নয়, ধান কেনার টাকায় ব্যাপক দুর্নীতিও হয়েছে বলে দাবি শুভেন্দুর। 

মিছিলে ছিলেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও

এ রাজ্যের কৃষকরা আর্থিক বঞ্চনার শিকার বলে অভিযোগ। তার প্রতিবাদে জেলায় জেলায় পথে নেমেছে বিজেপি। মঙ্গলবার বিভিন্ন জেলা ঘুরে কলকাতায় এসে পৌঁছন রাজ্য বিজেপি-র কিষাণ মোর্চার সদস্যরা।  সেই মিছিলে যোগ দেন বিরোধী দলনেতা শুভেন্দু। মিছিলে ছিলেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও।

কলকাতার কলেজ স্ক্যোয়্যারের সভা থেকেই এ দিন মমতাকে আক্রমণ করেন শুভেন্দু। বলেন, "বিজেপি-র কিষাণ মোর্চা কৃষক দরদী। বছরে কৃষকরা ৬ হাজার টাকা পান। ২০১৭ সাল থেকে এই প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির টাকা দেয় কেন্দ্রীয় সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় তালিকা না পাঠানোয় এ রাজ্যের কৃষকরা বঞ্চিত হচ্ছেন।"

আরও পড়ুন: DA Agitation: বকেয়া DA-র দাবিতে অব্যাহত আন্দোলন, সরকারি অফিস ও স্কুলে ধিক্কার দিবস পালনের ডাক

শুধু তাই নয়, ফসলের টাকায় দুর্নীতিও হয়েছে বলে অভিযোগ করেন শুভেন্দু। তাঁর কথায়, "মমতা বন্দ্যোপাধ্যায় বেছে বেছে নাম পাঠান। সবার নাম পাঠান না। একমাত্র এই রাজ্যে ফসল বিমা যোজনার সুযোগ পান না কৃষকেরা। রাজ্য সরকারও ফসল বিমা যোজনা চালু করেছে। কিন্তু কোনও কৃষক ক্ষতিপূরণ পাননি। ধান কেনার টাকায় ব্যাপক দুর্নীতি হয়েছে।"

একাধিক প্রকল্পে স্বচ্ছতা আনার দাবিতে রাজ্য বিজেপি-র এই কর্মসূচি


ইউরিয়া-সহ জমিতে ব্যবহৃত সারের দাম নির্ধারণ, ফসলের ন্যায্য দাম, প্রধানমন্ত্রী কিষাণ নিধি তালিকা-সহ একাধিক প্রকল্পে স্বচ্ছতা আনার দাবিতে রাজ্য বিজেপি-র কিষাণ মোর্চার এই কর্মসূচি। প্রতীকী খাটিয়ে নিয়ে পথে নেমেছেন বিজেপি-র সমর্থকরা। বাংলার কৃষক, বিশেষ করে আলুচাষিদের দুর্দশা নিয়ে সরব বিজেপি। কৃষকদের আত্মঘাতী হওয়ার জন্য রাজ্যকে দায়ী করে তারা। তাদের দাবি, কেন্দ্রীয় সুযোগ-সুবিধাগুলিকে রাজ্যের কৃষকদের কাছে পৌঁছে দেয়নি রাজ্য। তার জন্যই বাংলার কৃষকদের দুর্দশা ঘোচেনি। বিজেপি নেতাদের অনেককে এদিন গলায় আলুর মালা পরেও হাঁটতে দেখা যায় মিছিলে। আলুচাষিদের নিয়ে তৈরি পোস্টার হাতে নিয়ে হাঁটেন তাঁরা।

যদিও বিজেপি-কে এ দিন কটাক্ষ করেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। বিজেপি-র এই মিছিলকে প্রহসন বলে উল্লেখ করেন তিনি। তাঁর অভিযোগ, কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের আমলে বৃহত্তম কৃষক আন্দোলন দেখেছে দেশ। কতশত কৃষক আত্মঘাতী হয়েছেন। তাঁদের দাবিদাওয়া মেনে নেওয়ার পরিবর্তে, জলকামান দাগা হয়। গাড়িচাপা দেওয়া হয় কৃষকদের। তাই এ সব সাজে না বিজেপি-কে, দাবি শান্তনুর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nirmal Ghosh Arrested: গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত দাহ করার ভয়ঙ্কর অভিযোগ ছিল এই নেতার বিরুদ্ধে
গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত দাহ করার ভয়ঙ্কর অভিযোগ ছিল এই নেতার বিরুদ্ধে
Nurse Death Mystery: মার্চেই বিয়ে হয়েছিল, ডেথ সার্টিফিকেট লিখছিলেন রাতে, তার পরই দেহ উদ্ধার শৌচাগার থেকে, NRS-এ রহস্যমৃত্যু নার্সের
মার্চেই বিয়ে হয়েছিল, ডেথ সার্টিফিকেট লিখছিলেন রাতে, তার পরই দেহ উদ্ধার শৌচাগার থেকে, NRS-এ রহস্যমৃত্যু নার্সের
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
South 24 Parganas News: গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের

ভিডিও

Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার
Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget