এক্সপ্লোর

Suvendu Adhikari: লোকসভায় ভোট লুঠ হবে না, হলদিয়ায় দাঁড়িয়ে তোপ শুভেন্দুর

Purba Medinipur:আসন সংখ্যার নিরিখে ২০২১-এর বিধানসভা নির্বাচনে, শুভেন্দু অধিকারীর নিজের জেলা পূর্ব মেদিনীপুরে আশানুরূপ ফল হয়নি বিজেপির।

বিটন চক্রবর্তী ও সুদীপ্ত আচার্য, পূর্ব মেদিনীপুর: একপারে নন্দীগ্রাম, অন্যপারে হলদিয়া। মাঝে হলদি নদী। সেই জলেই তৃণমূলকে ছুড়ে ফেলার হুঙ্কার ছুড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলকে আক্রমণ শানিয়ে লোকসভা ভোটের আগে শিল্পশহরের রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, 'পঞ্চায়েতে ভোট লুঠ করেছে। লোকসভা নির্বাচনে ভোট লুঠ করতে পারবে না। লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্র তো হেরে বসে আছে, আগামী দিনেও হারবে এবং যেদিন হারবে, পরেরদিন সকালবেলা হলদিয়ার কারখানার গেট থেকে এই চোর তৃণমূলকে উৎখাত করব আমরা। শ্রমিক বিরোধী তৃণমূলকে আমরা উৎখাত করব। ৩ ঘণ্টার মধ্যে উৎখাত করব। যদি না পারি, আমার নাম শুভেন্দু অধিকারী নয়।'     

পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) ২টি লোকসভা কেন্দ্র। একটি কাঁথি। একটি তমলুক। কাঁথির সাংসদ শুভেন্দুর বাবা শিশির অধিকারী, তমলুকের সাংসদ শুভেন্দুর ভাই, দিব্যেন্দু অধিকারী। এই তমলুক লোকসভার মধ্যে যে ৭টি বিধানসভা রয়েছে তার মধ্যে অন্যতম হলদিয়া, ময়না এবং নন্দীগ্রাম বিধানসভা বিজেপির দখলে। অন্যদিকে, তমলুক লোকসভার মহিষাদল, নন্দকুমার, তমলুক এবং পূর্ব পাঁশকুড়া বিধানসভায় ক্ষমতায় আছে তৃণমূল।       

হলদিয়া শিল্পাঞ্চলে অন্যতম ভোট-ফ্যাক্টর এখানকার শ্রমিকরা। রাজনৈতিক সমীকরণ এখানে অনেকাংশেই আবর্তিত হয় কারখানার গেট থেকে। বিশ্বকর্মা পুজোর উদ্বোধন করতে গিয়ে তাই শ্রমিক উন্নয়ন নিয়ে শাসক দল তৃণমূলকে নিশানা করেন শুভেন্দু। এদিন তিনি তোপ দাগেন, 'আমি ছাড়ার পরে উন্নয়ন পর্ষদের কাজ হয়নি, তৃণমূলকে বিদায় দিতে হবে।'     

পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছে তৃণমূলও (TMC)। তৃণমূল বিধায়ক ও নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেন, 'সদর্থক কথা বলতে পারেন না, সবসময় ছুড়ে দেব, ভেঙে দেব। নার্ভাসনেস থেকে বলছে, আমরাও রাজ্যজুড়ে প্রস্তুত।'  

আসন সংখ্যার নিরিখে ২০২১-এর বিধানসভা নির্বাচনে, শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নিজের জেলা পূর্ব মেদিনীপুরে (Purba Medinipur) আশানুরূপ ফল হয়নি বিজেপির। সামনে ২০২৪-এর লোকসভা নির্বাচন। কাঁথির অধিকারী পরিবারের হাতে থাকা পূর্ব মেদিনীপুরের ২টি লোকসভা কেন্দ্র তমলুক আর কাঁথি-র লড়াই তাই যে জমজমাট হয়ে উঠতে চলেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

আরও পড়ুন: হাইকোর্টের রিপোর্ট তলবের পরেই ওয়েবসাইটে নাম! চাপে পড়ে ভোলবদল?

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget