এক্সপ্লোর

Suvendu Adhikari: 'বাঙালির যে মানসিকতায় স্বাধীনতা দিবস, দেশপ্রেম, রাষ্ট্রবাদ ছিল, এই পরম্পরা থেকে বিচ্যুতি ঘটিয়েছিল বামেরা', কড়া আক্রমণ মুখ্যমন্ত্রীর

'যাদবপুরে বিদেশি প্রভাব যুক্ত কমিউনিস্টদের রাজত্ব ছিল। যাদের বাড়িতে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্রের ছবি থাকত না, যারা একসময় নেতাজি, কবিগুরুকেও আক্রমণ করেছিল, তারা যাদবপুরের তো সেন্টার অফ এক্সেলেন্সে একটা মানসিকতা তৈরি করেছিল': মুখ্যমন্ত্রী

কলকাতা: রাখি বন্ধন উত্সবে যাদবপুরে হবে 'বন্দে মাতরম কর্মসূচি', আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মত আজ, অর্থাৎ শুক্রবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ১০ হাজার কণ্ঠে 'বন্দে মাতরম' গাওয়া হয়। আর এই অনুষ্ঠান থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র সংগঠন ও সিপিএমকে নিয়ে মুখ খোলেন তিনি। পাশাপাশি, কিষেণজি, দিল্লির জেএনইউ  (JNU) ও হায়দ্রাবাদ ওসমানিয়ার (Osmania University) প্রসঙ্গ টেনে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। বাঙালি মানসিকতা ও পরম্পরা থেকে কী কী বিচ্যুতি ঘটিয়েছে বামেরা, সেই সম্পর্কেও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। 

আরও পড়ুন - 'বন্দে মাতরম-এ আপত্তি কেন' ? 'আবর্জনা পরিষ্কার করার শপথ নিতে হবে', কাদের উদ্দেশে এই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর ?

শুক্রবার আলিপুরের আম্বেদকর কলোনি থেকে রাখি বন্ধন উৎসব দিয়ে দিনটি শুরু করেন। এবং যাদবপুরে বন্দে মাতরম দিয়ে দিনটি শেষ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই সভা থেকেই রীতিমতো চাঁচাছোলা ভাষায় বাম ছাত্র সংগঠন, অর্থাৎ SFI-কে আক্রমণ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ''যাদবপুরে আমাদের একত্রিত হওয়ার কারণ কী ? উদ্দেশ্য একটাই, দীর্ঘদিন ধরে যাদবপুরে ৩৪ বছর বিদেশি প্রভাব যুক্ত কমিউনিস্টদের রাজত্ব ছিল, যাদের বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর , বিদ্যাসাগর, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্রের ছবি পাবেন না। যারা একসময় নেতাজিকে তোজোর কুকুর ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বুর্জুয়া কবি বলে আক্রমণ করেছিল। সেই কমিউনিস্টদের ৩৪ বছরের রাজত্বে এখানে উপাচার্য এবং যাদবপুরকে, যেটা সেন্টার অফ এক্সেলেন্স, যেখান থেকে উচ্ছ মেধা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। যে বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং ভব্যিষৎ বিরাট উজ্জ্বল। যে বিশ্ববিদ্যালয়কে আমরা ভারত সরকারে 'সেন্টার অফ এক্সেলেন্স' তৈরি করার জন্য ১ হাজার কোটি টাকার স্পেশ্যাল প্যাকেজে যুক্ত করার কথা এবারের অর্থ বাজেটে আমরা বলেছি, তাকে কমিউনিস্টরা কার্যত এই জায়গায় একটা মানসিকতা তৈরি করেছিল। যে মানসিকতায় তারা স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, দেশপ্রেম, রাষ্ট্রবাদ, ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, বাঙালিদের পরম্পরা, আমাদের ঋষি, মুনি, ইত্যাদিদের যে পরম্পরা, এই পরম্পরা থেকে বিচ্যুতি ঘটিয়েছিল। তারপরে জামাতিরা স্বাসন করেছে। ১৫ বছর। তাদের কাছে উর্দুকে দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়াই ছিল এজেন্ডা।''

কিষেণজির প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারী বলেন, ''এত সাহস, আর্টস হোস্টেলের দেওয়ালে, রেড স্যালুট কিষেণজি ! হু ইজ কিষেণজি ? যিনি ভারতবর্ষের সংবিধানকে জ্বালান, ভোটের সময় ভোট বয়কট করতে বলতেন। যিনি গোমতী থেকে গোদাবরী, আলাদা রাষ্ট্র তৈরি করার কথা বলতেন, সেই কিষেণজিকে রেড স্যালুট দেবেন ? আর আমরা সরকারে থাকব ? ফ্রি ফ্রি প্যালেস্তাইন ? ওই জায়গায় আগে লিখুন, ফ্রি ফ্রি পাক অকুপাই কাশ্মীর, ওই জায়গায় লিখুন। POK ফেরৎ দিতে হবে, পিওকে তো আমাদের। আত্মবলিদান দিয়েছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় (Shyama Prasad Mukherjee)। হায়ার এডুকেশন ডিপার্টমেন্টও দেখছে।  আমিও দেখছি, জুটার নেতাবাবুরা কতক্ষণ এদের বাঁচায় ? আমিও দেখব, এক্স স্টুডেন্ট হওয়ার পরে কী করে, হোস্টেলে থাকেন ? এটাও আমি দেখবো।''

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
Weather Update : ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Earthquake : ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি, আরও বড় ধাক্কার আশঙ্কা ?
ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি, আরও বড় ধাক্কার আশঙ্কা ?
Advertisement

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget