এক্সপ্লোর

Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

Social Welfare Scheme : "আমরা এই কাজ শেষ করার পরে আবার জনকল্যাণ শিবির করব।" ঘোষণা মুখ্যমন্ত্রীর...

কলকাতা : আবেদন করে এখনও পাননি অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana Scheme) টাকা ? আর কি পাওয়ার সম্ভাবনা আছে ? এ প্রসঙ্গে কী তথ্য দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  ? এদিন তিনি জানান, ১০ জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন তাঁদের অ্যাকাউন্টে টাকা আজ ঢুকে গেছে। এর পাশাপাশি পরবর্তী সময়ে আবেদনকারীদের প্রসঙ্গও উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, "শুনলে খুশি হবেন, ১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে  আজ আমরা জুলাই মাসের তাঁদের যে টাকা...আমরা ৩ হাজার করে টাকা ঢুকিয়ে দিয়েছি। যারা ১০ জুলাই পর্যন্ত আবেদন করেছেন। ৩১ জুলাই পর্যন্ত পোর্টাল খোলা ছিল। এই ২০ দিনের জন্য ঝাড়াই-বাছাই করতে আর কয়েকটা দিন লাগবে। হয়তো আরও কিছু সংখ্যা বাড়বে। ১ কোটি ৮০ লক্ষ মহিলা আবেদন করেছিলেন। আমরা এই কাজ শেষ করার পরে আবার জনকল্যাণ শিবির করব।" 

আর কী বললেন মুখ্যমন্ত্রী ?

মুখ্যমন্ত্রী আরও বলেন, "আমরা জুন মাসে ২৮ লক্ষ মহিলাকে ৩ হাজার টাকা করে দিয়েছিলাম। পরের মাসে ১ কোটি ১৯ লক্ষ মহিলাকে ৩ হাজার টাকা করে দিয়েছিলাম। আপনারা জানেন, এর আগের যে সরকার ২০২১-এ প্রথম ৫০০ টাকা করে দিত। ২০২৪ সাল পর্যন্ত। ৯ মাস লাগিয়েছিল । প্রত্যেকটা জিনিসেরই নাম নথিভুক্ত করতে হয়, ঝাড়াই-বাছাই করতে হয়। আগের সরকারের আমলে পুরুষরাও লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। মৃত লোকেরাও পেতেন। আপনি তো চান না, সরকারি টাকা এভাবে নয়ছয় হোক। তাই আমাদের ঝাড়াই-বাছাই করতে সময় লেগেছে।"

এর আগে মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভ্রান্তি ছড়ানো নিয়ে সরব হয়েছিলেন। দিয়েছিলেন হুঁশিয়ারিও। তিনি বলেছিলেন, "আমাদের সব সোশ্যাল মিডিয়া টিম, যারা যারা রিল বানাচ্ছেন, রিল করছেন...খুব নজর রাখছে। যারা মিথ্যা তথ্য দিচ্ছেন তাঁদের চিহ্নিত করে রাখছি। মিথ্যা তথ্য যারা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা হবে। জনগণকে বিভ্রান্ত করার কোনও কারণ নেই।" তাঁর সংযোজন, "পশ্চিমবঙ্গে যেহেতু কাজ নেই, অর্থ নেই, বাড়িতে পরিযায়ী শ্রমিক...এই অর্থটা মোটামুটি একটা কোনও কাজ না করেই একটা অর্থ বিজেপি দেবে বলেছে...জনগণ এটা স্বীকার করেছে। বিজেপি এটা দেবে। আমি তো কমিটেড। আমি মুখ্যমন্ত্রী। পাওয়ার যোগ্য লোকরা নিশ্চয়ই পাবেন। কিন্তু, আমি দেখছি রিলগুলোকে পোস্ট যারা করছেন তাঁরা কেউ বিজেপিকে ভোট দেননি। আমি বিখ্যাত করব ? দুটো নাম বলে দেব ? আমি পাই...নূর আলম। আপনি ভোট দেননি বিজেপিকে । জানি আপনি কোনও দিন বিজেপিকে ভোট দেবেন না। মেহবুব। আপনি মেয়েদের কাছ থেকে ভিডিও করাচ্ছেন, করে রিল করে পোস্ট করছেন। এতে কিছু হবে না। এখানে বিজেপি ১০০ বছর থাকবে।" 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget