এক্সপ্লোর

Suvendu Adhikari: বিজয়া সম্মিলনীতে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি! ফিনাইল নিয়ে সাফাইয়ের ডাক শুভেন্দুর, পাল্টা কুণাল

Kunal Ghosh: বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে বিজেপি-র হয়ে পঞ্চায়েত নির্বাচনের সুরও বেঁধে দেন শুভেন্দু।

উজ্জ্বল মুখোপাধ্যায়, বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: একই দিনে পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur News) দু’জায়গায় বিজয়া সম্মিলনী তৃণমূল-বিজেপির (TMC, BJP)। নন্দীগ্রামের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী  (Suvendu Adhikari)। পাল্টা, কাঁথি ও রামনগরের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে জবাব দিয়েছে তৃণমূল।

বিজয়া সম্মিলনীতে পঞ্চায়েত নির্বাচনের আঁচ!

বিজয়া সম্মিলনীতেও বাদ গেল না রাজনীতি। তুঙ্গে উঠল তৃণমূল-বিজেপির রাজনৈতিক আকচা-আকচি। স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগে তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা জেলবন্দি। সেই নিয়ে নন্দীগ্রামের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠআন থেকে সরব হন শুভেন্দু। তিনি বলেন, "ইডি কোর্টে বলছে সাদা খাতা দিয়ে চাকরি। ক্লাস ফাইভ পাস অঙ্কের মাস্টার। দরজা খুললেই অপা সিন্ডিকেট। কোটি কোটি টাকা বান্ডিল। তাই দাবি ঘুষ মুক্ত মেধা যুক্ত কর্মসংস্থান। রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ চাই।"

এর পাল্টা তৃণমূলের রাজ্য সম্পাদক এবং মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করে সিবিআই-এর প্রমাণ করা উচিত যে তারা নিরপেক্ষ। সিবিআই-এর এফআইআর-এ নাম রয়েছে ওঁর। তৃণমূল নয়. বিজেপিই সবার আগে শুভেন্দুকে চোর বলে, গ্রেফতারি দাবি করে।"

আরও পড়ুন: ৩০ দিনের বেশি গৃহহীনদের ৫ লক্ষ, ভাড়াটেদের ১.৫ লক্ষ, বউবাজারে ঘোষণা ফিরহাদের

বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে বিজেপি-র হয়ে পঞ্চায়েত নির্বাচনের সুরও বেঁধে দেন শুভেন্দু। তিনি বলেন, "সব টাকা লুঠ হয়েছে। প্রতি অঞ্চলে গ্রামে, সংসদে সর্বত্র লুঠ হয়েছে। পঞ্চায়েত মেম্বররা নব্বই শতাংশ চোর ধরে নিতে পারেন। পঞ্চায়েতে চোর তাড়াবেন তো? সব গ্রাম থেকে তাড়াবেন তো? চোর ধরো জেল ভরো। ভরসা রাখুন ব্লিচিং, ফিনাইল নিয়ে পরিষ্কার শুরু করে দিয়েছি।"

দুর্নীতি নিয়ে তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর, পাল্টা কুণাল

এর পাল্টা কুণাল বলেন, "বিজেপি-র কর্মসূচি হল গরুর গাড়ির হেডলাইট। শুভেন্দু আজ যে বেলুন ফোলাল, কাল গিয়ে ফুটো করে দিয়ে আসব।" রামনগরে শুভেন্দুকে আক্রমণ করেন তৃণমূল বিধায়ক ও রাজ্যের কারামন্ত্রী অখিল গিরিও। তিনি বলেন, "শুভেন্দু কথায় কথায় মুখ্যমন্ত্রীকে চোর, বিসর্জন দিয়ে দেবে, নিজে বিসর্জনে চলে যাচ্ছে,শুধু কেন্দ্রীয় ফোর্স নিয়ে ঘুরছে, আরে কেন্দ্রীয় বাহিনীটা রেখে দে না ঘরে, দেখি কত বড় ক্ষমতা তুই রাস্তায় বেরোতে পারিস কি না, মানুষ পিটিয়ে মেরে দেবে। নন্দীগ্রামের মানুষ পিটিয়ে মারবে।" এর পাল্টা শুভেন্দুর কটাক্ষ, "দাঁত ফোকলা, হাফমন্ত্রী, কাকের মতো দেখতে, কথার উত্তের দেই না।" আগামী বছর পঞ্চায়েত নির্বাচন। তার আগে, বিজয় সম্মিলনীতে সেই আঁচ সপ্তমে উঠল।

সেরা শিরোনাম

Weather Alert: কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, বর্ষণ হতে পারে উপকূলের জেলাগুলিতেও, দুর্যোগ পাহাড়ের ৫ জেলায়
কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, বর্ষণ হতে পারে উপকূলের জেলাগুলিতেও, দুর্যোগ পাহাড়ের ৫ জেলায়
West Bengal News Live Updates: শনিবার উপকূল ও সংলগ্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আংশিক মেঘলা আকাশ, ঝরবে ঘাম
শনিবার উপকূল ও সংলগ্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আংশিক মেঘলা আকাশ, ঝরবে ঘাম
Smit Machchhar : বিমানে এই ব্যক্তিই ক্ষতবিক্ষত করেছিল পাইলট স্মিত মচ্ছরকে, অতীতেও ...বড় দাবি প্রকাশ্যে
বিমানে এই ব্যক্তিই ক্ষতবিক্ষত করেছিল পাইলট স্মিত মচ্ছরকে, অতীতেও ...বড় দাবি প্রকাশ্যে
North 24 Pargana News: প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ও তাঁর বাবার অস্বাভাবিক মৃত্য়ু, কী ঘটেছে অশোকনগরে ?
প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ও তাঁর বাবার অস্বাভাবিক মৃত্য়ু, কী ঘটেছে অশোকনগরে ?

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget