এক্সপ্লোর

Suvendu Adhikari : 'পঞ্চায়েত ভোটের আগে কাটমানিমুক্ত পরিষেবা চাই', ফের 'চোর ধরা পড়ার' দাবি শুভেন্দুর

আসানসোলে শুভেন্দুর কম্বল বিলি অনুষ্ঠানের শেষে তিনজনের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় আপাতত রাজ্য তোলপাড়। এর মাঝেই বাঁকুড়ার সভা থেকে শুভেন্দু কী বার্তা দেন, সেদিকেই নজর ছিল সকলের। 

কলকাতা : ফের একবার রাজ্য সরকারকে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বাঁকুড়ার ওন্দায় জনসভা থেকে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ফের একবার 'চোর-ডাকাত' ধরা পড়বে বলেই হুঙ্কারও দেন। তিনি বলেছেন, 'ভরসা রাখুন ডাকাতেরা ধরা পড়বে। চোরেরা জেলে যাবে।'

গত বেশ কিছুদিন ধরে শুভেন্দু অধিকারী ডিসেম্বর-ডেডলাইন নিয়ে গরগরম ছিল রাজ্য রাজনীতি। তারপর তাঁর দিনক্ষণ ঘোষণা ও পরে তাতে বদল নিয়ে কম জল্পনা হয়নি। যার মাঝেই প্রকাশ্যে এসে পড়ে দিলীপ ঘোষের সঙ্গে তাঁর মতপার্থক্যও। এসবের মাঝে আবার আসানসোলে শুভেন্দুর কম্বল বিলি অনুষ্ঠানের শেষে তিনজনের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় আপাতত রাজ্য তোলপাড়। এর মাঝেই বাঁকুড়ার সভা থেকে শুভেন্দু কী বার্তা দেন, সেদিকেই নজর ছিল সকলের। 

'পঞ্চায়েত ভোটের আগে কাটমানিমুক্ত পরিষেবা চাই'

সভা থেকে শুভেন্দু বলেছেন,  'ডবল ইঞ্জিন সরকার চাই। ডবল ইঞ্জিন সরকার না হলে বাংলায় উন্নয়ন হবে না'। প্রসঙ্গত, বিধানসভা ভোটের প্রাক্কালে নরেন্দ্র মোদি-অমিত শাহ সহ কেন্দ্রের শীর্ষ বিজেপি নেতাদের পাশাপাশি রাজ্যের গেরুয়া শিবিরের সমস্ত নেতাই কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার আনার পক্ষে সওয়াল করে 'ডবল ইঞ্জিন' সরকারের কথা বলেছিলেন। যদিও ভোটের ফলে তাঁদের যে প্রত্যাশা মুখ থুবড়ে পড়ে। 

কিন্তু নিয়োগদুর্নীতি থেকে আবাস যোজনায় দুর্নীতি, কাটমানি সহ একাধিক ইস্যুতে রাজ্যের শাসকদলের ওপর আক্রমণ বজায় রেখেছে বিজেপি শিবির। যে প্রসঙ্গ টেনেই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার বার্তা, 'পঞ্চায়েত ভোটের আগে কাটমানিমুক্ত পরিষেবা চাই। দুর্নীতিমুক্ত আবাস যোজনা চাই'। 

এর আগে শুভেন্দু বলেছিলেন, 'আমি বলছি, বড় চোর ধরা পড়বে ডিসেম্বরে। আবার বলছি। আমরা বলছি, এই রাজ্যের সবচেয়ে বড় চোর, যিনি যাবেন।অপেক্ষা করুন, অপেক্ষা করুন। ছবি আসছে, ছবি আসছে। শুধু ভাতিজা নয়, সঙ্গে বুয়াকেও যেতে হবে। এ তো সবে সকাল, এ তো সবে সকাল। ছবি কেনাটা তো আসছে। সঞ্জয় বুধিয়া, হর্ষ নেওটিয়া, সুদীপ্ত সেন, গৌতম কুণ্ডু কার ছবি কিনেছিলেন? লিওনার্দো দ্য ভিঞ্চির ছবি? ভেবেছেন সারদা পুরনো হয়ে গেছে না?' যার পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'এই যে ডিসেম্বর ধামাকা, সরকারটা পড়ে যাবে বলছে, আপনি জানেন আমি যদি দরজাটা খুলে দিই, তাহলে দরজাটা উঠে যাবে। কী ভাইরা দরজা খুলব? একটু খুলি? খুলব, না খুলব না? খুলব দরজাটা? ছোট্ট করে? ডিসেম্বর মাসেই? আচ্ছে তাহলে খুলছি ছোট্ট করে। এই ডিসেম্বরেই খুলব।'

আরও পড়ুন- শুভেন্দুর সভায় মৃত্যুর জের, সস্ত্রীক জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের

সেরা শিরোনাম

Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
Weather Update: ধীরে ধীরে কমছে তাপমাত্রা, রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া, ভাইফোঁটায় কী হঠাৎ বড় পরিবর্তন?
ধীরে ধীরে কমছে তাপমাত্রা, রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া, ভাইফোঁটায় কী হঠাৎ বড় পরিবর্তন?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget