এক্সপ্লোর

Suvendu Adhikari: বিধায়ক ভাঙিয়ে নয়, ভোটে জিতে ক্ষমতায় আসবে বিজেপি, ডিসেম্বর 'ডেডলাইন' নিয়ে সুরবদল শুভেন্দুর

December Deadline: বুধবার কাঁথির সভা থেকে ডিসেম্বর 'ডেডলাইন' সুর বদলে ফেলতে শোনা যায় শুভেন্দুকে।

কাঁথি: ডিসেম্বর 'ডেডলাইন' নিয়ে সুর বদল শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। জানালেন, বিধায়ক ভাঙিয়ে নয়, ভোটে জিতেই বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি (BJP)। একই সঙ্গে হুঁশিয়ারিও দিলেন বাংলার বিরোধী দলনেতা (December Deadline)। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে উত্তরপ্রদেশের মতো বাংলাতেও বুলডোজর চলবে বলে দিলেন হুঁশিয়ারি। এ নিয়ে তাঁকে কটাক্ষ করেছে তৃণমূল (TMC)।

ডিসেম্বর 'ডেডলাইন' নিয়ে সুর বদল শুভেন্দু অধিকারী

বুধবার কাঁথির সভা থেকে ডিসেম্বর 'ডেডলাইন' সুর বদলে ফেলতে শোনা যায় শুভেন্দুকে। তিনি বলেন, "বাংলায় ভোটে জিতেই ক্ষমতায় আসবে বিজেপি। বিধায়ক ভাঙিয়ে নয়, ভোটে জিতে ক্ষমতায় আসবে বিজেপি।" শুভেন্দু আরও বলেন, "বিজেপি ক্ষমতায় এলে উত্তরপ্রদেশের মতো বাংলাতেও বুলডোজার চলবে।"

গত কয়েক মাসে একাধিক বার বঙ্গ-বিজেপি নেতাদের মুখে ডিসেম্বর 'ডেডলাইন' শোনা গিয়েছে। দিলীপ ঘোষ থেকে সুকান্ত মজুমদার এবং সর্বোপরি শুভেন্দু, ডিসেম্বরে রাজ্যে পালাবদলের জল্পনা উস্কে দিয়েছেন তাঁরা। এমনকি মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের উদাহরণও টানতে শোনা গিয়েছে তাঁদের। এমনকি নির্দিষ্ট দিনও বেঁধে দিয়েছিলেন শুভেন্দু। কিন্তু সেই দিন এলেও, বড় ধরনের কিছু ঘটেনি। তাতে বিজেপি-কে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল নেতৃত্ব। 

আরও পড়ুন: Recruitment Scam : 'সাদা ওএমআর শিটে চাকরি', নিয়োগ দুর্নীতি মামলায় ফের ইডি-তদন্তের নির্দেশ হাইকোর্টের

সেই আবহেই এ দিন কাঁথিতে সুরবদল করলেন শুভেন্দু। এতদিন বার বার ডিসেম্বর 'ডেডলাইনে'র কথা বললেও, আচমকা কেন সুরবদল তাঁর, তা নিয়ে প্রশ্ন উঠছে। সম্প্রতি দিল্লিতে অমিত শাহ, জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করেন শুভেন্দু। সুরবদলের নেপথ্যে সেই সাক্ষাতের কোনও ভূমিকা রয়েছে কিনা, জল্পনা শুরু হয়েছে তা নিয়েও। 

এত দিন বার বার ডিসেম্বরের কথা শোনা গিয়েছে বিজেপি নেতাদের মুখে

যদিও সুরবদল নিয়ে শুভেন্দুকে কটাক্ষই করেছেন তৃণমূল নেতৃত্ব। দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, "এত ঘন ঘন অবস্থান বদল, উল্টো কথা বলা বিস্ময়কর। বিজেপি-তে গিয়ে বলেছিল ২০২১-এই বদল। হল না। তার পর সমানে ডিসেম্বরে সরকার পড়বে বলছিল, হল না। ২০২২ পেরোতে চলেছে। এখন যে বলছে ভোটে জিতে সরকার বদল হবে, এটাই তো স্বাভাবিক! তাহলে এতদিন মহারাষ্ট্রের পর বাংলা বলছিল। অর্থাৎ বিধায়ক ভাঙিয়ে সরকারের হুমকিই দিচ্ছিল। এখন ভোটে জিতে সরকার গড়ার কথা বলে নতুন আর কী করল! গণতন্ত্রে তেমনই নিয়ম। ব্যক্তির রাজনীতি করছেন উনি, কুৎসার রাজনীতি করছেন। বলে পিছিয়ে আসে বরাবর। এই ওঁর রাজনীতি!"

সেরা শিরোনাম

Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget