এক্সপ্লোর

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী, 'এখানে ৬ লক্ষ ৫৬ হাজার...'

Purulia News : গতকাল পুরুলিয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই তথ্য জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

"এখানে ৬ লক্ষ ৫৬ হাজার দিদি ও বোনের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে। অগাস্ট মাসের কিস্তির টাকা সেপ্টেম্বরে ঢুকেছে।" গতকাল পুরুলিয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই তথ্য জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি তিনি বলেন, "আমি প্রকাশ্য সভায় বলেছি। আজকেও বলে গেলাম। পুরুলিয়ায় ২০১৮ সাল থেকে মানুষ পদ্ম ফুলকে ভোট দেন। পুরুলিয়ার মানুষ আমাদের সঙ্গে প্রথম দিন থেকে আছেন। পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানের পিছনে দার্জিলিঙের পাহাড়, পুরুলিয়া এদের ভূমিকা সবথেকে বেশি। এই জায়গাগুলি আমার উন্নয়নের অগ্রাধিকারেও থাকবে।" তিনি আরও বলেন, "এখানে আবাসে নতুন বাড়ির তালিকা গেছে...প্রায় ২ লক্ষর কাছাকাছি নতুন বাড়ির আবাসের তালিকা গেছে। ইতিমধ্যে ১৬ হাজারকে ৬০ হাজার করে দ্বিতীয় কিস্তির টাকা আমরা দিয়েছি।"  

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে অন্নপূর্ণা যোজনা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত বৃহস্পতিবার বিধাননগরের বইমেলা প্রাঙ্গণে  'অন্নপূর্ণা দিবস'-এর একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। 'অন্নপূর্ণা দিবস' পালনের কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতোই ওই অনুষ্ঠান থেকে একগুচ্ছ গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের আইসিডিএস ও আশা কর্মীদের বেতন অগাস্ট  মাস থেকে পাঁচ হাজার টাকা করে বাড়িয়েছে রাজ্য সরকার । এছাড়া প্রাণিমিত্রাদেরও বেতন দু'হাজার টাকা করে বাড়ানো হয়েছিল। কিন্তু যেহেতু তাঁদের বেতন ১০ হাজার টাকার কম, তাই তাঁরাও অন্নপূর্ণা যোজনার সুবিধে পাবেন। 

গত ১৭ তারিখে বিধাননগরের বইমেলা প্রাঙ্গণে ছিল অন্নপূর্ণা দিবসের উদযাপন। ওইদিন যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে জমা পড়ে। অনুষ্ঠান থেকেই বক্তব্য রাখুন মুখ্যসচিব মনোজ আগরওয়াল।

তিনি বলেন, "নারীর ক্ষমতায়ন ও বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে অন্নপূর্ণা দিবস হিসাবে পালিত হয়েছে। নতুন সরকারের প্রতিশ্রুতি ছিল সরকার তৈরি হলে ২৫ থেকে ৬০ বছরের যে সব মা বোনেরা আয়কর দেয় না, সরকারি চাকুরে নয়, তাঁরা পশ্চিমবঙ্গ সরকার থেকে মাসে ৩ হাজার টাকা পাবে।"

কবে প্রথম সিদ্ধান্ত হয় অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া নিয়ে? সেই বিষয়েও তথ্য দেন মুখ্যসচিব। তিনি বলেন, "৯ মে-তে যখন মুখ্যমন্ত্রী শপথ নিলেন, তার পরের প্রথম ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত হল অন্নপূর্ণা যোজনা বাস্তবায়িত করতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের এটা সব থেকে বড় প্রকল্প। দেশে এত বড় প্রকল্প আর কোনও রাজ্যে নেই।"

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
CM Suvendu Adhikari:
"নবদ্বীপকে ঢেলে সাজানো হবে..", মহাপ্রভুর জন্মস্থান পরিদর্শনে গিয়ে বড় বার্তা মুখ্য়মন্ত্রীর
Ritabrata Banerjee: সুসংগঠিত অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ, কালীঘাট থানায় অভিযোগ দায়ের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের বিরুদ্ধে
সুসংগঠিত অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ, কালীঘাট থানায় অভিযোগ দায়ের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের বিরুদ্ধে
Abhishek Banerjee: অভিষেকের থেকে তথ্য চাইল কালীঘাট থানা, কী দাবি দাবি পুলিশের ?
অভিষেকের থেকে তথ্য চাইল কালীঘাট থানা, কী দাবি দাবি পুলিশের ?
Advertisement

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget