এক্সপ্লোর

Bangla Bandh: 'বনধ আমরা করিনি, পক্ষে-বিপক্ষে কোনও কথা বলব না' মন্তব্য নির্যাতিতার বাবা-মায়ের

R G Kar News: বিজেপির ডাকা বাংলা বনধকে ঘিরে তুলকালাম। কোথাও চলল গুলি, কোথাও বিজেপি কর্মীদের তৃণমূলের তাড়া। কোথাও পুলিশের লাঠিচার্জ। 

কলকাতা: আরজি কর কাণ্ডে (R G Kar News) প্রতিবাদে নবান্ন অভিযান। আর সেই অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগ। তার প্রতিবাদে আজ ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দেয় বিজেপি। যে বনধ নিয়ে পক্ষে বিপক্ষে কোনও কথা বলব না বলে সাফ জানিয়ে দিলেন আর জি কর মেডিক্যালে নিহত চিকিৎসকের বাবা-মা। তাঁদের স্পষ্ট দাবি, 'আমরা চাই প্রতিবাদ চলুক।'

কী বললেন নির্যাতিতার বাবা-মা? 

বিজেপির ডাকা বাংলা বনধকে ঘিরে তুলকালাম। কোথাও চলল গুলি, কোথাও বিজেপি কর্মীদের তৃণমূলের তাড়া। কোথাও পুলিশের লাঠিচার্জ।  আর বনধ প্রসঙ্গে আরজি কর কাণ্ডে নির্যাতিতার বাবা-মা বলেন, "বনধ আমরা করিনি, পক্ষে-বিপক্ষে কোনও কথা বলব না। আমরা চাই প্রতিবাদ চলুক। প্রথমে তো পুলিশের উপর ভরসা করেছিলাম। তারপর হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছে।''               

৯ অগাস্টের রাতে হারিয়ে গিয়েছে তাঁদের সবকিছু। গত ২০ দিনের আমূল বদলে গিয়েছে তাঁদের জীবনযাত্রা। একমাত্র মেয়ের ধর্ষণ-খুনের বিচারের দাবিতে লড়াই করছেন মা-বাবা। এদিন তাঁরা বলেন, 'মানসিক ভাবে আমরা কিছুটা বিপর্যস্ত হচ্ছি। এটা আমরা আগেও বলেছি এখনও বলছি, এই ঘটনায় একজন যুক্ত নয়। কারণ যে মেয়েকে ১৫ মিনিট অন্তর অন্তর প্রয়োজন তাকে ৭ ঘণ্টায় একবারও প্রয়োজন হল না? নিশ্চয় কেউ তথ্য দিয়েছে, আর সে হাসপাতালের ভিতরেরই লোক। আমরা প্রথম থেকেই বলে আসছি যে ভেতরের কেউ যুক্ত না থাকলে বাইরের কেউ এত রাতে ঢুকবে কী করে? আমার মেয়ের কোনও ব্যক্তিগত শত্রুতা ছিল না। আমার মেয়ে কারও ধারের কাছে যায় না। সে সবসময় পড়াশোনা নিয়ে থাকতেই বেশি পছন্দ করত। কোনও ব্যক্তিগত সমস্যার কথা আমার মেয়ে আমাদেরকে জানায়নি। হাসপাতলে পোঁছানোর পর থেকে আমাদের প্রায় ৩ ঘণ্টার উপর বসিয়ে রাখা হয়েছিল। শুনতে পাচ্ছি সেমিনার রুমে আছে কিন্তু ঢুকতেই দেয়নি। ইন্দিরা মুখোপাধ্যায় মিথ্য়ে কথা বলেছেন। ওইখানে দেখলে বোঝা যাবে পুরো সাজানো। আমার মেয়ের জন্য রাস্তায় নামছে তাঁদের সঙ্গে সবসময় আছি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: DYFI Protest: পার্টি অফিসে আগুন, বোমাবাজির অভিযোগ TMC-র বিরুদ্ধে, DYFI-এর মিছিলে রণক্ষেত্র দুর্গাপুর

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget