এক্সপ্লোর

Suvendu On Mamata : ভাইপোকে বাঁচাতে পারবেন না, ফুচকা খাবেন, ব্যাডমিন্টন খেলবেন : শুভেন্দু

মোদির মুখোমুখি হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁর দিল্লি যাওয়ার কথা।

নয়াদিল্লি :  নিয়োগ দুর্নীতি থেকে কয়লা কেলেঙ্কারি, নানা ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। এই আবহেই রবিবার দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে নরেন্দ্র মোদির মুখোমুখি হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার ঠিক আগে দিল্লি গিয়ে অমিত শাহ ও জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন শুভেন্দু অধিকারী।

' ফুচকা খাবেন, ব্যাডমিন্টন খেলবেন '  
বাম - কংগ্রেস - বিজেপি সব বিরোধী পক্ষ থেকেই মমতার দিল্লি সফর নিয়ে কটাক্ষের সুর। এরই মধ্যে শুভেন্দু উপহাসের সুরে মঙ্গলবার বললেন, ' সুযোগ খুঁজছেন, কীকরে ভাইপোকে বাঁচানো যায়। ভাইপোকে বাঁচানো যাবে না।... আসবেন ফুচকা খাবেন, ব্যাডমিন্টন খেলবেন ' 

শুভেন্দুর দাবি 
নিয়োগ-দুর্নীতির মামলায়, পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। এই আবহে মঙ্গলবার, দিল্লিতে অমিত শাহর সঙ্গে দেখা করে, শুভেন্দু অধিকারী দাবি করেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একশোজন তৃণমূল নেতার নামের তালিকা দিয়েছেন তিনি। তিনি দাবি করেন, ' প্রচুর কালেক্টর আছে। ব্লক অনুযায়ী কালেক্টর আছে। জেলা অনুযায়ী কালেক্টর আছে। আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ১০০ জন TMC নেতার নাম দিয়েছি, যার মধ্যে MLA আছে, মন্ত্রী আছে, এবং ডকুমেন্টও দিয়েছি। ৪ জন MLA’র লেটারহেড প্যাডও দিয়েছি, যারা কালেকশন করেছে' 

' সেটিং এর রাজনীতি' 
সূত্রের খবর, দিল্লি সফরে নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতও হতে পারে তৃণমূল নেত্রীর। আর মুখ্যমন্ত্রীর এই দিল্লি সফর, নরেন্দ্র মোদির মুখোমুখি হওয়া, তা নিয়েই জোর জল্পনা রাজনৈতিক মহলে। CPM নেতা শমীক লাহিড়ি বলেন, ' সেটিং এর রাজনীতি ! দার্জিলিং এ সেটিং এর রাজনীতি আমরা দেখেছি। এখনও হয়তো মুখ্যমন্ত্রী দিল্লি যাচ্ছেন  সেটিং করতে। '

দিল্লি সফরে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সনিয়া গাঁধীর সঙ্গেও তাঁর দেখা করার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। এরইমধ্যে এদিন দিল্লিতে জে পি নাড্ডার সঙ্গে বৈঠক করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। 

সেরা শিরোনাম

West Bengal News Live: INDIA ব্লকে ভাঙন রুখতে মরিয়া কংগ্রেস, মমতা তৃণমূল, স্ট্যালিনকে বোঝাতে চেন্নাইয়ে সনিয়া, রাহুল ও মমতারা
INDIA ব্লকে ভাঙন রুখতে মরিয়া কংগ্রেস, মমতা তৃণমূল, স্ট্যালিনকে বোঝাতে চেন্নাইয়ে সনিয়া, রাহুল ও মমতারা
Kolkata Resturant: সল্টলেকের FE ব্লকে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, ১৪ দিনের জন্য বন্ধ 'কষে কষা' রেস্তোরাঁ
সল্টলেকের FE ব্লকে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, ১৪ দিনের জন্য বন্ধ 'কষে কষা' রেস্তোরাঁ
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
West Bengal News Live Updates: কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget