এক্সপ্লোর

Suvendu Adhikari:'একদিনে নবান্ন, কালীঘাট, লালবাজার অভিযান হবে' হুঙ্কার শুভেন্দুর

West Bengal News: অন্যদিকে পথে নামছে তৃণমূলও আর জি কর-কাণ্ডে ফাঁসি চেয়ে শুক্রবার কলেজে কলেজে পড়ুয়াদের মিছিলের নির্দেশ মমতার।

কলকাতা: ছাত্র সমাজের নবান্ন অভিযান সমর্থন, বাংলা বন‍্ধের পর এবার ধর্নায় বিজেপি (BJP)। হাইকোর্টের অনুমতি পেয়েই কাল থেকে ৭দিনের ধর্নায় বিজেপি। একদিনে নবান্ন, কালীঘাট, লালবাজার অভিযানের হুঙ্কার শুভেন্দুর (Suvendu Adhikari)। 

এবার ধর্নায় বিজেপি: আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে ধর্মতলায় ধর্নায় বসছে বিজেপি। রাজ্যের বিরুদ্ধে প্রমাণ লোপাট করে তদন্ত বিলম্বিত করার অভিযোগ সহ নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগেও ধর্নায় বিজেপি। ৫ সেপ্টেম্বর পর্যন্ত ওয়াই চ্যানেলে বিজেপির অবস্থানে অনুমতি দিয়েছে হাইকোর্ট। এদিন শুভেন্দু অধিকারী বলেন, "আমাদের ১৩২ জন গ্রেফতার হয়েছেন। প্রস্তুত থাকুন একদিনে তিনটে অভিযান হবে। কারা, কবে করবে জেনে যাবেন। একদিনে নবান্ন, কালীঘাট, লালবাজার অভিযান হবে।'' 

অন্যদিকে পথে নামছে তৃণমূলও। আর জি কর-কাণ্ডে ফাঁসি চেয়ে শুক্রবার কলেজে কলেজে পড়ুয়াদের মিছিলের নির্দেশ মমতার। শনিবার দুপুর ২ থেকে সন্ধে ৬টা পর্যন্ত ব্লকে ব্লকে তৃণমূলের মিছিল। রবিবার মহিলা তৃণমূল কংগ্রেসকে রাস্তায় নামার ডাক তৃণমূলনেত্রীর। এদিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি ছাত্রছাত্রী সমাকে বলব, আপনারা ফাঁসির দাবিতে আগামী শুক্রবার কলেজের গেটে আন্দোলন করবেন। ৩১ অগাস্ট সব মিছিল ও ধর্না হবে। বেলা ২টো থেকে ৬টা পর্যন্ত ধর্না হবে। রবিবার মেয়েরা ধর্না আন্দোলন করবেন ফাঁসির দাবিতে।  

এদিকে বিজেপির ডাকা ১২ ঘণ্টার বাংলা বনধ ঘিরে, বুধবার কলকাতা থেকে জেলায় গেরুয়া শিবিরের সঙ্গে পুলিশ-তৃণমূলের খণ্ডযুদ্ধ চোখে পড়ল। বনধ সফল করতে রাস্তায় নামলেন বিজেপির হেভিওয়েট নেতা-বিধায়করা। বনধের সকালে সকালে তীব্র উত্তেজনা ছড়ায় কোলে মার্কেটে। বিজেপি-তৃণমূলের মধ্য়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হওয়ার পর গ্রেফতার করা হয় বিজেপি নেতা সজল ঘোষকে। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়। বন‍্ধে রণক্ষেত্র হয়ে ওঠে ব্যান্ডেল-হাওড়া শাখার মানকুণ্ডু স্টেশন। দেড় ঘণ্টার বেশি অবরোধ চলার পরে লাঠিচার্জ শুরু করে পুলিশ। পাল্টা পাথর বৃষ্টি শুরু করেন বিক্ষোভকারীরা। ক্যাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে ছত্রভঙ্গ করা হয় অবরোধকারীদের।           

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Bangla Bandh: 'বনধ আমরা করিনি, পক্ষে-বিপক্ষে কোনও কথা বলব না' মন্তব্য নির্যাতিতার বাবা-মায়ের

সেরা শিরোনাম

News Live: তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Kolkata News: নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
Purulia Gas Pipeline: রান্নাঘরে গ্যাসের পাইপলাইন ফেটে আগুন, কপাল জোরে প্রাণে বাঁচল গোটা পরিবার
রান্নাঘরে গ্যাসের পাইপলাইন ফেটে আগুন, কপাল জোরে প্রাণে বাঁচল গোটা পরিবার

ভিডিও

Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব
Jadavpur University : যাদবপুরের তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান শুভশঙ্কর সরকারের
Adhir Ranjan Chowdhury :
Haroa News : হাড়োয়ায় পাচারের মুখে ৬০০ বস্তা সরকারি চাল উদ্ধার, ট্রাকসহ গ্রেফতার ২ | ABP Ananda
Jadavpur University : যাদবপুরকাণ্ডের তদন্ত কমিটির চেয়ারম্যানের প্রস্তাব প্রত্যাখান শুভশঙ্কর সরকারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget